গ্যাংটকে অর্কিডারিয়াম ঘুরে দেখার সময়ে সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসায় প্রধানমন্ত্রী
April 28th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্যাংটকে অর্কিড উদ্যান বা অর্কিডারিয়াম ঘুরে দেখেন। এই উদ্যান এবং সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসা করেন তিনি। প্রাকৃতিক জগতের সঙ্গে সমন্বয় রক্ষার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ধারার সার্থক প্রতিফলন এই অর্কিড সংরক্ষণালয় – এই মন্তব্য করেন তিনি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের এই উদ্যোগ নাগরিকদের কাছে উদাহরণ বলেও প্রধানমন্ত্রী মনে করেন।২৭-২৮ এপ্রিল সিকিম সফর করবেন প্রধানমন্ত্রী
April 26th, 03:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ও ২৮ এপ্রিল সিকিম সফর করবেন। তিনি ২৭ এপ্রিল বিকেল ৩টার দিকে গ্যাংটকে এসে পৌঁছাবেন। ২৮ এপ্রিল সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে প্রধানমন্ত্রী গ্যাংটকের 'অর্কিডারিয়াম' পরিদর্শন করবেন। রাজ্যের পরিবেশগত ও উদ্ভিদ-সম্পর্কিত ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে, 'স্বর্ণজয়ন্তী মৈত্রী মঞ্জরী পার্ক'-কে একটি অত্যাধুনিক ও বিশ্বমানের 'অর্কিড অভিজ্ঞতা কেন্দ্র' হিসেবে গড়ে তোলা হয়েছে।কংগ্রেস দশকের পর দশক ধরে নারীদের জন্য সংরক্ষণ আটকে রেখেছিল: আসামের ডিব্রুগড়ে প্রধানমন্ত্রী মোদী
April 06th, 11:30 am
আসামের ডিব্রুগড়ে এক জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং দলটির বিরুদ্ধে নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ভূমিকে একটি ‘এটিএম’ হিসেবে ব্যবহার করার অভিযোগ আনেন। তিনি তুলে ধরেন যে, বিজেপি-এনডিএ জোট কীভাবে কৃষক, আদিবাসী সম্প্রদায় এবং চা বাগানের পরিবারগুলোর হাতে ভূমির অধিকার তুলে দিতে কাজ করে চলেছে। এছাড়া, ‘নারী শক্তি বন্দন আইন’-এর মাধ্যমে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বাস্তবায়নের বিষয়ে সরকারের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।কংগ্রেসের রাজবংশের ‘নামদার’ পরাজয়ের সেঞ্চুরি পূর্ণ করবেন: আসামের বরপেটায় প্রধানমন্ত্রী মোদী
April 06th, 11:10 am
আসামে নির্বাচনী প্রচারভিযান যখন জোরদার গতি লাভ করেছে, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী মোদী বরপেটায় একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। উৎসাহী জনতার উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী একটি আত্মনির্ভর ও 'বিকশিত আসাম'-এর রূপরেখা তুলে ধরেন; পাশাপাশি শান্তি, সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি এনডিএ সরকারের অঙ্গীকারের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।প্রধানমন্ত্রী মোদী বরপেটা, হোজাই এবং ডিব্রুগড়ে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন
April 06th, 11:00 am
আসামে নির্বাচনী প্রচারভিযান যখন জোরদার গতি লাভ করেছে, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী মোদী বরপেটা, হোজাই এবং ডিব্রুগড়ে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। উৎসাহী জনতার উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী একটি আত্মনির্ভর ও 'বিকশিত আসাম'-এর রূপরেখা তুলে ধরেন। তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং দলটির বিরুদ্ধে পরিবার-কেন্দ্রিক রাজনীতি, দুর্নীতি ও মিথ্যা প্রতিশ্রুতির প্রচার চালানোর অভিযোগ আনেন। এছাড়া তিনি জনকল্যাণমূলক উদ্যোগগুলোর পরিধি বৃদ্ধি এবং 'নারী শক্তি বন্দন আইন'-এর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার বিষয়েও কথা বলেন।কংগ্রেস সর্বদা আসামের স্বার্থ ক্ষুণ্ণ করেছে: বিশ্বনাথে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী আসামের বিশ্বনাথে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন এবং দলটিকে ‘উন্নয়নবিরোধী’ ও ‘স্বাধীন ভারতের দুর্নীতির মূল’ হিসেবে আখ্যায়িত করেন। বিজেপি-এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার ফলে আসামের ঐতিহ্য ও পরিবেশ-প্রতিবেশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।গোগামুখ এবং বিশ্বনাথে উচ্চ-উদ্দীপনাময় জনসভার মাধ্যমে আসাম নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:00 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখ ও বিশ্বনাথে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের তফসিল ঘোষণার পর আসামে তাঁর এটিই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এই সমাবেশগুলোতে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পক্ষে প্রবল জনসমর্থনের ইঙ্গিত বহন করে।গুজরাটের পোরবন্দরে মাধবপুর মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
March 29th, 10:23 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের পোরবন্দরে চলমান মাধবপুর মেলা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী মন্তব্য করেন যে, এই প্রাণবন্ত উৎসবটি আমাদের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরে এবং একই সঙ্গে গুজরাট ও উত্তর-পূর্ব ভারতের মধ্যকার শাশ্বত সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। শ্রী মোদী বলেন, “এই উৎসবটি বিচিত্র সব ঐতিহ্যকে একসূত্রে গেঁথে তোলে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে। আমি সকলকে এই মেলা পরিদর্শনের আহ্বান জানাই!”আসামের শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 14th, 11:10 am
রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী সর্বানন্দ সোনোয়াল জি, বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের শিলচরে ২৩,৫৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
