PM chairs CCS Meeting to review the situation in context of ongoing West Asia Conflict
July 30th, 07:38 pm
Prime Minister Shri Narendra Modi today chaired a meeting of the Cabinet Committee on Security (CSS) to review the situation in the context of ongoing West Asia conflict and measures taken by various Ministries and Departments. This was the 4th special CCS meeting on the issue.হরিয়ানার জিন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বাংলা অনুবাদ
July 17th, 12:00 pm
আপনারা কিছু ছবি এনেছেন—নিন ভাই, এগুলো নিয়ে নিন, না হলে পেছনের মানুষজন দেখতে পাবেন না। এসপিজির সহকর্মীরা অনুগ্রহ করে এগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ ভাই, আপনারা খুব সুন্দর ছবি এঁকে এনেছেন। ওদিকে একটি ছোট্ট মেয়েও কিছু নিয়ে এসেছে, সেটিও সংগ্রহ করে নিন। এদিকেও দু'জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। এখন সবাই আরাম করে বসে পড়ুন। আপনাদের ভালোবাসা এবং শিল্পসাধনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।হরিয়ানায় প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
July 17th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ-এ প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে গভীর আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন; বিশেষ করে 'শক্তিপীঠ মাতা জয়ন্তী'-র আশীর্বাদপুষ্ট এই ভূমির মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেন। সাংগঠনিক কাজের প্রয়োজনে কয়েক দশক আগে এই শহরে তাঁর প্রথম সফরের কথা স্মরণ করে তিনি স্থানীয় খাদ্যাভ্যাস, যেমন মুররাহ মহিষের দুধের পণ্য, দেশি বুরা এবং ঘেবরের সঙ্গে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার স্মৃতিচারণ করেন। শ্রী মোদী বলেন, এটি কোনও সাধারণ ভূমি নয়; এটি ইতিহাস, বীরত্ব, ধর্ম এবং অসীম গর্বের এক মহিমান্বিত ভূমি।জ্বালানি সক্ষমতা ও সুস্থায়িত্ব নিয়ে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের যৌথ বিবৃতি
July 02nd, 10:04 pm
২ জুলাই ২০২৬ তারিখে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে নতুন দিল্লিতে মুখোমুখি হন। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ার দায়িত্বশীল শক্তি এবং প্রধান জ্বালানি-ব্যবহারকারী দেশ হিসেবে জ্বালানি ক্ষেত্রের সক্ষমতা ও সুস্থায়িত্ব যৌথভাবে জোরদার করার ব্যাপার তাঁরা অভিন্ন মত ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন
June 04th, 10:03 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।হায়দ্রাবাদে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 10th, 03:45 pm
তেলঙ্গানার রাজ্যপাল শ্রী শিব প্রতাপ শুক্লাজি, মুখ্যমন্ত্রী শ্রী রেবন্ত রেড্ডিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী জি কিষেণ রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার, আমার সহ সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডিজি, তেলঙ্গানা সরকারের মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্র মহোদয়া এবং ভদ্র মহোদয়গণ!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হায়দরাবাদ, তেলেঙ্গানায় প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন
May 10th, 03:30 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তেলেঙ্গানার হায়দরাবাদে প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী হায়দরাবাদের রূপান্তরমূলক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এটি জাতীয় ও বৈশ্বিক—উভয় ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেলেঙ্গানা এবং সমগ্র দেশের দ্রুত উন্নয়নে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে তিনি বলেন, আজ শুরু হওয়া একাধিক বৃহৎ প্রকল্প তেলেঙ্গানাকে একটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই প্রকল্পগুলির উদ্বোধনের ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী হবে। তিনি এই প্রকল্পগুলির জন্য তেলেঙ্গানার জনগণকে অভিনন্দন জানান।জ্বালানি সম্পদ সুরক্ষা নিয়ে ভারত ও কোরিয়ার যৌথ বিবৃতি
April 20th, 10:56 pm
১. ভারত ও দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদার। এক উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গী।কংগ্রেস সর্বদা আসামের স্বার্থ ক্ষুণ্ণ করেছে: বিশ্বনাথে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী আসামের বিশ্বনাথে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন এবং দলটিকে ‘উন্নয়নবিরোধী’ ও ‘স্বাধীন ভারতের দুর্নীতির মূল’ হিসেবে আখ্যায়িত করেন। বিজেপি-এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার ফলে আসামের ঐতিহ্য ও পরিবেশ-প্রতিবেশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।গোগামুখ এবং বিশ্বনাথে উচ্চ-উদ্দীপনাময় জনসভার মাধ্যমে আসাম নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:00 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখ ও বিশ্বনাথে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের তফসিল ঘোষণার পর আসামে তাঁর এটিই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এই সমাবেশগুলোতে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পক্ষে প্রবল জনসমর্থনের ইঙ্গিত বহন করে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।পশ্চিম এশিয়ায় সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী
March 27th, 09:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলির ফলে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের ওপর এর সম্ভাব্য প্রভাবের পরিপ্রেক্ষিতে প্রস্তুতি পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।This is the New India that leaves no stone unturned for development: PM Modi
March 23rd, 08:30 pm
PM Modi addressed the TV9 Summit and emphasized that India's economy is progressing rapidly, leaving behind the pre-2014 conditions. He affirmed that India stands with its own interests, with peace and with dialogue and gave a detailed account of the country's development momentum over the last 23 days. Asserting that national interest must be placed above party interest, the PM drew inspiration from icons who always placed the nation above self.TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
March 23rd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি ও প্রশমনমূলক ব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন
March 22nd, 09:06 pm
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি এবং চলমান ও প্রস্তাবিত প্রশমনমূলক পদক্ষেপসমূহ পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন।এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 10:47 pm
আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী
March 12th, 08:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 11th, 05:45 pm
শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!