উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 28th, 12:15 pm
উদ্বোধন কি শেষ? শেষ? না, এটা তো মাত্র অর্ধেক কাজ হয়েছে। আমি কেবল পর্দা সরিয়েছি, কিন্তু আজ আমি চাই এখানে উপস্থিত প্রত্যেকেই এই বিমানবন্দরটির উদ্বোধন করুন। তাই, আপনাদের মোবাইল ফোন বের করুন, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালান এবং আপনারাই এটি উদ্বোধন করছেন। একটি প্রদীপ জ্বালিয়ে এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি আজ এই বিমানবন্দরটি উদ্বোধন করছেন। এটি আপনাদের আস্থা, এটি আপনাদের ভবিষ্যৎ, এটি আপনাদের প্রচেষ্টা, এবং সেই কারণেই, এর উদ্বোধনও আপনাদের হাতেই হচ্ছে। বলুন ভারত মাতা কি জয়, হাত তুলুন এবং আপনাদের ফ্ল্যাশলাইট পুরোপুরি দেখান। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! আপনাদের অনেক ধন্যবাদ। এখন উদ্বোধন শেষ হলো।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রায় ১১,২০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ধাপের উদ্বোধন করলেন
March 28th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন। এই উপলক্ষে নিজের গর্ব ও আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে, আজকের দিনটি ‘উন্নত ইউপি, উন্নত ভারত’ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি উল্লেখ করেন যে, ভারতের বৃহত্তম এই রাজ্যটি এখন সেইসব রাজ্যের অন্যতম হয়ে উঠেছে, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা সর্বাধিক। প্রধানমন্ত্রী মোদী জানান যে, তিনি আজ দ্বিগুণ গর্ব অনুভব করছেন—প্রথমত, কারণ তিনি নিজেই এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং আজ এর উদ্বোধন করছেন; আর দ্বিতীয়ত, কারণ এই বিশাল বিমানবন্দরের নামটি উত্তর প্রদেশের সঙ্গে যুক্ত। শ্রী মোদী মন্তব্য করেন, “এটিই সেই রাজ্য, যারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এবং আমাকে সংসদ সদস্য করেছিল; আর এখন এই চমৎকার বিমানবন্দরের সঙ্গে তাদের পরিচয়ও ওতপ্রোতভাবে জড়িয়ে গেল।”প্রধানমন্ত্রী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন
March 26th, 09:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন। বেলা সাড়ে ১১টা নাগাদ গৌতম বুদ্ধ নগরে জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং পায়ে হেঁটে পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।উত্তরপ্রদেশের মিরাটে একাধিক উন্নয়ন কাজের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
February 22nd, 01:30 pm
বাবা অঘর্ণাথের এই পবিত্র ভূমিতে, বিপ্লবের মাটি মীরাটে, আজ উন্নত উত্তরপ্রদেশ ও উন্নত ভারতের স্বপ্নে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই প্রথম একই মঞ্চ থেকে নমো ভারত র্যা়পিড রেল এবং মেট্রো পরিষেবার একযোগে উদ্বোধন হচ্ছে। এটি উন্নত ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য ঝলক। শহরের ভেতরে যাতায়াতের জন্য মেট্রো, আর যমজ শহরের স্বপ্নকে গতি দিতে আধুনিক ট্রেন ‘নমো ভারত’। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উত্তর প্রদেশে অর্জিত হয়েছে—এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
February 22nd, 01:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ভারত র্যাপিড রেল এবং মিরাট মেট্রো রুটের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম একটি মঞ্চ থেকে একই সঙ্গে র্যাপিড রেল এবং মেট্রো পরিষেবার সূচনা করা হল।ইউইআর- টু (UER-II) এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 17th, 12:45 pm
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী শ্রী নীতিন গডকরী জি, হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জি, দিল্লির মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় সাক্সেনা জি, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্ত জি, আমার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সহকর্মীবৃন্দ, অজয় তামতা জি, হর্ষ মালহোত্রা জি, দিল্লি ও হরিয়ানার সাংসদগণ, উপস্থিত দিল্লি ও হরিয়ানার মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১,০০০ কোটি টাকার দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন
August 17th, 12:39 pm
