পরীক্ষা পে চর্চা ২০২৬ – এর দ্বিতীয় অংশে কোয়েম্বাটোর, ছত্তিশগড়, গুজরাট ও আসামের ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার ঝলক ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

February 10th, 05:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা ২০২৬ – এর নবম পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর আলোচনার ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী এই পরীক্ষা পে চর্চা ২০২৬ – এর দ্বিতীয় অংশে কোয়েম্বাটোর, ছত্তিশগড়, গুজরাট ও আসামের এক্সাম ওয়ারিয়রদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়। পরীক্ষা পে চর্চার বিশেষ পর্বে ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শ্রী মোদী বলেন, এবারের এই অনুষ্ঠান দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হয়েছে।

“পরীক্ষা পে চর্চা ২০২৬” এর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপের বাংলা অনুবাদ

February 09th, 10:30 am

প্রধানমন্ত্রী: আমার প্রিয় বন্ধুরা, পরীক্ষা পে চর্চা-র এই গুরুত্বপূর্ণ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এবারের পর্বটি একটু আলাদা, একটু বিশেষ। অনেক ছাত্রছাত্রীই প্রস্তাব দিয়েছিল যে পরীক্ষা পে চর্চা দেশের বিভিন্ন প্রান্তে হওয়া উচিত। তাই এবার আমি সারা ভারতের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে এই আলোচনা করছি। এই বিশেষ পর্বে সেটাই হচ্ছে। শুরু করা যাক তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। তামিল ছাত্রছাত্রীদের উদ্যম ও কৌতূহল আমাকে সত্যিই মুগ্ধ করেছে। শুরু করি তাহলে।

পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

February 09th, 10:00 am

পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অমায়িক আচরণে পড়ুয়ারা মুগ্ধ।

‘পরীক্ষা পে চর্চা’-র কথা তুলে ধরে একজন শিক্ষার্থীর সীমাহীন সম্ভাবনার বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে শেয়ার করলেন প্রধানমন্ত্রী

February 09th, 09:06 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সীমাহীন সম্ভাবনা রয়েছে এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করায় তাঁরা পরিপূর্ণভাবে সক্ষম। পরীক্ষা পে চর্চা কর্মসূচির লক্ষ্য হল, তাদের সেই দক্ষতা এবং সম্ভাবনা কাজে লাগানোর দিশা নির্দেশ। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন – যেখানে বলা আছে, জ্ঞান, যুক্তিবোধ, বিজ্ঞান চেতনা, স্মৃতিশক্তি এবং সক্রিয়তা ও কর্ম তৎপরতায় বলীয়ান মানুষের কাছে কোনও কিছুই অসম্ভব নয়।

"পরিক্ষা পে চর্চা ২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অংশ

February 06th, 10:21 am

ছাত্রী: আমি, সানভি আচার্য, তোমার রাজ্য, গুজরাট থেকে। আমার প্রথম প্রশ্ন হল আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন এবং আমাদের শিক্ষকরা আমাদের সমর্থন করেন। কিন্তু মূল সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের শিক্ষকরা পড়াশোনার ভিন্ন ধরণ প্রস্তাব করেন। বাবা-মা এক ধরণের কথা বলেন, এবং শিক্ষার্থীরা ভিন্ন ধারা অনুসরণ করে, তাই আমরা বিভ্রান্ত হই যে কোন ধরণটি সঠিক।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে আলোচনা ২০২৬-এ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছেন

February 06th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পরীক্ষা পে চর্চা' (পিপিসি)-এর নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে 'পরীক্ষা যোদ্ধা'-দের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় যোগ দেন।

দেবমগরা, কোয়েম্বাটোর, রায়পুর, গুয়াহাটি এবং দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে এগজাম ওয়ারিয়রদের সঙ্গে হওয়া পরীক্ষা পে চর্চা-র বিশেষ পর্বটি সবাইকে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

February 03rd, 04:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ ফেব্রুয়ারি, ২০২৬ প্রদর্শিত হতে চলা পরীক্ষা পে চর্চা-র বিশেষ পর্বটি দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পর্বে যুব সমাজের সঙ্গে আকর্ষণীয় কথোপকথন এবং তাদের সম্মিলিত চেতনার পরিচয় পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী এবছরের পরীক্ষা পে চর্চা-র জন্য ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং শিক্ষকদের চিন্তা-ভাবনা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন

January 07th, 07:05 pm

দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা আসন্ন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরও একবার আলাপচারিতা করবেন ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং শিক্ষকদের সঙ্গে বহু প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা-তে। পরীক্ষা-যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রশ্ন, ধারণা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য, যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২০ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

