প্রধানমন্ত্রী মোদী ১৫ থেকে ১৯ জুন সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফর করবেন

June 14th, 11:58 am

প্রধানমন্ত্রী মোদী ১৫-১৬ জুন সাইপ্রাস, ১৬-১৭ জুন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা এবং ১৮ জুন ক্রোয়েশিয়া সফর করবেন। প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং লিমাসোলে বাণিজ্যিক নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখবেন। এরপর কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী মোদী জি-৭ দেশগুলির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ক্রোয়েশিয়ায়, প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী প্লেনকোভিক-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি জোরান মিলানোভিচের সঙ্গে দেখা করবেন।