মিজোরামে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

September 13th, 10:30 am

মিজোরামের রাজ্যপাল শ্রী ভি কে সিং জি, মুখ্যমন্ত্রী শ্রী লালডুহোমা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, মিজোরাম সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ, মিজোরামের মানুষের প্রতি শুভেচ্ছা।

মিজোরামের আইজলে ৯ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

September 13th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামের আইজলে ৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই প্রকল্পগুলি রেল, সড়ক, বিদ্যুৎ, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আইজল যেতে পারেননি। তাই লেংপুই বিমানবন্দর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

Cabinet approves the Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana

July 16th, 02:51 pm

The Union Cabinet chaired by PM Modi has approved the “Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana” for a period of six years, beginning with 2025-26 to cover 100 districts. The scheme will result in higher productivity, value addition in agriculture and allied sector, local livelihood creation and also increase domestic production thereby achieving self-reliance (Atmanirbhar Bharat).

সিকিম @৫০ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 29th, 10:00 am

সিকিমের রাজ্যপাল শ্রী ওমপ্রকাশ মাথুরজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ও আমার প্রিয় বন্ধু প্রেম সিং তামাংজি, সংসদে আমার সহকর্মী দরজি শেরিং লেপচাজি, ডঃ ইন্দ্র হাং সুব্বাজি, উপস্থিত অন্য জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

সিকিম রাজ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 29th, 09:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গ্যংটকে অনুষ্ঠিত ‘Sikkim@50’ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ‘উন্নয়ন যেখানে উদ্দেশ্যের সঙ্গে মিলিত হয় এবং প্রকৃতি যে উন্নয়নকে লালিত করে’ এই ভাবনায় এই অনুষ্ঠানটি সাজানো হয়। প্রধানমন্ত্রী সিকিম রাজ্যের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে নাগরিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের উৎসাহ-উদ্দীপনা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হল না। অদূর ভবিষ্যতে রাজ্যবাসীর সাফল্য প্রত্যক্ষ করতে তিনি সিকিম সফর করবেন বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে রাজ্যের মানুষ যা অর্জন করেছেন, তার উদযাপনের দিন আজ। সিকিমের মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের সদস্যদের এই সুন্দর মনোরম অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জানান। রাজ্যের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তিনি প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।

রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:00 am

আজ, যখন আমি রাইজিং নর্থইস্টের এই বিশাল মঞ্চে রয়েছি, তখন আমার হৃদয়ে গর্ব, আত্মীয়তা, আপনত্বেরর অনুভূতি জাগছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতের প্রতি দৃঢ় হচ্ছে অগাধ বিশ্বাস। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছি, আজ আমরা উত্তর-পূর্বে বিনিয়োগ উদযাপন করছি। এত বিপুল সংখ্যক শিল্পোদ্যোগের নেতা এখানে এসেছেন। এর থেকে বোঝা যায় যে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য সকলেই উৎসাহী, উত্তেজিত এবং নতুন স্বপ্ন দেখছে। এই কাজের জন্য আমি সমস্ত মন্ত্রক এবং সমস্ত রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদের প্রচেষ্টার ফলে এই এলাকায় বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে, আমি আপনাদের সকলকে নর্থ ইস্ট রাইজিং সামিটের সাফল্যের জন্য শুভকামনা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন

May 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যতের প্রতি অপরিসীম আস্থা প্রকাশ করেন। তিনি ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসবের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠান উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই শীর্ষ সম্মেলনে শিল্প নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেন, যা এই অঞ্চলে সুযোগ-সুবিধা তৈরিতে উৎসাহ যোগাবে। একটি সমৃদ্ধ বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী সব মন্ত্রক এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানান। এই সম্মেলনের প্রশংসা করে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ অব্যাহত রেখে উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।

সমবায় ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক

March 06th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭ লোক কল্যাণ মার্গে সমবায় ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সমবায় ক্ষেত্রে রূপান্তর, সমবায়ে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পরিকল্পনা এবং সমবায় মন্ত্রকের বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা হয়।

রোজগার মেলায় ৭১ হাজারের বেশি নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ

December 23rd, 11:00 am

গতকাল গভীর রাতে আমি কুয়েত থেকে ফিরেছি। সেখানে ভারতীয় যুবক-যুবতী এবং পেশাদার ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছি এবং নানা প্রসঙ্গে মতবিনিময় করেছি। আর এখন দেশে ফিরেই আমার প্রথম কর্মসূচি, আমার দেশের যুব বন্ধুদের সঙ্গে – দারুণ এক সমাপতন অবশ্যই। আজ আপনাদের মতো হাজার হাজার যুবক-যুবতী জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। আপনাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হল। যে কঠোর পরিশ্রম আপনারা করেছেন, তা আজ সফল হল। ২০২৪-এর বিদায় বেলায় আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা নতুন এক আনন্দে মেতে উঠেছেন। আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে এই অভূতপূর্ব সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্তদের ৭১,০০০-এর বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন

December 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্তদের ৭১,০০০-এরও বেশি নিয়োগপত্র প্রদান করেছেন। রোজগার মেলা কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির প্রতিরূপ। দেশ গঠনে অবদান রাখতে এবং স্বনির্ভরতার অর্থপূর্ণ সুযোগ দিতে এটি যুব সমাজকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

