পার্বতী গিরি জি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
January 19th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পার্বতী গিরি জি-র জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন। ঔপনিবেশিক শাসন নির্মূল করা, জনসেবা, স্বাস্থ্য পরিচর্যা, মহিলাদের ক্ষমতায়ণ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পার্বর্তী গিরি জি-র অবদানের কথা উল্লেখ করেছেন তিনি। গতমাসের মন কি বাতে এই বিষয়টি উত্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।