TMC only abuses, threatens, spreads lies: PM Modi in Barrackpore, West Bengal
April 27th, 12:00 pm
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.PM Modi’s high-octane address electrifies Barrackpore
April 27th, 11:30 am
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত সার্বিক অংশীদারিত্ব
April 20th, 10:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিয়ুং-এর মধ্যে বৈঠকে উভয় পক্ষ জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।উৎকল দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
April 01st, 10:31 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উৎকল দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।গুজরাটের সানন্দ-এ কেনেস সংস্থার সেমিকন প্ল্যান্টের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 31st, 01:05 pm
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী হর্ষ ভাই সাংভি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, রাজ্যের মন্ত্রী অর্জুন মোধোওয়াদিয়া জি, কেনেস এবং আলফা ওমেগা সেমিকন্ডাক্টরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অভ্যাগতবৃন্দ।গুজরাটের সানন্দ-এ কেনেস সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
March 31st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দ-এ কেনেস টেকনোলজি সংস্থার সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করেন। তারই সঙ্গে ওই কেন্দ্রে উৎপাদনের কাজ শুরু হল। প্রধানমন্ত্রী বলেন, ২৮ ফেব্রুয়ারি এই সানন্দেই মাইক্রন প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে তিনি এসেছিলেন। মাস খানেক পরেই আর একটি সেমিকন্ডাক্টর কেন্দ্রের উদ্বোধন দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন পরিমণ্ডল জোরদার হয়ে ওঠারই সাক্ষ্য দেয়।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওড়িশার রাজ্যপাল
March 16th, 12:46 pm
ওড়িশার রাজ্যপাল ড. হরি বাবু কম্ভাম্পতি আজ নতুনদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
March 16th, 12:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দু্র্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোকপ্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।বিজু পট্টনায়েকের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
March 05th, 11:42 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েককে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ওড়িশার উন্নয়নে তাঁর উদ্যোগের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।ওড়িশায় ১,৫২৬.২১ কোটি টাকার ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
December 31st, 03:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওড়িশায় দু’লেনের ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬৮.৬০০ কিলোমিটার থেকে ৩১১.৭০০ কিলোমিটার পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ঘটানো হবে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১,৫২৬.২১ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ কাজে খরচ ধরা হয়েছে ৯৬৬.৭৯ কোটি টাকা।‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।গুজরাটের দেদিয়াপাড়ায় ‘জনজাতিয় গৌরব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 15th, 03:15 pm
জয় জোহর! গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত জি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, গুজরাট সরকারের মন্ত্রী নরেশভাই প্যাটেল এবং জয়রামভাই গামিত জি, সংসদে আমার পুরনো সহকর্মী মনসুখভাই ভাসাভা জি, মঞ্চে উপস্থিত ভগবান বিরসা মুন্ডার পরিবারের সকল সদস্য, দেশের প্রতিটি কোণ থেকে এই কর্মসূচির অংশ হয়ে ওঠা আমার জনজাতি ভাই ও বোনেরা, অন্যান্য সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত অনেক মানুষ, কারণ এই সময়ে বেশ কয়েকটি জাতীয় কর্মসূচি চলছে। জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন
November 15th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতিয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি ৯,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মা নর্মদার পবিত্র ভূমি আজ আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে একথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ৩১শে অক্টোবর, ভারতের ঐক্য ও বৈচিত্র্য উদযাপনের জন্য এই একই স্থানে সর্দার প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী পালিত হয়েছিলে এবং ভারত পর্বের সূচনা হয়েছিল। আজ ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা ভারত পর্বের সমাপ্তি প্রত্যক্ষ করছি। তিনি এই উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং সমগ্র আদিবাসী অঞ্চলে স্বাধীনতার চেতনা জাগ্রতকারী গোবিন্দ গুরুর আশীর্বাদও এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গোবিন্দ গুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি আরও বলেন যে, কিছুক্ষণ আগে দেবমোগরা মাতার মন্দিরে যাওয়ার সৌভাগ্য তাঁর হয়েছিল এবং আবারও তাঁর চরণে প্রণাম করেছেন।ওড়িশার ঝারসুগুড়ায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 27th, 11:45 am
এখানকার কিছু তরুণ বন্ধু অনেক শিল্পকর্ম তৈরি করেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে। ওড়িশার শিল্পের প্রতি ভালোবাসা বিশ্ববিখ্যাত। আমি আপনাদের সকলের কাছ থেকে এই উপহার গ্রহণ করছি এবং আমার এসপিজি সহকর্মীদের অনুরোধ করছি আপনাদের সকল জিনিসপত্র সংগ্রহ করতে। যদি আপনারা পিছনে আপনার নাম এবং ঠিকানা লেখেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকে একটি চিঠি পাবেন। ওদিকেও, একটি শিশু পিছনে কিছু ধরে দাঁড়িয়ে আছে; তার হাত ব্যথা করছে। সে এতক্ষণ ধরে এটি বহন করছে। দয়া করে এটিও সংগ্রহ করুন, ভাই। দয়া করে তাকে সাহায্য করুন। যদি আপনারা পিছনে আপনার নাম লিখে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাকে একটি চিঠি লিখব। আপনাদের সকলকে, যুবক, মহিলা এবং ছোট বাচ্চাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসা দিয়ে এসব শিল্পকর্ম তৈরি করার জন্য।ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
September 27th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ওড়িশা এবং দেশের অন্যান্য অংশের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। পাশাপাশি বিএসএনএ-এর দেশীয় প্রযুক্তির ৪জি পরিষেবার সূচনা করেন তিনি। বেরহামপুর থেকে সুরাত পর্যন্ত অমৃত ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের সুরাত থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর প্রধানমন্ত্রীর
September 26th, 09:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর করবেন। সকাল ১১.৩০ নাগাদ ঝারসুগুদায় তিনি ৬০,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি টেলিযোগাযোগ, রেল, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, দক্ষতা উন্নয়ন, গ্রামীণ আবাসন সহ অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত। স্বদেশী প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে টেলিযোগাযোগ ক্ষেত্রে ৩৭,০০০ কোটি টাকার ৯৭,৫০০টির বেশি ৪জি মোবাইল টাওয়ারের কাজের সূচনা করবেন তিনি। এর মধ্যে ৯২,৬০০টির বেশি বিএসএনএল ৪জি প্রযুক্তির টাওয়ার রয়েছে। এই টাওয়ারগুলি সৌরশক্তি চালিত।ভারত সিঙ্গাপুর যৌথ বিবৃতি
September 04th, 08:04 pm
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শ্রী লরেন্স ওং-এর ভারতে রাষ্ট্রীয় সফরকালে সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা সংক্রান্ত যৌথ বিবৃতি।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
September 04th, 12:45 pm
দায়িত্ব গ্রহণের পর, প্রধানমন্ত্রী ওং-এর প্রথম ভারত সফর উপলক্ষ্যে তাঁকে আন্তরিক স্বাগত জানাই। এই সফর আরও এই কারণেই বিশেষ যে, এই বছরই আমরা পারস্পরিক সম্পর্কের ৬০ বছর পূর্তি পালন করছি।‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন
August 31st, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।