PM chairs CCS Meeting to review the situation and mitigating measures in the context of ongoing West Asia Conflict

March 22nd, 09:06 pm

Amid the West Asia conflict, PM Modi chaired a meeting of the Cabinet Committee on Security to review the situation and ongoing and proposed mitigating measures. A detailed assessment of the availability of critical needs of the common man, including food, energy and fuel security, was made. The PM instructed that all arms of the government should work together to ensure the least inconvenience to citizens.

গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 25th, 06:42 pm

আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।

গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা

August 25th, 06:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

April 23rd, 02:20 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে ২২ এপ্রিল সৌদি আরব পৌঁছন। জেড্ডায় রয়্যাল প্যালেসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন।

হরিয়ানার যমুনা নগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 14th, 12:00 pm

হরিয়ানার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নায়েব সিং সাইনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মনোহর লাল, শ্রী রাও ইন্দরজিৎ সিং এবং শ্রী কৃষণ পাল, হরিয়ানা সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কগণ এবং আমার ভাই ও বোনেরা। মোদীর তরফ থেকে হরিয়ানার ভাই ও বোনেদের শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার যমুনা নগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন

April 14th, 11:54 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার যমুনা নগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হরিয়ানার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি মা সরস্বতীর উৎসস্থল, মন্ত্রদেবীর আবাস, পঞ্চমুখী হনুমানজির স্থল এবং আশীর্বাদধন্য কপালমোচন সাহিবের স্থান হরিয়ানার পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হরিয়ানা সংস্কৃতি, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গম’। তিনি বাবাসাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকল নাগরিককে তাঁর আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। তুলে ধরেছেন বাবাসাহেবের দর্শন এবং অনুপ্রেরণার কথা যা উন্নয়নের পথে ভারতের যাত্রায় দিক নির্দেশ করে চলেছে।

মধ্যপ্রদেশের ভোপালে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 24th, 10:35 am

অনুষ্ঠানে উপস্থিত মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব জি, অন্যান্য সকল বিশিষ্টজনেরা, ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ !

মধ্যপ্রদেশের ভোপালে বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন ২০২৫ – এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

February 24th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ভোপালে বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন (জিআইএস) ২০২৫ – এর উদ্বোধন করেছেন। সমাবেশে দেরীতে আসার জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থাকায় ছাত্র ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে তাকিয়ে এবং নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে গাড়ি ঘুরিয়ে আনার জন্যই এই বিলম্ব। প্রধানমন্ত্রী বলেন, রাজা ভোজের এই ভূমিতে বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতৃত্বকে স্বাগত জানাতে পারা এক অপরিসীম গর্বের বিষয়। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান বিকশিত মধ্যপ্রদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিকশিত ভারতের যাত্রাপথে বিকশিত মধ্যপ্রদেশও অনুরূপভাবে প্রয়োজনীয়। এই শিখর সম্মেলনের অসাধারণ আয়োজনের জন্য মধ্যপ্রদেশ সরকারকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

পূর্ব ভারত হল উন্নয়নের চালিকাশক্তি। এক্ষেত্রে ওড়িশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী

January 28th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।

"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে ‘উৎকর্ষ ওড়িশা’ – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেছেন "

January 28th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।

কংগ্রেস আপনাদের সম্পত্তি লুট করে নিজেদের পছন্দের ভোটব্যাঙ্কের মধ্যে ভাগ করতে চায়: বেতুলের প্রধানমন্ত্রী

April 24th, 03:00 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের বেতুলে একটি জনসভায় ভাষণ দিয়েছেন, বিজেপি সরকারের প্রতি জনগণের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং উন্নয়নের জন্য স্থিতিশীল প্রশাসনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

কংগ্রেস আপনার সম্পত্তির ওপর উত্তরাধিকার কর আরোপ করতে চায়: সাগরে প্রধানমন্ত্রী মোদী

April 24th, 03:00 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের সাগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন, বিজেপি সরকারের প্রতি জনগণের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং উন্নয়নের জন্য স্থিতিশীল প্রশাসনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশের সাগর ও বেতুলে জনসভায় ভাষণ দিয়েছেন

April 24th, 02:50 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের সাগর ও বেতুলে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন, বিজেপি সরকারের প্রতি জনগণের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং উন্নয়নের জন্য স্থিতিশীল প্রশাসনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক ২০২৪-এর সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 06th, 12:00 pm

গোয়ার রাজ্যপাল শ্রী পিএস শ্রীধরন পিল্লাই, গোয়ার প্রাণবন্ত মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সওয়ান্ত, আমার মন্ত্রিসভার সহকর্মী হরদীপ সিং পুরি এবং রামেশ্বর তেলি, বিভিন্ন দেশের সম্মাননীয় অতিথি, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ!

ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৪-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

February 06th, 11:18 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৪-এর উদ্বোধন করেন। ভারত শক্তি সপ্তাহ, ২০২৪ হল, দেশের সবচেয়ে বড় শক্তি বিষয়ক প্রদর্শনী এবং সম্মেলন। প্রধানমন্ত্রী বিশ্বের তেল ও গ্যাস সংস্থার সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।

ওড়িশার সম্বলপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 03rd, 02:10 pm

ওড়িশার মাননীয় রাজ্যপাল শ্রী রঘুবর দাসজী, মুখ্যমন্ত্রী আমার বন্ধু শ্রী নবীন পট্টনায়কজী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহযোগী শ্রী ধর্মেন্দ্র প্রধানজী, অশ্বিনী বৈষ্ণবজী, বিশ্বেশ্বর টুডুজী, সংসদে আমার সহকর্মী নিতেশ গঙ্গাদেবজী, সম্বলপুর আইআইএম – এর নির্দেশক প্রফেসর মহাদেব জয়সওয়ালজী, অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,

ওড়িশার সম্বলপুরে আজ ৬৮,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

February 03rd, 02:07 pm

আজ ওড়িশার সম্বলপুরে ৬৮,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বেশকিছু প্রকল্প তিনি উৎসর্গ করেন জাতির উদ্দেশেও। প্রধানত দেশের জ্বালানী ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে এই প্রকল্পগুলি রূপায়িত হচ্ছে। এগুলির মধ্যে রয়েছে কয়লা উৎপাদন, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত কয়েকটি কর্মসূচি। এছাড়াও রেল, সড়ক এবং উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু প্রকল্প ও কর্মসূচিও এর মধ্যে অন্তর্ভুক্ত। একটি বিশেষ মডেল রূপে গড়ে তোলা সম্বলপুরের আইআইএম-ও আজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতেও উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর।

মধ্যপ্রদেশের চিত্রকূটে লেফটেন্যান্ট শ্রী অরবিন্দ ভাই মফতলালের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

October 27th, 02:46 pm

জয় গুরুদেব ! মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ভাই শিবরাজজি, সদগুরু সেবা সঙ্ঘ ট্রাস্টের সদস্যবৃন্দ, ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়াগণ !

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের চিত্রকুটে প্রয়াত শ্রী অরবিন্দ ভাই মফতলালের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

October 27th, 02:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের চিত্রকুটে প্রয়াত শ্রী অরবিন্দ ভাই মফতলালের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ১৯৬৮ সালে শ্রী সদগুরু সেবা সংঘ ট্রাস্টের প্রতিষ্ঠা করেন পরমপূজ্য রণছোড়দাসজি মহারাজ। শ্রী অরবিন্দ ভাই মফতলাল তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ট্রাস্টের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনোত্তর ভারতে অরবিন্দ ভাই মফতলাল এক প্রথম সারির উদ্যোগপতি ছিলেন। তিনি দেশের শ্রীবৃদ্ধিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

মধ্যপ্রদেশের বীনায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

September 14th, 12:15 pm

বুন্দেলখণ্ডের এই মাটি বীরদের মাটি, শূরবীরদের মাটি। এই মাটি বীনা এবং বেতোয়া উভয় নদীর আশীর্বাদ পেয়েছে। এবার আমার একমাসের মধ্যেই দ্বিতীয়বার সাগর শহরে এসে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। আর আমি শিবরাজজীর নেতৃত্বাধীন সরকারকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে, আজ তাঁরা আমাকে আপনাদের সবার মধ্যে এসে এই সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। গতবার আমি সন্ত রবিদাসজীর স্মৃতিতে নির্মীয়মান অনিন্দ্যসুন্দর স্মারকের ‘ভূমি পূজন’ উপলক্ষে আপনাদের মধ্যে এসেছিলাম। আজ আমার মধ্যপ্রদেশের উন্নয়নকে নতুন গতি প্রদানকারী অনেক প্রকল্পের ভূমি পূজনের সৌভাগ্য হয়েছে। এই প্রকল্পগুলি এলাকার শিল্পোদ্যোগ উন্নয়নে নতুন প্রাণশক্তি জোগাবে। এই প্রকল্পগুলি নির্মাণে কেন্দ্রীয় সরকার ৫০ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করবে। আপনারা কল্পনা করতে পারেন, ৫০ হাজার কোটি টাকা কত বড় অঙ্ক ? আমাদের দেশের অনেক রাজ্যের সারা বছরের বাজেটও এই অঙ্কের হয়না। যতটা আজ একটি অনুষ্ঠানে শিলান্যাস করা মধ্যপ্রদেশের এই উন্নয়নমূলক কর্মসূচিগুলোর জন্য কেন্দ্রীয় সরকার খরচ করতে চলেছে। এথেকে বোঝা যায় যে, মধ্যপ্রদেশের জন্য আমাদের সংকল্প কত বড়। এই প্রকল্পগুলি আগামীদিনে মধ্যপ্রদেশের হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান করবে। এই প্রকল্পগুলি গরীব এবং মধ্যবিত্ত পরিবারগুলির অনেক স্বপ্ন বাস্তবায়িত করবে। আমি বীনা রিফাইনারির সম্প্রসারণ এবং অন্যান্য অনেক পরিষেবার শিলান্যাসের জন্য মধ্যপ্রদেশের কোটি কোটি জনগণকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।