March 30th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ অত্যন্ত পবিত্র দিনে আপনাদের সঙ্গে মন কি বাত করার সুযোগ পেলাম। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে। আজ থেকে ভারতীয় নববর্ষেরও সূচনা। এবার বিক্রম সম্বৎ ২০৮২ শুরু হচ্ছে। এই সময় আমার সামনে আপনাদের পাঠানো অনেক চিঠি রাখা আছে। কোনোটি বিহার থেকে, কোনোটি বাংলা থেকে, কোনোটি তামিলনাড়ু থেকে কোনোটি বা গুজরাত থেকে। এই চিঠিগুলিতে মানুষ তাদের মনের কথা অত্যন্ত উপভোগ্য ভাবে লিখে পাঠিয়েছেন। বেশ কিছু চিঠিতে শুভেচ্ছা, অভিনন্দন বার্তাও রয়েছে। আজ আমার ইচ্ছে করছে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের শোনাতে।

For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast

March 16th, 11:47 pm

PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পডকাস্টের মাধ্যমে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মতবিনিময় করছেন

March 16th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পডকাস্টে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সময় যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, শ্রী মোদী কিভাবে উপবাসের সময়কালে সব কাজ করতে পারেন, তখন প্রধানমন্ত্রী লেক্সকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে সম্মান জানানোর জন্য লেক্স যে উপবাস করেছেন তা অভূতপূর্ব। “ভারতের ধর্মীয় রীতি-নীতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত”। ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুত্ব কোনো রীতিনীতি নয়, বরং জীবনের পথ চলার এক মাধ্যম। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে উপবাস খুবই সহায়ক হয়। উপবাস ভাবনা-চিন্তার মানসিকতাকে ত্বরান্বিত করে, চিরাচরিত পন্থা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে। শ্রী মোদী বলেন, উপবাস করার অর্থ শুধুমাত্র খাদ্য গ্রহণ না করাই নয়, এটি আসলে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জানান, উপবাসের আগে তিনি দীর্ঘদিন ধরে কিছু আয়ুর্বেদিক এবং যোগ-এর রীতিনীতি অনুসরণ করেন। উপবাসকালে জল পান করার ওপর তিনি গুরুত্ব দেন। উপবাসের সময়কালে তিনি আত্মবিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবনে মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমবার তিনি যখন উপবাস করেছিলেন সেই সময় তিনি অনুভব করেন যে আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে শক্তি সম্পর্কে তাঁর ধারণা জন্মায়। উপবাস করার ফলে তাঁর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সময় তিনি অনেক কিছু নতুনভাবে ভাবতে পারেন, অতুলনীয় কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তাঁর।

যখনই সুস্থতা ও মানসিক শান্তির কথা আসে, তখন সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হলেন সদগুরু জাগগি বাসুদেব : প্রধানমন্ত্রী

February 14th, 08:15 pm

সদগুরু জাগগি বাসুদেবকে সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’র চতুর্থ পর্ব দেখার জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন।

রাজনীতি হলো মানুষের মন জয় করা, নিখিল কামাথের সঙ্গে পডকাস্টে বলেছেন প্রধানমন্ত্রী মোদী

January 10th, 02:15 pm

দেশের বিশিষ্ট শিল্পপতি তথা বিনিয়োগকর্তা শ্রী নিখিল কামাথের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রথম পডকাস্টে বিভিন্ন বিষয়ের ওপর আজ আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর শৈশবকাল সম্পর্কে শ্রী কামাথের প্রশ্নের উত্তরে শ্রী মোদী তাঁর প্রথম শৈশবের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শিল্পোদ্যোগী শ্রী নিখিল কামাথের সঙ্গে প্রথম পডকাস্টে তাঁর কর্মজীবন ও অভিজ্ঞতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

