সেশেলসে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর

June 28th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ২৭ - ২৯ জুন, ২০২৬-এর সেশেলসে রাষ্ট্রীয় সফর করেছেন। এই সফরের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী এবং সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি ভিক্টোরিয়া, মাহে স্টেট হাউসে আনুষ্ঠানিক আলোচনা করেন।

সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 28th, 05:00 pm

এই জাতীয় পরিষদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। এই পরিষদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি গর্বিত। মাননীয়া স্পিকার, আপনার উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী সেশেলসের ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন সম্মানে ভূষিত

June 28th, 03:07 pm

আজ এক বিশেষ অনুষ্ঠানে সেশেলসের রাষ্ট্রপতি ড. প্যাট্রিক হার্মিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ নামক এক বিশেষ রাষ্ট্রপতির সম্মাননায় ভূষিত করেছেন। পরিবেশ-বান্ধব নেতৃত্ব, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় প্রচেষ্টা এবং ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হলো। এই বিশেষ সম্মাননাটি এই প্রথমবার প্রদান করা হলো।

সেশেলসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রীর বিবৃতি

June 28th, 02:02 pm

তাঁর দ্বারা 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন' উপাধিতে ভূষিত হওয়া আমার এবং ১৪০ কোটি ভারতীয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি এবং এটি সেই সমস্ত দেশকে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি পরিবেশ সুরক্ষাকে তাদের দায়িত্ব বলে মনে করে।

সেশেলসে পৌঁছাতেই প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে

June 27th, 03:30 pm

প্রধানমন্ত্রী মোদী সেশেলসে পৌঁছাতেই বিমানবন্দরে প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে একটি ঐতিহ্যবাহী নৃত্য সহ বিশেষ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছিল। এই সফর ভারত ও সেশেলসের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে তুলে ধরে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। সফরকালে প্রধানমন্ত্রী মোদী সেশেলসের নেতৃত্বের সাথে আলোচনা করবেন, যাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করা যায়।

সেশেলস সফরের (২৭-২৯ জুন, ২০২৬) প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

June 27th, 08:25 am

সেশেলস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ড. প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে, আমি সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দিতে ২৭ থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত সেশেলসে রাষ্ট্রীয় সফরে যাচ্ছি।

সেশেলসে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর (২৭-২৯ জুন, ২০২৬)

June 25th, 06:05 pm

ভারতের ভিশন মহাসাগরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ২৭ থেকে ২৯ জুন সেশেলস সফর করবেন। এই সফরকালে তিনি সম্মানিত অতিথি হিসেবে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট হারমিনির সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, তিনি সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

বর্ধিত যোগাযোগের মাধ্যমে সুস্থায়িত্ব, অর্থনৈতিক বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভারত-সেশেলস যৌথ ভাবনা

February 09th, 03:28 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেশেলস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি ৫ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ভারতে সরকারি সফরে।

সেশেলস –এর প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতির বঙ্গানুবাদ

February 09th, 01:00 pm

প্রেসিডেন্ট হারমিনি এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাতে পেরে গভীরভাবে আনন্দিত।

সেশেলস-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ডঃ প্যাট্রিক হেরমিনি-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

October 12th, 09:13 am

সেশেলস-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ডঃ প্যাট্রিক হেরমিনি-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত মহাসাগরের জলসম্পদ দু-দেশের অভিন্ন ঐতিহ্য এবং আকাঙ্ক্ষার সংযোগকারী। ওই দেশের রাষ্ট্রপতি হিসেবে ডঃ হেরমিনির শাসনকালে দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক আরও নিবিড়তর হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাবাদী।