অসাধারণ কৃতিত্বের জন্য প্রজ্ঞানানন্দকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
June 06th, 02:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রজ্ঞানানন্দকে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এটি সত্যিই এক অবিশ্বাস্য মাইলফলক। এই কৃতিত্ব তাঁর ধারাবাহিক শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। শ্রী মোদী ভবিষ্যৎ-র জন্যও প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানান।‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
May 19th, 06:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৯ মে ২০২৬ অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্য মি. পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেন।নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 18th, 11:49 pm
আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
May 18th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
May 18th, 08:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে অসলো বিমানবন্দরে পৌঁছোলে বিশেষ সৌজন্য দেখিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।নরওয়ের রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
May 18th, 07:36 pm
প্রধানমন্ত্রী মোদী এবং রাজা পঞ্চম হ্যারল্ড বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নতুন প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয় ও নরওয়ের কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সাক্ষাতের পর মহামান্য রাজা প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।'গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট' সম্মাননা গ্রহণ প্রধানমন্ত্রীর
May 18th, 07:35 pm
অসলোয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হ্যারল্ড প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত করেন। এই পুরস্কার নরওয়ের সর্বোচ্চ সম্মাননা, যা বিদেশি রাষ্ট্র প্রধানদের প্রদান করা হয়; নরওয়ে এবং গোটা মানবজাতির স্বার্থে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।প্রধানমন্ত্রী মোদী নরওয়েতে এসে পৌঁছেছেন
May 18th, 01:00 pm
চার দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত থেকে নরওয়েতে প্রথম কোনো প্রধানমন্ত্রীর সফর হিসেবে, প্রধানমন্ত্রী মোদী এক ঐতিহাসিক সফরে নরওয়ের অসলোতে এসে পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।প্রধানমন্ত্রী নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর-কে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানালেন
September 10th, 06:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর-কে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেছেন যে ভারত নরওয়ের সঙ্গে সব ক্ষেত্রেই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন
April 15th, 06:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
November 19th, 05:44 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিও ডি জেনেইরো-তে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে নরওয়ের প্রধানমন্ত্রী মাননীয় জোনাস গাহর স্টোর-এর সঙ্গে বৈঠক করেন।নরওয়ের প্রধানমন্ত্রী শ্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথোপকথন
September 09th, 07:57 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ, শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রী শ্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।দ্বিতীয় ভারত-নর্ডিক শিখর সম্মেলন
May 04th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট্টে ফ্রেডেরিকসেন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মিস ক্যাট্রিন জাকোবসডোত্তির, নরওয়ের প্রধানমন্ত্রী মিঃ জোনাস গার স্টোর, সুইডেনের প্রধানমন্ত্রী মিস ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা মেরিন-এর সঙ্গে ভারত-নর্ডিক দ্বিতীয় শিখর সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলনের পর ভারত-নর্ডিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবারের সম্মেলনে করা হয়েছে। স্টকহোমে ২০১৮ সালে প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোভিড পরবর্তী সময়ে অর্থনেতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন, উদ্ভাবন, ডিজিটালাইজেশন এবং পরিবেশ বান্ধব ও স্বচ্ছ উন্নয়নের বিষয়ে বহুস্তরীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠক
May 04th, 02:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক বৈঠকের পাশাপাশি নরওয়ের প্রধানমন্ত্রী মিঃ জোনাস গহর স্টোর-এর সঙ্গে বৈঠক করেছেন । ২০২১ সালে অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে স্টোরের কার্যভার গ্রহণের পর এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক ।নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে ইয়োনাস গার স্টোর দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
October 16th, 09:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য মিঃ ইয়োনাস গার স্টোরকে অভিনন্দন জানিয়েছেন।