January 10th, 02:00 pm

দেশের বিশিষ্ট শিল্পপতি তথা বিনিয়োগকর্তা শ্রী নিখিল কামাথের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রথম পডকাস্টে বিভিন্ন বিষয়ের ওপর আজ আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর শৈশবকাল সম্পর্কে শ্রী কামাথের প্রশ্নের উত্তরে শ্রী মোদী তাঁর প্রথম শৈশবের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, উত্তর গুজরাটের মেহসানা জেলার ভাদনগরের এক ছোট্ট শহরে কেটেছে তাঁর সেই শৈশবকাল। গায়কোয়াড রাজ্যের এই শহরটি শিক্ষা ও লেখাপড়ার জন্য সুপরিচিত ছিল। ছোট ছোট জলাশয়, ডাকঘর এমনকি, গ্রন্থাগারের মতো সুযোগ-সুবিধার সহাবস্থান ছিল সেখানে। গায়কোয়াড রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে কেটেছে তাঁর শৈশবের পঠনপাঠনের দিনগুলি। পরে তিনি ভগবতাচার্য নারায়ণাচার্য উচ্চ বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এক সময় ভাদনগরে চিনা দার্শনিক জুয়ানজাং বেশ কয়েকটি বছর অতিবাহিত করেছিলেন। এ সম্পর্কে ঐ দার্শনিকের ওপর নির্মিত একটি চলচ্চিত্র সম্পর্কে শ্রী মোদী চিনা দূতাবাসকে একটি চিঠি লিখেও পাঠিয়েছিলেন। ২০১৪ সালে তিনি যখন ভারতের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হন, তখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং গুজরাট ও ভাদনগর সফরের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রীর সেই ছোট্ট শহরের সঙ্গে জুয়ানজাং-এর সময়কালের এক ঐতিহাসিক সূত্রের কথাও প্রকাশ করেছিলেন চিনের প্রেসিডেন্ট। ভারত ও চিন – এই দুটি দেশের মধ্যে মিলিত ঐতিহ্য এবং বলিষ্ঠ সম্পর্কের সংযোগসুত্র খুঁজে পেয়েছিলেন তিনি।

নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ আয়োজিত প্রথম ‘ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

March 08th, 10:46 am

এই কর্মসূচিতে উপস্থিত আমার মন্ত্রিসভার সদস্য শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, আজকের জুরি সদস্য ভাই প্রসূন যোশীজি, রূপালী গাঙ্গুলীজি, দেশের নানা প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন যত ‘কন্টেন্ট ক্রিয়েটর’ এবং দেশের নানা প্রান্তে বসে এই আয়োজন দেখছেন যত নবীন বন্ধু ও অন্য সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ - আপনাদের সকলকে স্বাগত, সবাই অভিনন্দন!

প্রধানমন্ত্রী প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন

March 08th, 10:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ইতিবাচক পরিবর্তনের জন্য সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগাতে উৎসাহ দেওয়ার জন্য এই পুরস্কারের প্রবর্তন করা হয়েছে।

পরীক্ষা পে চর্চার দিকে সাগ্রহে তাকিয়ে রয়েছি : প্রধানমন্ত্রী

January 27th, 08:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ‘পরীক্ষা পে চর্চা’য় পরীক্ষা যোদ্ধাদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি অধীরভাবে অপেক্ষা করছেন।

পরীক্ষা পে চর্চার লক্ষ্য হল মানসিক চাপকে সাফল্যে রূপান্তরিত করা, পরীক্ষাপ্রার্থী যোদ্ধাদের হাসিমুখে পরীক্ষা দিতে সক্ষম করা: প্রধানমন্ত্রী

December 14th, 11:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, পরীক্ষা পে চর্চার লক্ষ্য হল মানসিক চাপকে সাফল্যে রূপান্তরিত করা, পরীক্ষাপ্রার্থী যোদ্ধাদের হাসিমুখে পরীক্ষা দিতে সক্ষম করা।

এক্সাম ওয়ারিয়ার্স পুস্তিকার মূল লক্ষ্য হল পড়ুয়াদের পরীক্ষা সংক্রান্ত সব রকম উদ্বেগ থেকে মুক্ত রাখা : প্রধানমন্ত্রী

February 25th, 09:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক্সাম ওয়ারিয়ার্স পুস্তিকার মূল লক্ষ্য হল পড়ুয়াদের পরীক্ষা সংক্রান্ত সব রকম উদ্বেগ থেকে মুক্ত রাখা। তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবীর এক ট্যুইটে এ কথা বলেন। শ্রীমতী অন্নপূর্ণা দেবী তাঁর ট্যুইটে জানান যে ঝাড়খন্ডের কোডারমার বিদ্যালয়ের পড়ুয়ারা এই এক্সাম ওয়ারিয়ার্স পুস্তিকাটি থেকে পরীক্ষা সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী মন্ত্রের আকর্ষণীয় ভান্ডার এবং পরীক্ষা পে চর্চা নিয়ে বিভিন্ন কাজকর্ম সকলের সঙ্গে শেয়ার করেছেন

January 12th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষার উদ্বেগ কমাতে সহায়ক হবে এমন আকর্ষণীয় মন্ত্র ভান্ডার এবং কাজকর্ম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।