এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে ইতালিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী
May 20th, 12:30 am
প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে ইতালির রোমে এসে পৌঁছেছেন। তিনি ইতালির প্রেসিডেন্ট মহামান্য সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আলোচনা করবেন, যেখানে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) নিয়ে আলোচনা হবে।নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 18th, 11:49 pm
আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
May 18th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।শিল্প সম্পর্কিত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
May 18th, 05:00 am
সবচেয়ে প্রথমে আমি এই রাউন্ড টেবিল বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী ক্রিস্টারসনকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই বৈঠকটি গথেনবার্গ-এ আয়োজন করা হচ্ছে। এটি এমন এক শহর যা উদ্ভাবনের পাশাপাশি ইউরোপের উৎপাদক (ম্যানুফ্যাকচারিং) চেতনার এক জীবন্ত প্রতীক।শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ প্রধানমন্ত্রীর ভাষ
May 17th, 12:12 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল সুইডেনের গুটেনবার্গে শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ ভাষণ দেন। উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়ন এবং ইউরোপের শিল্প জগতের কুশিলবরা। ভারতের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরাও ছিলেন সেখানে। এর আয়োজন করে ভলভো গ্রুপ।নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।ভারত-কানাডা নেতাদের যৌথ বিবৃতি
March 02nd, 05:05 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি - ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ভারত সফর করলেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী কার্নির প্রথম ভারত সফর এবং ২০১৮ সালের পর এটি কানাডার কোনও প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে ছিলেন একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল, যার মধ্যে ছিলেন উচ্চ পদস্থ মন্ত্রী, প্রাদেশিক নেতা এবং শীর্ষস্থানীয় সিইওরা।রাজস্থানের আজমেঢ় থেকে উন্নয়নমূলক কাজ এবং দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 28th, 12:00 pm
তীর্থরাজ পুষ্কর এবং মাতা সাবিত্রীর এই পবিত্র ভূমিতে, আজ, আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকার এবং আপনাদের আশীর্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে। এই মঞ্চ থেকে, আমি পৃথ্বীরাজের ভূমি আজমেঢ়ের সুরসুরার তেজাজি ধামকে প্রণাম জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমেঢ়ে দেশব্যাপী এইচপিভি টিকাদান অভিযান এবং ১৭,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন
February 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আজমেঢ়ে এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন, যা রাজস্থানের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী সুরসুরার তেজাজি ধাম এবং হাইফাকে মুক্ত করার ক্ষেত্রে যার ভূমিকা এখনও ইজরায়েলে সম্মানিত, সেই মেজর দলপত সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রধানমন্ত্রীর ভাষণ
February 19th, 10:00 am
শ্রদ্ধেয় মন্ত্রীগণ, শিল্পজগতের নেতৃবৃন্দ, উদ্ভাবকরা, শিল্পোদ্যোগীবন্ধুরা, গবেষক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ উপস্থিত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ! নমস্কার!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করলেন
February 19th, 09:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, বিশ্বের বৃহত্তম এবং ঐতিহাসিক এআই ইমপ্যাক্ট সামিট আয়োজিত হয়েছে ভারতে, যে দেশ বিশ্বের জনসংখ্যার এক ষষ্ঠাংশের প্রতিনিধি। তিনি বলেন, ভারতে বিশ্বের বৃহত্তম যুব সমাবেশ ঘটেছে, বৃহত্তম প্রযুক্তি মেধার সমাহার ঘটেছে এবং রয়েছে একটি প্রাণবন্ত প্রযুক্তি সক্ষম পরিমণ্ডল। তিনি জোর দিয়ে বলেন যে, ভারত শুধুমাত্র নতুন প্রযুক্তি তৈরি করছে তাই নয়, বরং তাকে আত্মস্থ করছে অভূতপূর্ব গতিতে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ১৪০ কোটি ভারতীয় নতুন প্রযুক্তিকে আপন করতে আগ্রহী এবং তাদের তরফে তিনি রাষ্ট্রাধ্যক্ষ, বিশ্বের এআই পরিণ্ডলের নেতা এবং শিখর সম্মেলনে অংশগ্রহণকারী উদ্ভাবকদের আন্তরিক স্বাগত জানান। তিনি তাঁদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, ভারতে এই সামিটের আয়োজন করা দেশের জন্য শুধু গর্বের বিষয় নয়, সমগ্র গ্লোবাল সাউথের জন্য গর্বের বিষয়।"পরিক্ষা পে চর্চা ২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অংশ
February 06th, 10:21 am
ছাত্রী: আমি, সানভি আচার্য, তোমার রাজ্য, গুজরাট থেকে। আমার প্রথম প্রশ্ন হল আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন এবং আমাদের শিক্ষকরা আমাদের সমর্থন করেন। কিন্তু মূল সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের শিক্ষকরা পড়াশোনার ভিন্ন ধরণ প্রস্তাব করেন। বাবা-মা এক ধরণের কথা বলেন, এবং শিক্ষার্থীরা ভিন্ন ধারা অনুসরণ করে, তাই আমরা বিভ্রান্ত হই যে কোন ধরণটি সঠিক।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে আলোচনা ২০২৬-এ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছেন
February 06th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পরীক্ষা পে চর্চা' (পিপিসি)-এর নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে 'পরীক্ষা যোদ্ধা'-দের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় যোগ দেন।ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 04th, 01:00 pm
উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরা—ভাই রবীন্দ্র জয়সওয়াল জি, দয়াশঙ্কর জি, গিরিশ যাদব জি, বারাণসীর মেয়র ভাই অশোক তিওয়ারি জি, অন্যান্য জনপ্রতিনিধিগণ, ভলিবল অ্যাসোসিয়েশনের সকল পদাধিকারী, দেশের নানাপ্রান্ত থেকে আসা খেলোয়াড়বৃন্দ এবং আমার কাশী পরিবারের সদস্যবৃন্দ—নমস্কার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন
January 04th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন, বারাণসীর সংসদ সদস্য হিসেবে তিনি সকল খেলোয়াড়কে স্বাগত জানাতে ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আজ থেকে বারাণসীতে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে বারাণসীর মাঠে তাঁদের সেই পরিশ্রমের পরীক্ষা হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের ২৮টি রাজ্য থেকে দলগুলো এখানে একত্রিত হয়েছে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক সুন্দর চিত্র তুলে ধরেছে।উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।জি-২০ শীর্ষ বৈঠকে দ্বিতীয় পর্বের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
November 22nd, 09:57 pm
প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বছরেও বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এর শিকার হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে মজবুত করা প্রয়োজন।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
November 22nd, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।