"বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থায়ন" শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশের বঙ্গানুবাদ
February 27th, 01:01 pm
এই বছরের প্রথম বাজেট ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত কয়েক বছর ধরে, প্রত্যেকটি বাজেট ওয়েবিনারই একেকটি শক্তিশালী ঐতিহ্য হয়ে উঠেছে। প্রায়শই, বাজেট বিভিন্ন পরিসংখ্যানের উপর মূল্যায়ন করা হয়: কখনও কখনও শেয়ার বাজারের গতিবিধি, কখনও কখনও আয়কর প্রস্তাবের উপর কেন্দ্রীভূত আলোচনা হয়। সত্য হল, জাতীয় বাজেট একটি স্বল্পমেয়াদী ট্রেডিং ডকুমেন্ট নয়; এটি একটি নীতিগত পথচিত্র। অতএব, বাজেটের কার্যকারিতাও নির্দিষ্ট পরিসংখ্যানগুলির উপর মূল্যায়ন করা উচিত। এমন নীতি যা পরিকাঠামো সম্প্রসারণ করে, ঋণ প্রবাহকে সহজ করে, ব্যবসা করার সহজতা বাড়িয়ে তোলে, শাসনে স্বচ্ছতা বাড়ায় এবং জনসাধারণের দৈনন্দিন জীবন- যাপনকে সহজ করে এবং তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি করে। অর্থনীতিকে স্থায়ী শক্তি প্রদানকারী বাজেটের সিদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোনও বাজেটকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। জাতি গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটি বাজেট একটি বৃহত্তর লক্ষ্যের দিকে একটি পদক্ষেপ, এবং আমাদের সামনে সেই বৃহত্তর লক্ষ্য হল ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলা। প্রতিটি সংস্কার, প্রতিটি বরাদ্দ, প্রতিটি পরিবর্তনকে এই দীর্ঘ যাত্রার অংশ হিসাবে দেখা উচিত। এবং তাই, বাজেটের পরে প্রতি বছর অনুষ্ঠিত এই ওয়েবিনারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই ওয়েবিনারগুলি কেবল ধারণা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং একেকটি কার্যকর মস্তিষ্কপ্রবণতামূলক অনুশীলনে পরিণত হবে। আপনার অভিজ্ঞতা এবং ব্যবহারিক চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি করে আপনার পরামর্শগুলি অবশ্যই অর্থনৈতিক কৌশল উন্নত করতে এবং সমাধান খুঁজে পেতে সহায়তা করবে। যখন শিল্প, শিক্ষাবিদ, বিশ্লেষক এবং নীতিনির্ধারকরা একসঙ্গে মিলে চিন্তা করেন, তখন পরিকল্পনা বাস্তবায়ন উন্নত হয় এবং ফলাফল আরও সঠিক হয়। এই ওয়েবিনারের সিরিজের পিছনের ভাবনা এটাই।‘প্রযুক্তিগত সংস্কার এবং বিকশিত ভারতের জন্য অর্থ’ শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
February 27th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট-পরবর্তী প্রথম ওয়েবিনারে ভাষণ দিয়েছেন। এই ওয়েবিনারের মূল ভাবনা ছিল - ‘প্রযুক্তিগত সংস্কার এবং বিকশিত ভারতের জন্য অর্থ’। শ্রী মোদী বাজেটকে স্বল্পমেয়াদি বাণিজ্যিক এক নথির পরিবর্তে নীতি প্রণয়নের পরিকল্পনা গ্রহণকারী এক ব্যবস্থা বলে বর্ণনা করেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সামগ্রিক উদ্যোগের আহ্বান জানান তিনি।দেশের অর্থনৈতিক রূপান্তরে বাজেটের ভূমিকা নিয়ে অর্থমন্ত্রী সার্বিক চিত্র এঁকেছেন: প্রধানমন্ত্রী
February 12th, 02:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে এ বছরের বাজেটের প্রভাব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন লোকসভায় তাঁর ভাষণে সার্বিক চিত্র তুলে ধরেছেন। অর্থমন্ত্রী রিফর্ম এক্সপ্রেস’, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তা, পরবর্তী প্রজন্মের পরিকাঠামো, স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা সহ বিভিন্ন দিকে সরকারের উদ্যোগ স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
February 01st, 01:38 pm
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
February 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
January 29th, 10:15 am
