পি পরমেশ্বরণের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

February 09th, 07:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সমাজসেবী পি পরমেশ্বরণের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী পি পরমেশ্বরণ ছিলেন ভারতমাতার এক গর্বিত ও আত্মনিয়োজিত সন্তান। তিনি সারা জীবন ভারতের সংস্কৃতির প্রসার, আধ্যাত্মিকতাবাদের পুনর্জাগরণ এবং দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। পরমেশ্বরণজির চিন্তাভাবনায় ছিল বিচক্ষণতার পরিচয় এবং তাঁর লেখনী ছিল অসাধারণ। তিনি ছিলেন অদম্য।