The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave

June 10th, 06:33 pm

PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.

PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat

June 10th, 06:30 pm

PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.

পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ

March 24th, 02:05 pm

পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।

পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 24th, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।

এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:47 pm

আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।

এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।

ভারত শক্তি সপ্তাহ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মূলপাঠ

January 27th, 10:15 am

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গোয়ার মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগণ, রাষ্ট্রদূতগণ, সিইওগণ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এর উদ্বোধনী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

January 27th, 10:08 am

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ গোয়ায় আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৬-এর উদ্বোধনী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সেখানে ১২৫টি দেশের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। তাঁরা জ্বালানি নিরাপত্তা এবং ধারাবাহিক বিকাশ নিয়ে আলোচনা করতে ভারতে এসেছেন বলে প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী ১৮ জুলাই পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রধানমন্ত্রী ৫,০০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন

July 17th, 11:04 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জুলাই পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। বিহারে সকাল ১১-৩০ মিনিট নাগাদ মোতিহারিতে ৭,২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এক জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলের সঙ্গে সাক্ষাৎ করেন

July 06th, 01:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাষ্ট্রপতি মহামান্য জাভিয়ের মিলের সঙ্গে সাক্ষাৎ করেন। কাসা রোসাদা পৌঁছানোর পর রাষ্ট্রপতি মিলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। গতকাল বুয়েনস আইরেসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ৫৭ বছরের ব্যবধানে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনায় প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এবারের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত-আর্জেন্টিনা সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ দুই দেশ পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি মিলেকে তাঁর এবং তাঁর প্রতিনিধিদলের প্রতি সদয় আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বৈঠক

November 20th, 08:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে আর্জেন্টিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট শ্রী জেভিয়ার মিলেই-এর সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারী ‘বিকশিত ভারত বিকশিত রাজস্থান’ অনুষ্ঠানে ভাষণ দেবেন

February 15th, 03:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারী সকাল ১১-টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত রাজস্থান’ অনুষ্ঠানে ভাষণ দেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্থানে ১৭,০০০ কোটি টাকারও বেশি নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এইসব প্রকল্পগুলি সড়ক, রেল, সৌরশক্তি, বিদ্যুৎ পরিবহন, পানীয় জল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির সঙ্গে জড়িত।

গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক ২০২৪-এর সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 06th, 12:00 pm

গোয়ার রাজ্যপাল শ্রী পিএস শ্রীধরন পিল্লাই, গোয়ার প্রাণবন্ত মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সওয়ান্ত, আমার মন্ত্রিসভার সহকর্মী হরদীপ সিং পুরি এবং রামেশ্বর তেলি, বিভিন্ন দেশের সম্মাননীয় অতিথি, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ!

ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৪-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

February 06th, 11:18 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৪-এর উদ্বোধন করেন। ভারত শক্তি সপ্তাহ, ২০২৪ হল, দেশের সবচেয়ে বড় শক্তি বিষয়ক প্রদর্শনী এবং সম্মেলন। প্রধানমন্ত্রী বিশ্বের তেল ও গ্যাস সংস্থার সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।

কৃষ্ণা গোদাবরী অববাহিকায় গভীর জল থেকে তৈল উৎপাদন শুরু হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

January 08th, 10:06 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষ্ণা গোদাবরী অববাহিকা (বঙ্গোপসাগর উপকূলে কেজি-ডিডাব্লুএন-৯৮/২ ব্লক)-য় অসুবিধাজনক গভীর জল থেকে প্রথম তৈল উৎপাদন শুরু হওয়ায় প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক তেল ও গ্যাস সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন

October 20th, 09:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক তেল ও গ্যাস সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন।