Prime Minister meets President of the United States of America on the sidelines of the G7 Summit in Evian
June 18th, 05:04 am
On the margins of the G7 Summit in Evian, France, PM Modi held a meeting with US President Donald Trump. The PM commended President Trump for his efforts to end the ongoing conflict in West Asia, underlined the importance of maintaining freedom of navigation in the Strait of Hormuz and the need to ensure the safety of seafarers. Both leaders expressed their satisfaction with the significant progress made in negotiations towards an interim Bilateral Trade Agreement.জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 17th, 12:38 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়াঁ’তে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। ২০২৬ – এ এই নিয়ে তিনবার মুখোমুখি হলেন দুই নেতা।রাষ্ট্রসংঘের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বারাককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
June 07th, 02:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেজর অভিলাষা বারাককে ‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, মেজর বারাক লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে (ইউএনআইএফআইএল) ‘এনগেজমেন্ট টিম কমান্ডার’ এবং ‘জেন্ডার ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন।Prime Minister shares a Sanskrit Subhashitam honoring Sage Patanjali and the virtues of Yoga
June 04th, 09:16 am
PM Modi shared a Sanskrit Subhashitam paying tribute to Sage Patanjali and highlighting the transformative power of Yoga in ensuring physical well-being and mental peace. Emphasising the importance of making Yoga a part of daily life, PM Modi noted that practice makes life balanced and energetic.ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃত জ্ঞানের প্রাসঙ্গিকতার বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
May 26th, 09:20 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃত জ্ঞান দেশ, সমাজ এবং সমগ্র মানব সভ্যতার কল্যাণের পথ প্রশস্ত করে। প্রজ্ঞা এবং আমাদের কর্মোদ্যোগ, প্রেরণার উৎস হয়ে থাকে সমগ্র মানব সভ্যতার কাছে।মার্কিন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
May 23rd, 04:20 pm
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।সাইপ্রাসের রাষ্ট্রপতির সফর উপলক্ষে যৌথ বিবৃতি
May 22nd, 09:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোড্যুলাইডেস, ২০-২৩ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের সভাপতিত্বকালে এই সফর অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।প্রধানমন্ত্রী আমাদের মাতৃভূমির পবিত্র ঐতিহ্য তুলে ধরে এবং সকলের সমৃদ্ধির কামনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন
May 21st, 09:04 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে বলেছেন যে, আমাদের মাতৃভূমি আধ্যাত্মিক সাধনা ও উপাসনার পাশাপাশি সাহস, শক্তি এবং সার্বজনীন কল্যাণের পবিত্র ভূমি। মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে এই কামনা করেছেন শ্রী মোদী।ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
May 19th, 04:25 pm
গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।ধরিত্রী মাতার আলিঙ্গনে অভিন্ন পরিবারের সদস্য হিসেবে আবদ্ধ বিভিন্ন ধারার মানুষ-এই বার্তাবাহী সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
May 19th, 09:05 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ওই বাক্যবন্ধে বলা হয়েছে ধরিত্রী মাতা মানব সমাজের প্রত্যেককেই একই পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেন। তাঁর কাছে সমগ্র বিশ্ব একটি পরিবার, যেখানে প্রতিটি সাংস্কৃতিক ধারা গুরুত্বপূর্ণ।সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী
May 18th, 12:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং রানি সিলভিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। সুইডেনের রাজার ৮০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।প্রধানমন্ত্রী সুইডেনে রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস পেলেন
May 17th, 11:13 pm
গোথেনবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যুবরানী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের প্রাচীনতম এবং সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করলেন। এই পুরস্কার চালু হয় অষ্টাদশ শতাব্দীতে। সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয় বিদেশী রাষ্ট্রপ্রধানকে ব্যতিক্রমী জনসেবা এবং সুইডেনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।নেদারল্যান্ডসের হেগ শহরে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 16th, 01:30 pm
এটা প্রমাণ করে যে পাসপোর্টের রঙ বদলাতে পারে, ঠিকানা বদলাতে পারে, টাইম জোন বদলাতে পারে, কিন্তু ভারতমাতার সন্তানেরা যেখানেই বাস করুক না কেন, এই উষ্ণতা, এই প্রাণবন্ততা, জীবন উদযাপনের এই চেতনা সর্বদা আমাদের সঙ্গে থাকে। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি যখন এখানে প্রবেশ করছিলাম, তখন পুরো মহারাষ্ট্র, এবং ছত্রপতি শিবাজি মহারাজ, এবং আমার প্রিয় রাজস্থান, এবং 'আ' ফর আসাম...নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
May 16th, 01:20 pm
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্য হেগ শহরে ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জনানো হয় সেখানে।সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীর সফর
May 15th, 03:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফর করেছেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন।প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন
May 09th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি
May 06th, 05:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর
May 06th, 03:44 pm
আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 06th, 01:00 pm
রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।