ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি
February 18th, 08:10 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার উপর গুরুত্ব
February 17th, 09:57 am
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে আজ উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
February 16th, 09:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারত আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট – এ যোগ দিতে ফরাসী প্রেসিডেন্ট সরকারি সফরে ভারতে আসছেন ১৭ ফেব্রুয়ারি।১৯ তারিখ তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুম্বাইয়ে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই নিয়ে চতুর্থবার ভারত সফর। তবে, মুম্বাইয়ে আসছেন এই প্রথম।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
February 08th, 08:35 am
প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি
February 08th, 08:30 am
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 08th, 08:20 am
আমার মহামান্য বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আমি আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যেভাবে আমাকে এবং আমার প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়েছে, এবং আপনি যেভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়ার জীবনের সারমর্ম তুলে ধরেছেন—ঐতিহ্যকে ছাপিয়ে সবকিছু এত সুন্দরভাবে আয়োজন করেছেন, তা আমার স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। এর জন্য আমি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুত্বের অর্থ কী, তাঁর গভীরতা ও উচ্চতা আমি সত্যিই অনুভব করেছি, এবং এর জন্য আমি আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।