নব রায়পুরে শান্তি শিখর - ব্রহ্ম কুমারী ধ্যান কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 01st, 11:15 am
ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী রমেন ডেকা, রাজ্যের জনপ্রিয় ও গতিশীল মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই, রাজযোগিনী ভগিনী জয়ন্তী, রাজযোগী মৃত্যুঞ্জয়, সমস্ত ব্রহ্ম কুমারী ভগিনী, এখানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ!প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের নব রায়পুরে শান্তি শিখর – মেডিটেশন সেন্টারের উদ্বোধনে ব্রহ্মা কুমারীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
November 01st, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের নব রায়পুরে আধ্যাত্মিক শিক্ষা, শান্তি এবং ধ্যানের জন্য একটি আধুনিক কেন্দ্র শান্তি শিখর-এর উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মকুমারীদের উদ্দেশে ভাষণ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি বিশেষ দিন, কারণ ছত্তিশগড় তার প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করছে। তিনি উল্লেখ করেন যে ছত্তিশগড়ের পাশাপাশি, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডও তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে। তিনি বলেন যে, দেশের আরও বেশ কয়েকটি রাজ্য আজ তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। শ্রী মোদী এই সমস্ত রাজ্যের বাসিন্দাদের তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। দেশের উন্নয়ন জনগণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে বলে তিনি মন্তব্য করেন। শ্রী মোদী বলেন, আমরা একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে সক্রিয়ভাবে নিযুক্ত আছি।ঘানা প্রজাতন্ত্রের সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 03rd, 03:45 pm
গণতন্ত্রের ভাবধারায় ঋদ্ধ, প্রাণবন্ত এক দেশ ঘানায় আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, আমি ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা আপনাদের কাছে নিয়ে এসেছি।ঘানার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ
July 03rd, 03:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘানার সংসদে এক বিশেষ অধিবেশনে আজ ভাষণ দিয়েছেন। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ঘানার সংসদে ভাষণ দিলেন। সংসদের অধ্যক্ষ আলবান কিংসফোর্ড সুমনা বাগবিন-এর ডাকা এই বিশেষ অধিবেশনে সংসদ সদস্য, সরকারী আধিকারিক এবং দুদেশের বিশিষ্ট অতিথিরা যোগ দেন। ভারত-ঘানা সম্পর্কের এক উল্লেখযোগ্য মুহুর্ত প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে সূচিত হয় যা দু’দেশকে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধে বেঁধে রেখেছে।শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
June 24th, 11:30 am
ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
June 24th, 11:00 am
প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।Ensuring energy security for our citizens is not just a priority, but also a responsibility: PM Modi at G7 Summit Session
June 18th, 11:15 am
PM Modi participated in the Outreach Session of the G7 Summit in Kananaskis and addressed a Session on 'Energy Security.' The PM highlighted that energy security was among the leading challenges facing future generations. While elaborating on India's commitment to inclusive growth, he noted that availability, accessibility, affordability and acceptability were the principles that underpinned India's approach to energy security.জি-৭ আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
June 18th, 11:13 am
কানানাস্কিস-এ জি-৭ শিখর সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘জ্বালানি নিরাপত্তা : পরিবর্তনশীল বিশ্বে সুলভ্যতা ও সুগম্যতা নিশ্চিত করায় বৈচিত্র্য, প্রযুক্তি ও পরিকাঠামো’ শীর্ষক একটি অধিবেশনে ভাষণ দেন তিনি। জি-৭ শিখর সম্মেলনে আমন্ত্রণের জন্য কানাডার প্রধানমন্ত্রী মাননীয় মার্ক কার্নি-কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জি-৭-এর ৫০ বছর উপলক্ষে শুভেচ্ছাও জানান তিনি।প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর শেষে যৌথ বিবৃতি
April 23rd, 12:44 pm
সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মান্যবর মহম্মদ বিন সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে যান। এটি ছিল প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় সৌদি আরব সফর। জেড্ডায় আল সালাম প্রসাদে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। তাঁদের আলোচনায় উঠে আসে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা। প্রতিরক্ষা, সুরক্ষা, শক্তি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা ও মানুষে-মানুষে বন্ধন নিয়ে দু’দেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন দুই নেতা।For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পডকাস্টের মাধ্যমে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মতবিনিময় করছেন
March 16th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পডকাস্টে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সময় যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, শ্রী মোদী কিভাবে উপবাসের সময়কালে সব কাজ করতে পারেন, তখন প্রধানমন্ত্রী লেক্সকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে সম্মান জানানোর জন্য লেক্স যে উপবাস করেছেন তা অভূতপূর্ব। “ভারতের ধর্মীয় রীতি-নীতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত”। ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুত্ব কোনো রীতিনীতি নয়, বরং জীবনের পথ চলার এক মাধ্যম। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে উপবাস খুবই সহায়ক হয়। উপবাস ভাবনা-চিন্তার মানসিকতাকে ত্বরান্বিত করে, চিরাচরিত পন্থা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে। শ্রী মোদী বলেন, উপবাস করার অর্থ শুধুমাত্র খাদ্য গ্রহণ না করাই নয়, এটি আসলে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জানান, উপবাসের আগে তিনি দীর্ঘদিন ধরে কিছু আয়ুর্বেদিক এবং যোগ-এর রীতিনীতি অনুসরণ করেন। উপবাসকালে জল পান করার ওপর তিনি গুরুত্ব দেন। উপবাসের সময়কালে তিনি আত্মবিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবনে মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমবার তিনি যখন উপবাস করেছিলেন সেই সময় তিনি অনুভব করেন যে আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে শক্তি সম্পর্কে তাঁর ধারণা জন্মায়। উপবাস করার ফলে তাঁর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সময় তিনি অনেক কিছু নতুনভাবে ভাবতে পারেন, অতুলনীয় কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তাঁর।The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.PM Modi addresses the Parliament of Guyana
November 21st, 07:50 pm
PM Modi addressed the National Assembly of Guyana, highlighting the historical ties and shared democratic ethos between the two nations. He thanked Guyana for its highest honor and emphasized India's 'Humanity First' approach, amplifying the Global South's voice and fostering global friendships.জি২০ বৈঠকে ধারাবাহিক উন্নয়ন ও শক্তির রূপান্তর সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্য
November 20th, 01:40 am
আজকের আলোচনার বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। নতুন দিল্লি জি২০ শীর্ষ বৈঠকের সময়ে আমরা বারাণসী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছিলাম।ধারাবাহিক উন্নয়ন এবং শক্তির রূপান্তর সম্পর্কিত জি-২০ অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
November 20th, 01:34 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-২০ শিখর সম্মেলনের ধারাবাহিক উন্নয়ন ও শক্তির রূপান্তর সম্পর্কিত অধিবেশনে ভাষণ দিলেন। তিনি বলেছেন, নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের সময় ২০৩০ সাল নাগাদ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা তিনগুণ এবং শক্তি ব্যবহারে দক্ষতার মাত্রা দ্বিগুণ করার অঙ্গীকার নেওয়া হয়েছে। এই লক্ষ্যে কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ায় ব্রাজিলের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।আন্তর্জাতিক অভিধম্ম দিবসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ
October 17th, 10:05 am
সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু জি, ভদন্ত রাহুল বোধি মহাথেরো জি, প্রণম্য ইয়াংচুক ছোদেন জি, মহাসঙ্ঘের সকল বিশিষ্ট সদস্যগণ, মাননীয়গণ, কূটনীতিক জগতের সদস্যগণ, বৌদ্ধ বিদ্বৎজন, ধম্মের অনুসরণকারীরা, মহোদয়া এবং মহোদয়গণআন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং ধ্রুপদী ভাষা হিসেবে পালি-র স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
October 17th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং ধ্রুপদী ভাষা হিসেবে পালি-র স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অভিধম্ম দিবসের অর্থ, অভিধম্ম শিক্ষা দেওয়ার পরে ঐশ্বরিক সাম্রাজ্য থেকে ভগবান বুদ্ধের অবতরণ। সম্প্রতি পালি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ বছর অভিধম্ম দিবস উদযাপনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ, অভিধম্ম সংক্রান্ত ভগবান বুদ্ধের বাণী মূলত পালি ভাষায় পাওয়া যায়।মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্রে নয়, নিহিত আছে আমাদের সম্মিলিত শক্তিতে: জাতিসংঘের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী
September 23rd, 09:32 pm
নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে ‘সামিট অফ দ্য ফিউচার’-এ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শিখর সম্মেলনের আলোচ্য বিষয় ছিল – ‘উন্নত ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধানসূত্র’। সম্মেলনে বিরাট সংখ্যক বিশ্ব নেতৃত্ব যোগদান করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে ভারতের দৃষ্টিভঙ্গীর ওপর আলোকপাত করেন।"‘সামিট অফ দ্য ফিউচার’-এ প্রধানমন্ত্রীর ভাষণ "
September 23rd, 09:12 pm
নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে ‘সামিট অফ দ্য ফিউচার’-এ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শিখর সম্মেলনের আলোচ্য বিষয় ছিল – ‘উন্নত ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধানসূত্র’। সম্মেলনে বিরাট সংখ্যক বিশ্ব নেতৃত্ব যোগদান করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে ভারতের দৃষ্টিভঙ্গীর ওপর আলোকপাত করেন।ভারত একটি সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী
September 05th, 11:00 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে তার বার্তায়, সৌর শক্তি ব্যবহারে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সবুজ শক্তির ভূমিকার ওপর জোর দেন এবং বিশ্ব সম্প্রদায়কে স্বচ্ছ ও নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আইএসএ সোলার পাম্পের বৈশ্বিক দাম কমিয়ে আনতে একটি শক্তিশালী ভূমিকা পালন করেছে।