বিশিষ্ট জৈব কৃষিবিদ শ্রীমতী পাপ্পাম্মল-এর মৃত্যুতে দুঃখ ও শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

September 28th, 07:35 am

জৈব পদ্ধতিতে কৃষিচাষের জন্য পদ্মশ্রীপ্রাপ্ত শ্রীমতী পাপ্পাম্মল-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের কৃষি ব্যবস্থায়, বিশেষত জৈব পদ্ধতিতে কৃষিচাষের ক্ষেত্রে তিনি এক উল্লেখযোগ্য অবদানের স্বাক্ষর রেখে গেছেন। তাঁর বিনম্র আচরণ এবং দয়ালু হৃদয়ের জন্য জনসাধারণ তাঁর গুণমুগ্ধ।

Reform, Perform and Transform has been our mantra: PM Modi at the ET World Leaders’ Forum

August 31st, 10:39 pm

Prime Minister Narendra Modi addressed the Economic Times World Leaders Forum. He remarked that India is writing a new success story today and the impact of reforms can be witnessed through the performance of the economy. He emphasized that India has at times performed better than expectations.

নতুন দিল্লিতে ইকোনোমিক ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

August 31st, 10:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনোমিক ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই ফোরামে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে তাঁর আস্থা ব্যক্ত করেন এবং বলেন যে, এমন একটা সময়ে এই আলোচনা হচ্ছে, যখন গোটা বিশ্ব ভারতের ওপর আস্থা জ্ঞাপন করছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত আজ সাফল্যের এক নতুন কাহিনী লিখছে এবং আর্থিক ক্ষেত্রে সাফল্যের মধ্যে দিয়ে ওই সংস্কারের প্রভাব প্রত্যক্ষ করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে ভারতে আর্থিক বিকাশ ঘটেছে ৯০ শতাংশ, আর গোটা বিশ্বে এই বিকাশের হার ৩৫ শতাংশ।

দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন উন্নয়ন প্রচেষ্টা ও সাফল্যের কথা আজ তাঁর ভাষণে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

August 15th, 03:04 pm

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর আজকের ভাষণে ভারতের উন্নয়ন প্রচেষ্টার মূলধারাগুলির কথা তুলে ধরার পাশাপাশি দেশ গঠনে জাতীয় সংকল্পের কথাও দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন তিনি।

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

August 15th, 01:09 pm

আমার প্রিয় দেশবাসী , আমার পরিবারের আপনজন…আজ সেই শুভ মুহূর্ত, যেখানে দেশের জন্য জীবন উৎসর্গকারী, দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন সমর্পিত করা, … আজীবন লড়াই করা, ফাঁসির মঞ্চে উঠেও ভারত মায়ের জয় ধ্বনি দেওয়া অসংখ্য মুক্তিকামীকে প্রণাম জানানোর পবিত্র উপলক্ষ এটা ! তাঁদের স্মরণ করার পুণ্য পরব এটা ! মুক্তিকামী এই মানুষেরা আজ আমাদের এই পরবে স্বাধীনভাবে নিঃশ্বাস প্রশ্বাসের সৌভাগ্য গড়ে দিয়েছেন | এই দেশ তাঁদের কাছে ঋণী , এমন প্রত্যেক মহান মানুষের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি !

ভারত ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে

August 15th, 07:30 am

৭৮তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে ভারতের ভবিষ্যতের জন্য একটি দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেন। ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজন থেকে শুরু করে ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি পর্যন্ত, প্রধানমন্ত্রী মোদী ভারতের সম্মিলিত অগ্রগতি এবং প্রত্যেক নাগরিকের ক্ষমতায়নের ওপর জোর দেন। তিনি নতুন উদ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন। উদ্ভাবন, শিক্ষা এবং বিশ্ব নেতৃত্বের উপর জোর দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারতে পরিণত হওয়া থেকে কোনও কিছুই আটকাতে পারবে না।

দেশের কৃষকদের ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

August 11th, 04:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, সরকার দেশের কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে তিনি আজ ১০৯ ধরনের নতুন শস্যবীজ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, জলবায়ু উপযোগী উন্নত মানের এই শস্যবীজগুলি কৃষকদের আয় বাড়াতে সহায়ক হবে।

PM releases 109 high yielding, climate resilient and biofortified varieties of crops

August 11th, 02:00 pm

Prime Minister Narendra Modi unveiled 109 new high-yielding, climate-resilient, and biofortified crop varieties. Developed by scientists, these crops are designed to enhance agricultural productivity, reduce costs, and support the environment. The PM highlighted the growing importance of organic and natural farming, as well as the role of Krishi Vigyan Kendras in educating farmers.

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে কৃষি-শিক্ষা ও গবেষণার যে ভালরকম ব্যবস্থা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী

August 03rd, 09:35 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’।

নয়াদিল্লিতে ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 03rd, 09:30 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও ক্ষয়ক্ষতি, উৎপাদন মূল্য বৃদ্ধি এবং নানা ধরনের সংঘাত ও সংঘর্ষজনিত পরিস্থিতির মুখে কৃষি ব্যবস্থাকে কিভাবে নিরন্তর একটি উৎপাদন প্রচেষ্টায় রূপান্তরিত করা যায়, সেই লক্ষ্যেই আয়োজিত এবারের সম্মেলন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭৫টি দেশের এক হাজার জনের মতো প্রতিনিধি এবারের সম্মেলন যোগ দিয়েছেন।