March 14th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের শিলচরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, সংস্কৃতি ও প্রাণচঞ্চলতায় সমৃদ্ধ বরাক উপত্যকা সফর করা তাঁর কাছে সর্বদা এক অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, শিলচর হলো এই উপত্যকার প্রবেশদ্বার; যেখানে ইতিহাস ও ভাষা একাকার হয়ে একটি অনন্য আঞ্চলিক পরিচিতি গড়ে তুলেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে, এই অঞ্চলের মূল শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যের মধ্যে—যেখানে বাঙালি, অসমীয়া এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্য পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে পাশাপাশি বিকশিত হচ্ছে। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, “বরাক উপত্যকার বৈচিত্র্যই হলো এর সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা এখানকার নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।”আসামের গুয়াহাটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের করে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 13th, 05:30 pm
আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, উপস্থিত রাজ্য সরকারের সকল মন্ত্রী, জন-প্রতিনিধিগণ, সারা দেশ থেকে প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচির সঙ্গে যুক্ত আমাদের সকল কৃষক বন্ধু, চা-বাগানে কর্মরত আমার ভাই ও বোনেরা—এবং আমি দেখছি যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক বরিষ্ঠ মুখ্যমন্ত্রীও আজ এই কর্মসূচিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন—সকলকে জানাই আমার সশ্রদ্ধ অভিবাদন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে ১৯,৪৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন; দেশজুড়ে কোটি কোটি কৃষকের জন্য ১৮,০০০ কোটি টাকারও বেশি 'পিএম কিষাণ সম্মান নিধি' বিতরণ করলেন
March 13th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের গুয়াহাটিতে প্রায় ১৯,৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গুয়াহাটিতে আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শহরবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সারা দেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়া কৃষকদের পাশাপাশি চা বাগানে কর্মরত ভাই-বোনেদেরও শুভেচ্ছা জানান। নবরাত্রি শুরুর প্রাক্কালে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করায় প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, নবরাত্রি শুরুর ঠিক আগে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে আপনাদের দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যা আমার কাছে এক পরম আশীর্বাদ।আগামী ১৩ – ১৪ মার্চ প্রধানমন্ত্রীর আসাম সফর
March 12th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ মার্চ আসাম সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর জুড়ে ৪৭ হাজার কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করবেন।দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 08th, 03:54 pm
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনোহর লাল জি, হর্ষ মালহোত্রা জি, টোখন সাহু জি, রাজ্য সরকারের সকল মন্ত্রী, সকল সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত বিধায়ক এবং আমার দিল্লির প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
March 08th, 10:26 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, “আজ আমরা সকলেই দিল্লির উন্নয়নে নতুন গতি আনতে এখানে একত্রিত হয়েছি,”।“কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ
March 06th, 01:14 pm
বাজেট ওয়েবিনার সিরিজের তৃতীয় ওয়েবিনারে, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এর আগে, প্রযুক্তি, সংস্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দুটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ, আলোচনাটি গ্রামীণ অর্থনীতি এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উপর কেন্দ্রীভূত। আপনারা সকলেই আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনাদের ইনপুট বাজেটে প্রতিফলিত হয়েছে এবং খুবই কার্যকর হয়েছে। কিন্তু এখন যেহেতু বাজেট উপস্থাপন করা হয়েছে, তাই দেশ যাতে তার পূর্ণ সম্ভাবনা অর্জন করে তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ এবং সর্বাধিক সংখ্যক মানুষের জন্য বাজেটের সুবিধা সর্বাধিক করার সহজ উপায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে বরাদ্দকৃত প্রতিটি পয়সা কীভাবে সম্পূর্ণ এবং দ্রুত ব্যবহার করা যেতে পারে? এই ওয়েবিনারে আপনাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।কৃষি এবং গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 06th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রযুক্তি ও আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “বাজেটের পর এখন এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।আসামের ডিব্রুগড়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম জরুরি অবতরণ সুবিধা (ইএলএফ ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
February 14th, 07:29 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের ডিব্রুগড়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম জরুরি অবতরণ সুবিধা ((ইএলএফ) উদ্বোধন করলেন। শ্রী মোদী বলেছেন যে উত্তর-পূর্বাঞ্চলের একটি জরুরি অবতরণ সুবিধা পাওয়া অত্যন্ত গর্বের বিষয়, এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।