আসামের গুয়াহাটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের করে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 13th, 05:30 pm
আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, উপস্থিত রাজ্য সরকারের সকল মন্ত্রী, জন-প্রতিনিধিগণ, সারা দেশ থেকে প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচির সঙ্গে যুক্ত আমাদের সকল কৃষক বন্ধু, চা-বাগানে কর্মরত আমার ভাই ও বোনেরা—এবং আমি দেখছি যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক বরিষ্ঠ মুখ্যমন্ত্রীও আজ এই কর্মসূচিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন—সকলকে জানাই আমার সশ্রদ্ধ অভিবাদন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে ১৯,৪৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন; দেশজুড়ে কোটি কোটি কৃষকের জন্য ১৮,০০০ কোটি টাকারও বেশি 'পিএম কিষাণ সম্মান নিধি' বিতরণ করলেন
March 13th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের গুয়াহাটিতে প্রায় ১৯,৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গুয়াহাটিতে আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শহরবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সারা দেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়া কৃষকদের পাশাপাশি চা বাগানে কর্মরত ভাই-বোনেদেরও শুভেচ্ছা জানান। নবরাত্রি শুরুর প্রাক্কালে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করায় প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, নবরাত্রি শুরুর ঠিক আগে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে আপনাদের দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যা আমার কাছে এক পরম আশীর্বাদ।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 14th, 11:00 am
পোঙ্গল আজ প্রকৃত অর্থে আন্তর্জাতিক উৎসব হয়ে উঠেছে। বিশ্বজুড়ে তামিল সম্প্রদায় এবং তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। আমিও তাঁদের মধ্যে একজন। তামিল জনজীবনে পোঙ্গল আনন্দ নিয়ে আসে। আমাদের কৃষক, ধরিত্রী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হ’ল পোঙ্গল। এই উৎসব আমাদের প্রকৃতি, পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতির গুরুত্বের শিক্ষা দেয়। এই সময়ে ভারতের অন্যান্য অংশের মানুষও লোহরী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং অন্যান্য উৎসবে মেতে উঠেছেন।নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
January 14th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলে সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, তামিল সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বজুড়ে যাঁরা তামিল সংস্কৃতির অনুরাগী, তাঁদের মধ্যে পোঙ্গল উদযাপিত হচ্ছে। পোঙ্গল আজ এক বিশ্বজনীন উৎসব হয়ে উঠেছে। তিনিও এই উৎসবে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। শ্রী মোদী বলেন, তামিল সংস্কৃতিতে পোঙ্গল এক বিশেষ উৎসব যেখানে কৃষকের কঠোর পরিশ্রম, পৃথিবী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এই উৎসব আমাদের পরিবার, প্রকৃতি ও সমাজের মধ্যে ভারসাম্য রাখার শিক্ষা দেয়। এই একই সময়ে দেশজুড়ে লোহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহুর মতো অন্যান্য উৎসবও চলছে।নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউটে পিএম ধন ধান্য কৃষি যোজনা এবং আরও নানা প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 11th, 12:30 pm
মঞ্চে আসীন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জী, প্রযুক্তির কল্যাণে দূর প্রান্ত থেকে এই অনুষ্ঠানে সামিল রাজীব রঞ্জন সিং জী, ভগিরথ চৌধুরী জি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার কৃষক ভাই বোনেরা।কৃষি ক্ষেত্রে মোট ৩৫,৪০০ কোটি টাকার দুটি বড় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
October 11th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইন্সটিটিউটে এক বিশেষ অনুষ্ঠানে কৃষক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন।Our government's intentions, policies and decisions are empowering rural India with new energy: PM
January 04th, 11:15 am
PM Modi inaugurated Grameen Bharat Mahotsav in Delhi. He highlighted the launch of campaigns like the Swamitva Yojana, through which people in villages are receiving property papers. He remarked that over the past 10 years, several policies have been implemented to promote MSMEs and also mentioned the significant contribution of cooperatives in transforming the rural landscape.PM Modi inaugurates the Grameen Bharat Mahotsav 2025
January 04th, 10:59 am
PM Modi inaugurated Grameen Bharat Mahotsav in Delhi. He highlighted the launch of campaigns like the Swamitva Yojana, through which people in villages are receiving property papers. He remarked that over the past 10 years, several policies have been implemented to promote MSMEs and also mentioned the significant contribution of cooperatives in transforming the rural landscape.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা করেছেন
September 06th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা অনুষ্ঠানে ভাষণ দেন। এই উদ্যোগের আওতায় রাজ্যজুড়ে দীর্ঘস্থায়ী ভিত্তিতে বর্ষার জল সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা হবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা করেছেন
