পশ্চিমবঙ্গের কলকাতায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
March 14th, 02:15 pm
রাজ্যপাল শ্রী আর.এন. রবি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় আমার সহকর্মী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, সংসদে আমার সহকর্মী শমীক ভট্টাচার্য এবং অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।
March 14th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের জন্য উন্নয়নের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে।১৬-১৭ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ ও কেরালা সফর প্রধানমন্ত্রীর
January 14th, 09:36 pm
১৬ জানুয়ারি দুপুর ১-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। বিকেল ৩-৩০ মিনিট নাগাদ শ্রী সত্য সাই জেলার পালসমুদ্রমে পৌঁছবেন প্রধানমন্ত্রী এবং পরোক্ষ কর ও নারকোটিক্স (এনএসিআইএন)-এর অধীন ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইন্ডাইরেক্ট ট্যাক্সেস)-এর ৭৪ ও ৭৫তম ব্যাচের ট্রেনি অফিসার এবং ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের ট্রেনি অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবেন।