উত্তর প্রদেশের বারাণসিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 28th, 05:30 pm
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, সংসদে আমার সহকর্মীবৃন্দ এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি, উত্তরপ্রদেশের সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রী পঙ্কজ চৌধুরজি, জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন বোন পুনম মৌর্যজি, মঞ্চে উপবিষ্ট কাশীর মহিলা কাউন্সিলর ও গ্রাম প্রধানরা, অন্যান্য জনপ্রতিনিধিরা, এবং এখানে উপস্থিত আমার অগণিত মা, বোনেরা, আপনাদের সকলকে নমস্কার ।বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রায় ৬,৩৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস
April 28th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মহিলাদের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন, সেখানে তিনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।আজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী
April 06th, 12:30 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 06th, 12:00 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।নিউজ ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 27th, 08:30 pm
নেটওয়ার্ক ১৮-এর সকল সাংবাদিক, এই আয়োজনের তত্ত্বাবধানকারী সকল সহকর্মী, এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেটওয়ার্ক১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন
February 27th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাইজিং ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ভিতরে শক্তি। তিনি গত ১১ বছরে ভারতের উন্নয়ন যাত্রা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাতীয় সম্ভাবনা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।কমনওয়েলথ দেশগুলির লোকসভার অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 15th, 11:00 am
লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাজি, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশজি, আন্তঃসংসদীয় ইউনিয়নের সভাপতি শ্রীমতী তুলিয়া অ্যাকসন, কমনওয়েলথ সংসদীয় সংগঠনের সভাপতি শ্রী ক্রিস্টোফার কালিলা, কমনওয়েলথ দেশগুলির অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসার, অন্য প্রতিনিধিরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান সদনের সেন্ট্রাল হলে কমনওয়েল্থের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করলেন
January 15th, 10:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে সংবিধান সদনের সেন্ট্রাল হলে ২৮তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য কমনওয়েল্থ (সিএসপিওসি)-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে অধ্যক্ষের ভূমিকা অনন্য। তিনি বলেন, স্পিকারের খুব বেশি কথা বলার সুযোগ হয় না। কিন্তু তাঁদের দায়িত্ব নিহিত থাকে অন্যদের কথা শোনার মধ্যে এবং তাঁরা নিশ্চিত করেন যে প্রত্যেকেই যেন তাঁদের কথা বলার সুযোগ পান। তিনি বলেন, স্পিকারদের অতি সাধারণ গুণ ধৈর্য, যিনি অতিউৎসাহী সদস্যদের চেঁচামেচি নিয়ন্ত্রণ করতে পারেন হাসিমুখে।ইউইআর- টু (UER-II) এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 17th, 12:45 pm
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী শ্রী নীতিন গডকরী জি, হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জি, দিল্লির মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় সাক্সেনা জি, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্ত জি, আমার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সহকর্মীবৃন্দ, অজয় তামতা জি, হর্ষ মালহোত্রা জি, দিল্লি ও হরিয়ানার সাংসদগণ, উপস্থিত দিল্লি ও হরিয়ানার মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১,০০০ কোটি টাকার দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন
August 17th, 12:39 pm
অগাস্ট মাস স্বাধীনতা ও বিপ্লবের মাস বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আজাদি কা মহোৎসব উদযাপনের মধ্যেই জাতীয় রাজধানী দিল্লি আজ আরও একটি উন্নয়ন বিপ্লবের সাক্ষী হ’ল। তিনি বলেন, এর আগে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোডের মাধ্যমে দিল্লির যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছিল। এই পথ দিল্লি, গুরুগ্রাম এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তিনি আরও বলেন, অফিস ও কারখানায় যাতায়াত সহজ হবে এবং প্রত্যেকের সময় সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংযোগ স্থাপনের ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এই আধুনিক সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি দিল্লি-এনসিআর-এর সমস্ত বাসিন্দাদের অভিনন্দন জানান।বিহারের মধুবনীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 24th, 12:00 pm
আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, আপনারা যে যেখানে বসে আছেন, সেখানে বসে থেকেই, উঠে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। বসে থেকেই আপনারা ২২ তারিখ আমরা আমাদের যে পরিবার-পরিজনকে হারিয়েছি, তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করতে কিছু সময় নীরবতা পালন করব। আপনারা নিজ নিজ স্থানে বসে নিজেদের আরাধ্য দেবতার কাছে মৃত পরিবার-পরিজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। এরপর, আমি আমার বক্তব্য শুরু করব।জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে বিহারের মধুবনীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩,৪৮০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন
April 24th, 11:50 am
জাতীয় পাঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মধুবনীতে ১৩ হাজার ৪৮০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি ২২ এপ্রিল পহেলগাঁও – এ জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে নীরবতা পালনের অনুরোধ জানান। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পঞ্চায়েতি রাজ দিবসে গোটা দেশ মিথিলা ও বিহারের সঙ্গে যুক্ত হয়েছে। রাজ্যের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। বিদ্যুৎ, রেল সহ অন্যান্য পরিকাঠামোমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে বিহারে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি মহাকবি রামধারী সিং দিনকরজির প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানান।নবকার মহামন্ত্র শুধু একটি মন্ত্রই নয়, এটি আস্থা ও জীবনের সার কথা: প্রধানমন্ত্রী মোদী
April 09th, 08:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নবকার মন্ত্রের গূঢ় আধ্যাত্মিক চেতনার বিষয়টি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে মনে শান্তি ও সুস্থিতি আসে।নবকার মহামন্ত্র দিবস-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
April 09th, 07:47 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নবকার মন্ত্রের গূঢ় আধ্যাত্মিক চেতনার বিষয়টি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে মনে শান্তি ও সুস্থিতি আসে। তিনি এর মহত্বের প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, এই মন্ত্রের প্রতিটি শব্দ আমাদের মননে এবং চেতনায় গভীরভাবে অনুরণিত হয়। নবকার মন্ত্রের পবিত্র শ্লোক পাঠ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের দেহে শক্তি সঞ্চারিত হয়, স্থৈর্য্য ও চেতনার সহাবস্থান গড়ে ওঠে। এ প্রসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। নবকার মন্ত্রের আধ্যাত্মিক ক্ষমতা তিনি সর্বদাই অনুভব করে থাকেন। বহু বছর আগে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে সমবেত কন্ঠে মন্ত্রোচ্চারণ প্রত্যক্ষ করে তার প্রভাব তাঁর জীবনে কতটা পড়েছিল, সেকথাও তিনি জানান। দেশ-বিদেশের হাজার হাজার মানুষ যুগপৎ চেতনাকে সঙ্গ করে এখানে এসেছেন এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে।মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 06:07 am
১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর
March 11th, 07:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।সংসদ শুধু একটি প্রাচীর নয়, ১৪০ কোটি নাগরিকের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রও: লোকসভায় প্রধানমন্ত্রী মোদী
June 26th, 11:30 am
লোকসভার অধ্যক্ষ পদে শ্রী ওম বিড়লা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সভায় ভাষণ দেন। পর পর দু’বার অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার নেওয়া শ্রী বিড়লাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। সভার পক্ষ থেকে অধ্যক্ষকে শুভেচ্ছাও জানান তিনি। অমৃতকালে দ্বিতীয়বারের জন্য শ্রী বিড়লার অধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।লোকসভার অধ্যক্ষ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর ভাষণ
June 26th, 11:26 am
পর পর দু’বার অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার নেওয়া শ্রী বিড়লাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। সভার পক্ষ থেকে অধ্যক্ষকে শুভেচ্ছাও জানান তিনি। অমৃতকালে দ্বিতীয়বারের জন্য শ্রী বিড়লার অধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী এবং আশা প্রকাশ করে বলেন যে, শ্রী বিড়লার পাঁচ বছরের অভিজ্ঞতা এবং অন্যান্য সদস্যদের অভিজ্ঞতার উপর ভর করে গুরুত্বপূর্ণ সময়ে তিনি সভাকে সঠিক দিশা দেখাতে পারবেন। প্রধানমন্ত্রী অধ্যক্ষকে একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন। তাঁর সদাহাস্যময় মুখ সভা পরিচালনার কাজে সাহায্য করে বলে মন্তব্য করেন শ্রী মোদী।