অগাস্ট মাস স্বাধীনতা ও বিপ্লবের মাস বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আজাদি কা মহোৎসব উদযাপনের মধ্যেই জাতীয় রাজধানী দিল্লি আজ আরও একটি উন্নয়ন বিপ্লবের সাক্ষী হ’ল। তিনি বলেন, এর আগে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোডের মাধ্যমে দিল্লির যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছিল। এই পথ দিল্লি, গুরুগ্রাম এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তিনি আরও বলেন, অফিস ও কারখানায় যাতায়াত সহজ হবে এবং প্রত্যেকের সময় সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংযোগ স্থাপনের ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এই আধুনিক সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি দিল্লি-এনসিআর-এর সমস্ত বাসিন্দাদের অভিনন্দন জানান।জনস্বার্থে এবং আরও বৃহত্তর সমৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার উন্নতমানের পরিকাঠামো ও যোগাযোগ সম্পর্কের প্রসারে অনেক উদ্যোগ নিচ্ছে : প্রধানমন্ত্রী
December 09th, 10:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনস্বার্থে এবং আরও বৃহত্তর সমৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার উন্নতমানের পরিকাঠামো ও যোগাযোগ সম্পর্কের প্রসারে অনেক উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় রাজধানী অঞ্চল এবং উত্তরপ্রদেশের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে গড়ে ওঠা নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর এই যোগাযোগ ব্যবস্থার আরও প্রসার ঘটাবে।Double engine government is working with double speed for Uttar Pradesh’s development: PM
January 31st, 01:31 pm
Ahead of the upcoming Assembly elections, Prime Minister Narendra Modi today addressed his first virtual rally in five districts of Uttar Pradesh. These districts are Saharanpur, Shamli, Muzaffarnagar, Baghpat and GautamBuddha Nagar. Addressing the first virtual rally 'Jan Chaupal', PM Modi said, “The illegal occupation of the homes, land and shops of the poor, Dalits, backwards and the downtrodden was a sign of socialism five years ago.”PM Modi's Jan Chaupal with the people of Uttar Pradesh
January 31st, 01:30 pm
Ahead of the upcoming Assembly elections, Prime Minister Narendra Modi today addressed his first virtual rally in five districts of Uttar Pradesh. These districts are Saharanpur, Shamli, Muzaffarnagar, Baghpat and GautamBuddha Nagar. Addressing the first virtual rally 'Jan Chaupal', PM Modi said, “The illegal occupation of the homes, land and shops of the poor, Dalits, backwards and the downtrodden was a sign of socialism five years ago.”উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 25th, 01:06 pm
উত্তরপ্রদেশের জনপ্রিয় কর্মযোগী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, এখানকার কর্মঠ, আমাদের পুরনো সঙ্গী উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্যজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহযোগী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি, জেনারেল ভি কে সিং-জি, শ্রী সঞ্জীব বালিয়ানজি, শ্রী এস পি সিং বাঘেলজি, শ্রী বি এল ভার্মাজি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী শ্রী লক্ষ্মীনারায়ণ চৌধরিজি, শ্রী জয়প্রতাপ সিং-জি, শ্রী শ্রীকান্ত শর্মাজি, শ্রী ভূপেন্দ্র চৌধরিজি, শ্রী নন্দগোপাল গুপ্তাজি, শ্রী অনিল শর্মাজি, শ্রী ধর্মসিং সৈনিজি, শ্রী অশোক কাটারিয়াজি, শ্রী জি এস ধর্মেশজি, সংসদে আমার সহকর্মী ডঃ মহেশ শর্মাজি, শ্রী সুরেন্দ্র সিং নাগরজি, শ্রী ভোলা সিং-জি, স্থানীয় বিধায়ক শ্রী ধীরেন্দ্র সিং-জি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সকল জনপ্রতিনিধিগণ এবং আমাদের সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য এখানে আগত বিপুল সংখ্যক মানুষ, আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেছেন
November 25th, 01:01 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেনারেল ভি কে সিং, শ্রী সঞ্জীব বালিয়ান, শ্রী এস পি সিং বাঘেল এবং শ্রী বি এল শর্মা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ২৫শে নভেম্বর নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করবেন
November 23rd, 09:29 am
উত্তরপ্রদেশ ভারতে একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে ৫টি আন্তর্জাতিক বিমান বন্দর থাকবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দর (এনআইএ)-র ২৫ নভেম্বর বেলা ১টার সময় শিলান্যাস করবেন।