কাল রাষ্ট্রপতিজির অভিভাষণে ১৪০ কোটি দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে, ১৪০ কোটি দেশবাসীর ক্ষমতা এবং ১৪০ কোটি দেশবাসীর ─ আরও ব্যপক অর্থে যুব সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার যথাযথ ভাবনা প্রকাশিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিজি সংসদে সকলের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা প্রত্যেক সাংসদের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। অধিবেশনের শুরুতে এবং ২০২৬ সালের প্রারম্ভে শ্রদ্ধেয়া রাষ্ট্রপতিজি সাংসদদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা আসলে খুব সহজ সরলভাবে দেশের প্রত্যেক মানুষের ভাবনার প্রতিফলন ঘটেছে। মানননীয় সাংসদরা তাঁর ভাষণের গুরুত্ব উপলব্ধি করবেন এবং এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এই বাজেট অধিবেশন এমন এক সময় হচ্ছে, যখন একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ সময় আমরা অতিক্রম করেছি। আবার ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ২৫ বছরের যে পরিকল্পনা করা হয়েছে, তার সূচনা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলাজি হলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে নবমবার সংসদে বাজেট উপস্থাপন করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে এ এক গৌরবের মুহুর্ত।২০২৬-এর বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য
January 29th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদ ভবন চত্ত্বরে ২০২৬-এর বাজেট অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমের উদ্দেশে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ ১৪০ কোটি নাগরিকের আত্মবিশ্বাসের প্রকাশ, তাঁদের কঠোর পরিশ্রমের হিসাব-নিকাশ এবং যুব সমাজের প্রত্যাশার নিখুঁত প্রতিফলন। তিনি তুলে ধরেন যে, রাষ্ট্রপতি সংসদের সকল সদস্যের সামনে ২০২৬ এবং অধিবেশন শুরুর সময় একাধিক দিক নির্দেশমূলক বিষয় রেখেছেন। শ্রী মোদী জানান, রাষ্ট্রপতি সহজ ভাষায় যে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, তা নিশ্চয়ই সকল সাংসদ গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে। তিনি জোর দিয়ে বলেন যে, এটা বাজেট অধিবেশন, একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরের পূর্তি এবং দ্বিতীয় ২৫ বছরের শুরু। তিনি বলেন, আগামী ২৫ বছরে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা জরুরি এবং এই বাজেট এই শতাব্দীর দ্বিতীয় চতুরাংশের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী, যিনি টানা নয়বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে যা এক গর্বের মুহূর্ত।FM has given a very clear picture of the Indian economy and the reform trajectory we are undertaking: PM Modi
February 15th, 04:00 pm
The Prime Minister, Shri Narendra Modi has praised Finance Minister Smt. Nirmala Sitharaman’s address in Parliament, stating that it provides a clear picture of the Indian economy and the reform trajectory government is undertaking.কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য
February 01st, 03:00 pm
উন্নয়নের লক্ষ্যে ভারতের যাত্রাপথে আজকের দিনটি হল এক গুরুত্বপূর্ণ মাইল ফলক! কারণ আজকের বাজেট হল ১৪০ কোটি ভারতবাসীর আশা-আকাঙ্খা পূরণের এক বিশেষ প্রতিশ্রুতি। প্রত্যেক ভারতীয়র স্বপ্নের বাস্তবায়ন ঘটতে চলেছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশের যুবসমাজের জন্য আমরা অনেকগুলি ক্ষেত্রের দ্বারই উন্মুক্ত করে দিয়েছি। উন্নত ভারত গঠনের সংকল্পকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবেন দেশের সাধারণ নাগরিকরাই। সেই অর্থে এবারের বাজেট হল আমাদের বহুগুণ শক্তি বৃদ্ধির এক বিশেষ দ্যোতক। এবারের বাজেটের মধ্য দিয়ে একদিকে যেমন মানুষের সঞ্চয় বৃদ্ধি পেতে চলেছে, অন্যদিকে তেমনি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সাধারণ নাগরিকরা আরও বেশি মাত্রায় ভোগ্যপণ্য ক্রয়ের সুযোগ লাভ করবেন। এসমস্ত কিছুর মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতি হবে দ্রুত থেকে দ্রুততর। জনতা অর্থাৎ সাধারণ মানুষের এই বাজেট উপহার দেওয়ার জন্য আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জি এবং তাঁর সমগ্র টিমকে অভিনন্দন জানাই।২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবকে ঐতিহাসিক বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী
February 01st, 02:30 pm
২০২৫-২৬-এর বাজেট প্রস্তাবকে ভারতের উন্নয়নের যাত্রাপথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এবারের বাজেটে ১৪০ কোটি ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং প্রত্যেক নাগরিকের স্বপ্ন পূরণের পথ আরও সহজ হয়ে উঠেছে।ভারতের ৮১ শতাংশ কর্পোরেট প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্পকে সমর্থন করেছেন: নির্মলা সীতারমন শিল্পের গেম-চেঞ্জিং সহায়তার প্রশংসা করেছেন!
January 17th, 04:34 pm
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা নির্মলা সীতারমন প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমের প্রতি কর্পোরেট ইন্ডিয়ার অভূতপূর্ব সাড়ার প্রশংসা করেছেন, যুবসমাজ এবং দেশের অর্থনীতির জন্য এর রূপান্তরমূলক সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এই প্রকল্পের জন্য ৮১ শতাংশ ইন্ডিয়া ইনকর্পোরেটেডের সমর্থনের কথা উল্লেখ করে মন্ত্রী আস্থা প্রকাশ করেন যে, এই উদ্যোগটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে দক্ষতা বিকাশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধানকে দূর করবে।নির্মলা সীতারমন গ্রামীণ ভারতে ক্রেডিট-চালিত খরচের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী গ্রামীণ দরিদ্রদের আমাদের দেশের বিকাশের গল্পে অংশগ্রহণ করার টুলস দিয়েছেন
October 02nd, 09:19 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক অন্তর্ভুক্তিকরণ নীতির সমর্থনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ গ্রামীণ ভারতে ক্রেডিট-চালিত খরচ বৃদ্ধির প্রশংসা করেছেন। প্রধানত, প্রধানমন্ত্রী জন ধন যোজনার (পিএমজেডিওয়াই) আওতায় নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কারণে এই বৃদ্ধি হয়েছে, অর্থমন্ত্রী সীতারমন এটিকে একটি যুগান্তকারী পরিবর্তন বলে অভিহিত করেছেন।২০২৩ অর্থবর্ষে ভারতের উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান ৭.৬ শতাংশ বেড়েছে, মজুরি বেড়েছে ৫.৫ শতাংশ, জিভিএ বেড়েছে ২১ শতাংশ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর প্রশংসা করেছেন
October 01st, 08:11 pm
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩ অর্থবর্ষে উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান এবং শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার প্রশংসা করেছেন। সরকারি সমীক্ষা অনুযায়ী, ২০২৩ অর্থবর্ষে উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মজুরি বেড়েছে ৫.৫ শতাংশ।চেন্নাইয়ের ভিইএলএস বিশ্ববিদ্যালয়ে বিকশিত ভারত অ্যাম্বাসেডর ক্যাম্পাস ডায়লগ
April 02nd, 05:30 pm
চেন্নাইয়ের ভিইএলএস বিশ্ববিদ্যালয়ে 'বিকশিত ভারত অ্যাম্বাসেডর ক্যাম্পাস ডায়ালগ' অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের এক হাজারেরও বেশি শিক্ষার্থী এবং শহরের ২০ জনেরও বেশি উদ্যোক্তা, পেশাদার এবং অভিনেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এফআইসিসিআই, এফএলও, ইও এবং ওয়াইপিও-র প্রতিনিধিরা।সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
January 31st, 10:45 am
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অধিবেশনের শেষের দিকে নারীশক্তি বন্দন অধিনিয়ম পাসের মত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে, ২৬ জানুয়ারি দেশ ‘কর্তব্য পথ’-এ মহিলাদের শক্তি, সাহস এবং অধ্যবসায় প্রত্যক্ষ করেছে। আজ বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি যে পথ দেখিয়েছেন এবং নির্মলা সীতারমন যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন, তা নারীশক্তির উদাহরণ।প্রধানমন্ত্রী সংসদে অধিবেশনের প্রাক্কালে সংবাদ মাধ্যমের উদ্দেশে ভাষণ দিয়েছেন
January 31st, 10:30 am
প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের কথা উল্লেখ করে বলেন, ঐ অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “মহিলা ক্ষমতায়ন আইন পাশ আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উদযাপনের সময় দেশের নারী শক্তির ক্ষমতা, শৌর্য এবং একনিষ্ঠ মনোভাব প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মূর অভিভাষণ এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের বাজেট পেশের মাধ্যমে নারী শক্তিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।২০২৩ – এর কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী
February 01st, 02:01 pm
এ বছরের কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন যে, ২০২৩ – এর কেন্দ্রীয় বাজেটটি এক কথায় ঐতিহাসিক। কারণ, এবারের বাজেট প্রস্তাবে অবহেলিত ও বঞ্চিত স্তরের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের গ্রামাঞ্চলে দরিদ্র, কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর স্বপ্নকে সফল করে তুলতে এই বাজেট যে বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে, এ সম্পর্কে তিনি আশাবাদী। ২০২৩ – এর বাজেট প্রস্তাবের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনজীকে অভিনন্দিত করেন প্রধানমন্ত্রী।এই বাজেটে বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
February 01st, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গড়তে অমৃতকালের প্রথম বাজেটে উচ্চাকাঙ্খা পূরণে ও সিদ্ধান্ত গ্রহণের ভিত স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই বাজেট বঞ্চিতদের অগ্রাধিকার দিয়েছে এবং উচ্চাকাঙ্খী সমাজ, দরিদ্র জনসাধারণ, গ্রামাঞ্চলে বসবাসরত মানুষ এবং মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।