September 06th, 12:30 pm
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলশক্তি মন্ত্রকের উদ্যোগে আজ গুজরাট থেকে এই গুরুত্বপূর্ণ অভিযানের সূচনা করা হল। এবার বর্ষার মরসুমে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশের বেশিরভাগ এলাকাতেই এর প্রভাব পড়েছে। তিনি বলেন, গুজরাটকে কঠিন সংকটের মধ্যে পড়তে হয়েছে এবং এই সংকট মোকাবিলায় সমস্ত দফতরকে পূর্ণ মাত্রায় কাজে লাগানো হচ্ছে। তবে, এই সংকটাবস্থায় সারা দেশের মানুষ গুজরাটের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অনেকাংশ এখনও বর্ষার মরসুমে বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি।বিকশিত ভারত বিকশিত গুজরাট কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 10th, 01:40 pm
আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজ ‘বিকশিত ভারত – বিকশিত গুজরাট’ কর্মসূচির সূচনা হচ্ছে। গুজরাটের ১৮২টি বিধানসভা কেন্দ্রের সবকটি থেকেই লক্ষ লক্ষ মানুষ প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। বিকশিত গুজরাট কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে যে উদ্দীপনা নজরে আসছে, তা যথার্থই প্রশংসার যোগ্য। আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।‘বর্তমান সময়কাল হল এক নতুন ইতিহাস গড়ার মুহূর্ত’
February 10th, 01:10 pm
আজ ভিডিও কনফারেন্সের এক মঞ্চে ‘বিকশিত ভারত বিকশিত গুজরাট’ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় নির্মিত ১ লক্ষ ৩০ হাজার বাড়ির তিনি দ্বারোদ্ঘাটন করেন এবং পূজার্চনাতেও অংশগ্রহণ করেন। আবাস যোজনার সুফলভোগীদের সঙ্গেও এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী।PM Modi campaigns in Madhya Pradesh’s Betul, Shajapur and Jhabua
November 14th, 11:30 am
Amidst the ongoing election campaigning in Madhya Pradesh, Prime Minister Modi’s rally spree continued as he addressed multiple public meetings in Betul, Shajapur and Jhabua today. PM Modi said, “In the past few days, I have traveled to every corner of the state. The affection and trust towards the BJP are unprecedented. Your enthusiasm and this spirit have decided in Madhya Pradesh – ‘Phir Ek Baar, Bhajpa Sarkar’. The people of Madhya Pradesh will come out of their homes on 17th November to create history.”কর্ণাটকের কোডেকাল ইয়াদগির জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে ঘোষণা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 19th, 12:11 pm
কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলটজী, মুখ্যমন্ত্রী শ্রী বাসবরাজ মুম্বাইজী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ভগবন্ত খুবাজী, কর্ণাটক সরকারের মন্ত্রীগণ এবং আমাদের আশীর্বাদ করতে আসা বিরাট সংখ্যায় উপস্থিত আমার ভাই-বোনেরা!প্রধানমন্ত্রী কর্ণাটকের কোড়েকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন
January 19th, 12:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের কোড়েকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে - জল জীবন মিশনের আওতায় ইয়াদগির মাল্টি-ভিলেজ জল প্রকল্প। তিনি পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় নারায়ণপুর লেফট ব্যাঙ্ক ক্যানাল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এছাড়াও, ১৫০সি জাতীয় সড়কের বাডাডাল থেকে মারাদাগির এস আন্দোলা পর্যন্ত ছয় লেনবিশিষ্ট ৬৫.৫ কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।পিএম-কিষাণ প্রকল্পের দশম কিস্তির আর্থিক সুবিধা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 01st, 12:31 pm
উপস্থিত সকল মাননীয় ব্যক্তিবর্গ। সবার আগে আমি মা বৈষ্ণোদেবী পরিসরে হওয়া দুঃখজনক দুর্ঘটনার জন্য শোক জানাচ্ছি। অকারণ ছোটাছুটির ফলে যে মানুষরা প্রাণ হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, আমাদের সমবেদনা তাঁদের সঙ্গে রয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। আমার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গেও কথা হয়েছে। ত্রাণের কাজ, আহতদের চিকিৎসার দিকে সম্পূর্ণ নজর রাখা হচ্ছে।পিএম-কিষান প্রকল্পের দশম কিস্তির টাকা প্রদানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী
January 01st, 12:30 pm
তৃণমূল স্তরে কৃষকদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি অব্যাহত রাখতে এবং এই সংকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ (পিএম-কিষান) প্রকল্পে আওতাভুক্ত আর্থিক সুবিধাভোগীদের দশম কিস্তির টাকা প্রদানের সূচনা করেছেন। এতে প্রায় ১০ কোটিও বেশি সুবিধাভোগী কৃষক পরিবার ২০ হাজার কোটি টাকা পাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩৫১টি কৃষক উৎপাদক সংস্থাগুলির জন্য ১৪ কোটি টাকারও বেশি ইক্যুইটি অনুদানের সূচনা করেছেন। এতে ১.২৪ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন। প্রধানমন্ত্রী এদিন কৃষক উৎপাদক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল, একাধিক রাজ্যের কৃষি মন্ত্রী ও বহু কৃষক উপস্থিত ছিলেন।যখন বিজ্ঞান, সরকার ও সমাজ একসঙ্গে কাজ করবে, তখন তার সুফলও মিলবে: প্রধানমন্ত্রী মোদী
September 28th, 11:01 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিশেষ গুণাবলী সহ ৩৫টি ফসল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী বিগত ৬-৭ বছরে কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরেন।