“কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ

March 06th, 01:14 pm

বাজেট ওয়েবিনার সিরিজের তৃতীয় ওয়েবিনারে, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এর আগে, প্রযুক্তি, সংস্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দুটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ, আলোচনাটি গ্রামীণ অর্থনীতি এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উপর কেন্দ্রীভূত। আপনারা সকলেই আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনাদের ইনপুট বাজেটে প্রতিফলিত হয়েছে এবং খুবই কার্যকর হয়েছে। কিন্তু এখন যেহেতু বাজেট উপস্থাপন করা হয়েছে, তাই দেশ যাতে তার পূর্ণ সম্ভাবনা অর্জন করে তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ এবং সর্বাধিক সংখ্যক মানুষের জন্য বাজেটের সুবিধা সর্বাধিক করার সহজ উপায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে বরাদ্দকৃত প্রতিটি পয়সা কীভাবে সম্পূর্ণ এবং দ্রুত ব্যবহার করা যেতে পারে? এই ওয়েবিনারে আপনাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষি এবং গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 06th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রযুক্তি ও আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “বাজেটের পর এখন এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ।

নামিবিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 08:14 pm

গণতন্ত্রের মন্দির – এই বিশেষ সভায় আমি বক্তব্য পেশের সুযোগ পেয়েছি। এই সম্মানের জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ।

Prime Minister addresses the Namibian Parliament

July 09th, 08:00 pm

PM Modi addressed the Parliament of Namibia and expressed gratitude to the people of Namibia for conferring upon him their highest national honour. Recalling the historic ties and shared struggle for freedom between the two nations, he paid tribute to Dr. Sam Nujoma, the founding father of Namibia. He also called for enhanced people-to-people exchanges between the two countries.

সপ্তদশ ব্রিকস্ শিখর সম্মেলনে পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 11:38 pm

প্রধানমন্ত্রী আজ “পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য” শীর্ষক অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই অধিবেশনে ব্রিকস্ সদস্য দেশগুলির সঙ্গে অংশীদার ও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দেন। পৃথিবীর ভবিষ্যতের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কেবল জ্বালানীর সমস্যা মোকাবিলার বিষয় নয়, এ-এমন এক বিষয়, যা জীবন ও প্রকৃতির মধ্যকার ভারসাম্যকে প্রভাবিত করে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারকে ভারত নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছে, যা অবশ্যই পূরণ করতে হবে। পরিবেশ সংরক্ষণের প্রতি ভারতের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট, বিশ্বজনীন জৈব জ্বালানী জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পেঢ় মা কে নাম সহ ভারতের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত পদক্ষেপের উল্লেখ করেন।

পরিবেশ, কপ-৩০ এবং বিশ্ব স্বাস্থ্য নিয়ে ব্রিকস অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

July 07th, 11:13 pm

ব্রাজিলের সভাপতিত্বে ব্রিকস পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়ায় আমি খুশি। এই বিষয়গুলি কেবল পরস্পর সংযুক্তই নয়, মানবতার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে এর গুরুত্ব অপরিসীম ।

শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

June 24th, 11:30 am

ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

June 24th, 11:00 am

প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 21st, 07:06 am

অন্ধ্রপ্রদেশের মাননীয় রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির জি, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমার পরম মিত্র চন্দ্রবাবু নাইডু গারু, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মীবৃন্দ, কে. রামমোহন নাইডু জি, প্রতাপরাও যাদব জি, চন্দ্রশেখর জি, ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা জি, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ গারু, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা! আপনাদের সকলকে নমস্কার!

বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

June 21st, 06:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে ভাষণ দেন। যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন এবং নিজে যোগাসনে অংশ নেন।

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি

June 19th, 05:48 pm

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব স্বাস্থ্য সমাবেশের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

May 20th, 04:42 pm

মাননীয় ব্যক্তিবর্গ ও প্রতিনিধিগণ, নমস্কার। বিশ্ব স্বাস্থ্য সমাবেশের ৭৮তম অধিবেশনে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই।

জেনিভায় ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির ৭৮তম অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 20th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জেনিভায় ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির ৭৮তম অধিবেশনে ভাষণ দিলেন। সমবেত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এবছর এই অধিবেশনের থিম – ‘স্বাস্থ্যের জন্য এক বিশ্ব’ ভারতের ভাবধারার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ২০২৩-এ ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির অধিবেশনে তিনি ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ নিয়ে আলোচনা করেছিলেন বলেও প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সমৃদ্ধ বিশ্ব নির্ভর করে অন্তর্ভুক্তির আদর্শ, অভিন্ন দৃষ্টিভঙ্গী এবং সহযোগিতার মনোভাবের ওপরে।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২০ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

March 30th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ অত্যন্ত পবিত্র দিনে আপনাদের সঙ্গে মন কি বাত করার সুযোগ পেলাম। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে। আজ থেকে ভারতীয় নববর্ষেরও সূচনা। এবার বিক্রম সম্বৎ ২০৮২ শুরু হচ্ছে। এই সময় আমার সামনে আপনাদের পাঠানো অনেক চিঠি রাখা আছে। কোনোটি বিহার থেকে, কোনোটি বাংলা থেকে, কোনোটি তামিলনাড়ু থেকে কোনোটি বা গুজরাত থেকে। এই চিঠিগুলিতে মানুষ তাদের মনের কথা অত্যন্ত উপভোগ্য ভাবে লিখে পাঠিয়েছেন। বেশ কিছু চিঠিতে শুভেচ্ছা, অভিনন্দন বার্তাও রয়েছে। আজ আমার ইচ্ছে করছে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের শোনাতে।

আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীরকে নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 15th, 11:08 am

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী শ্রী রাজনাথ সিংজি, শ্রী সঞ্জয় শেঠজি, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, শ্রী অজিত পাওয়ারজি, সিডিএস, সিএনএস, নৌ-বাহিনীর বন্ধুগণ, মাঝগাঁও ডকইয়ার্ডের সহকর্মীরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

January 15th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ন্যাভাল ডকইয়ার্ডে প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যেসব বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের কুর্নিশ জানান। এই উপলক্ষ্যে সেনা বাহিনীর সব সদস্যদের অভিনন্দন জানান তিনি।

The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi

November 21st, 08:00 pm

Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.

PM Modi addresses the Parliament of Guyana

November 21st, 07:50 pm

PM Modi addressed the National Assembly of Guyana, highlighting the historical ties and shared democratic ethos between the two nations. He thanked Guyana for its highest honor and emphasized India's 'Humanity First' approach, amplifying the Global South's voice and fostering global friendships.

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে কৃষি-শিক্ষা ও গবেষণার যে ভালরকম ব্যবস্থা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী

August 03rd, 09:35 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’।

নয়াদিল্লিতে ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 03rd, 09:30 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও ক্ষয়ক্ষতি, উৎপাদন মূল্য বৃদ্ধি এবং নানা ধরনের সংঘাত ও সংঘর্ষজনিত পরিস্থিতির মুখে কৃষি ব্যবস্থাকে কিভাবে নিরন্তর একটি উৎপাদন প্রচেষ্টায় রূপান্তরিত করা যায়, সেই লক্ষ্যেই আয়োজিত এবারের সম্মেলন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭৫টি দেশের এক হাজার জনের মতো প্রতিনিধি এবারের সম্মেলন যোগ দিয়েছেন।