নতুন আইনি সহায়তা প্রদান প্রক্রিয়ার সশক্তকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

November 08th, 05:33 pm

প্রধান বিচারপতি শ্রী বি আর গবাই জি, বিচারপতি সূর্যকান্ত জি, বিচারপতি বিক্রম নাথ জি, আমার সহকর্মী অর্জুন রাম মেঘওয়াল জি, সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিগণ, বিভিন্ন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী “আইনি সহায়তা প্রদান ব্যবস্থা শক্তিশালীকরণ” শীর্ষক জাতীয় সম্মেলনে ভাষণ দেন

November 08th, 05:00 pm

“যখন ন্যায়বিচার সকলের কাছে সহজলভ্য হয়, সময়মতো প্রদান করা হয় এবং তাঁদের সামাজিক বা আর্থিক পটভূমি নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছায় - তখনই এটি সত্যিকার অর্থে সামাজিক ন্যায়বিচারের ভিত্তি হয়ে ওঠে”, প্রধানমন্ত্রী বলেন। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সহজলভ্যতা নিশ্চিত করতে আইনি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উল্লেখ করেন যে জাতীয় স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত, আইনি পরিষেবা কর্তৃপক্ষ, বিচার বিভাগ এবং সাধারণ নাগরিকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন যে লোক আদালত এবং প্রাক-মামলা নিষ্পত্তির মাধ্যমে লক্ষ লক্ষ বিরোধ দ্রুত, সৌহার্দ্যপূর্ণভাবে এবং কম খরচে সমাধান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত আইনি সহায়তা প্রতিরক্ষা পরামর্শ ব্যবস্থার অধীনে, মাত্র তিন বছরে প্রায় ৮ লক্ষ ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই প্রচেষ্টাগুলি সারা দেশে দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত এবং প্রান্তিক মানুষের জন্য ন্যায়বিচারের সহজতা নিশ্চিত করেছে।

ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 03rd, 11:00 am

দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!

ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

November 03rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্‌ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 16th, 03:00 pm

অন্ধ্রপ্রদেশের মাননীয় রাজ্যপাল এস আব্দুল নাজিরজি, জনপ্রিয় ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডুজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কে রামমোহন নাইডুজী, চন্দ্রশেখর পেম্মাসানিজী, ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মাজি, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণজী, রাজ্যের মন্ত্রী নারা লোকেশজী, অন্য মন্ত্রীরা, বিজেপি রাজ্য সভাপতি পি ভি এম মাধবজি, সব সাংসদ ও বিধায়ক এবং আমার প্রিয় ভাই-বোনেরা যাঁরা বিপুল সংখ্যায় আজ আমাদের এখানে আশীর্বাদ করতে সমবেত হয়েছেন!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন

October 16th, 02:30 pm

“সৌরাষ্ট্র সন্নাথ চ শ্রীশৈল মল্লিকার্জুনম” শীর্ষক দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হলেন ভগবান সোমনাথ এবং দ্বিতীয় ভগবান মল্লিকার্জুন। তিনি বলেন, গুজরাটে সোমনাথের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে, বাবা বিশ্বনাথের আঙিনা কাশীর পবিত্র ভূমির সেবা করার সুযোগ পেয়ে এবং আজ শ্রীশৈলমের আশীর্বাদ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রধানমন্ত্রী শ্রীশৈলমের পর শিবাজি স্ফূর্তি কেন্দ্রে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঞ্চ থেকে তিনি ছত্রপতি শিবাজি মহারাজের উদ্দেশে প্রণাম জানান। শ্রদ্ধা নিবেদন করেন আল্লামা প্রভু এবং আক্কা মহাদেবীর মতো শিবভক্তদের প্রতি। তিনি শ্রী ওয়ালাওয়াড়া নরসিংহ রেড্ডি এবং হরি সর্বোত্তম রাওয়ের মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা অর্পণ করেন।

৮ অক্টোবর নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

October 07th, 10:27 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ অক্টোবর নতুন দিল্লির যশোভূমিতে নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি ২০২৫)-এর উদ্বোধন করবেন। টেলিযোগাযোগ দপ্তর এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)-এর যৌথ আয়োজনে এই সমারোহ টেলিযোগাযোগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে এশিয়ার বৃহত্তম আলোচনা ও আদান-প্রদানের মঞ্চ হিসেবে স্বীকৃত।

আসামের দারাং-এ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 14th, 11:30 am

ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়! আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়, আসাম সরকারের সকল মন্ত্রী, সংসদ সদস্য ও বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি, এবং আমার প্রিয় ভাই ও বোনেরা যারা অবিরাম বৃষ্টির মধ্যেও আমাদের আশীর্বাদ করতে এখানে এসেছেন - নমস্কার।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসমের দরং-এ প্রায় ৬,৫০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন

September 14th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসমের দরং-এ প্রায় ৬৫০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী অসমের উন্নয়ন যাত্রার এই ঐতিহাসিক দিনে দরং-এর মানুষ এবং অসমের সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:00 am

আজ, যখন আমি রাইজিং নর্থইস্টের এই বিশাল মঞ্চে রয়েছি, তখন আমার হৃদয়ে গর্ব, আত্মীয়তা, আপনত্বেরর অনুভূতি জাগছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতের প্রতি দৃঢ় হচ্ছে অগাধ বিশ্বাস। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছি, আজ আমরা উত্তর-পূর্বে বিনিয়োগ উদযাপন করছি। এত বিপুল সংখ্যক শিল্পোদ্যোগের নেতা এখানে এসেছেন। এর থেকে বোঝা যায় যে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য সকলেই উৎসাহী, উত্তেজিত এবং নতুন স্বপ্ন দেখছে। এই কাজের জন্য আমি সমস্ত মন্ত্রক এবং সমস্ত রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদের প্রচেষ্টার ফলে এই এলাকায় বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে, আমি আপনাদের সকলকে নর্থ ইস্ট রাইজিং সামিটের সাফল্যের জন্য শুভকামনা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন

May 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যতের প্রতি অপরিসীম আস্থা প্রকাশ করেন। তিনি ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসবের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠান উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই শীর্ষ সম্মেলনে শিল্প নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেন, যা এই অঞ্চলে সুযোগ-সুবিধা তৈরিতে উৎসাহ যোগাবে। একটি সমৃদ্ধ বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী সব মন্ত্রক এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানান। এই সম্মেলনের প্রশংসা করে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ অব্যাহত রেখে উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।

Delhi needs a government that works in coordination, not one that thrives on conflicts: PM Modi

January 31st, 03:35 pm

Addressing the huge rally in New Delhi’s Dwarka, PM Modi said, “Delhi needs a double-engine government at both the Centre and the state. You gave Congress years to govern, then the AAP-da took over Delhi. Now, give me the chance to serve Delhi with a double-engine government. I guarantee you that the BJP will leave no stone unturned in Delhi’s development. If this AAP-da continues, Delhi will keep falling behind in development. Delhi needs a government that believes in coordination, not confrontation.”

PM Modi electrifies New Delhi’s Dwarka Rally with a High-Octane speech

January 31st, 03:30 pm

Addressing the huge rally in New Delhi’s Dwarka, PM Modi said, “Delhi needs a double-engine government at both the Centre and the state. You gave Congress years to govern, then the AAP-da took over Delhi. Now, give me the chance to serve Delhi with a double-engine government. I guarantee you that the BJP will leave no stone unturned in Delhi’s development. If this AAP-da continues, Delhi will keep falling behind in development. Delhi needs a government that believes in coordination, not confrontation.”

নির্বাচন কমিশন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মতদানের প্রক্রিয়া মজবুত করেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

January 19th, 11:30 am

In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.

The relationship between India and Kuwait is one of civilizations, seas and commerce: PM Modi

December 21st, 06:34 pm

PM Modi addressed a large gathering of the Indian community in Kuwait. Indian nationals representing a cross-section of the community in Kuwait attended the event. The PM appreciated the hard work, achievement and contribution of the community to the development of Kuwait, which he said was widely recognised by the local government and society.

কুয়েতের 'হালা মোদী' অনুষ্ঠানে ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

December 21st, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েত শেখ সাদ আল-আব্দুল্লাহ ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে 'হালা মোদী' অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত ভারতীয়দের এক বড় সমাবেশে ভাষণ দেন। ভারতে বিভিন্ন রাজ্যের নাগরিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Our Constitution is the foundation of India’s unity: PM Modi in Lok Sabha

December 14th, 05:50 pm

PM Modi addressed the Lok Sabha on the 75th anniversary of the Indian Constitution's adoption. He reflected on India's democratic journey and paid tribute to the framers of the Constitution.

সংবিধান গৃহীত হওয়ার ৭৫ তম বর্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

December 14th, 05:47 pm

সংবিধান গৃহীত হওয়ার ৭৫ তম বর্ষে লোকসভায় বিশেষ আলোচনায় আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিকদের কাছে এবং বিশ্বের সেইসমস্ত জনসাধারণ— যাঁরা গণতন্ত্রকে সম্মান করেন তাঁদের সকলের জন্য এটি অত্যন্ত গর্বের এক মূহূর্ত, যে আমরা গণতন্ত্রের উৎসব উদযাপন করছি। আমাদের সংবিধান রচয়িতাদের দূরদৃষ্টি, ভাবনা এবং উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবিধানের ৭৫ বছরের এই যাত্রা অত্যন্ত স্মরণীয়। সংসদের সদস্যরা এই উৎসবে সামিল হওয়ায় তিনি সন্তোষপ্রকাশ করেন। এই উপলক্ষে তাঁরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।

Northeast is the 'Ashtalakshmi' of India: PM Modi

December 06th, 02:10 pm

PM Modi inaugurated the Ashtalakshmi Mahotsav at Bharat Mandapam, New Delhi. The event showcased North-East India's culture, cuisine, and business potential, aiming to attract investments and celebrate regional achievers.

নয়াদিল্লিতে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী

December 06th, 02:08 pm

আজ রাজধানীর ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজকের এই দিনটি বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের সঙ্গে সম্পৃক্ত। এই প্রসঙ্গের অবতারণা করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আজ থেকে ৭৫ বছর আগে ভারতের যে সংবিধান রচনা করেছিলেন বাবাসাহেব আম্বেদকর, তা সকল দেশবাসীর কাছে আজ অনুপ্রেরণা বিশেষ। তাই অনুষ্ঠানের সূচনাতেই বাবাসাহেবের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।