Her Majesty Queen Máxima of the Netherlands meets the Prime Minister

June 25th, 10:40 pm

Her Majesty Queen Máxima of the Netherlands, who is also the UN Secretary General's Special Advocate for Financial Health met with the Prime Minister Shri Narendra Modi, today. “We discussed how India’s Digital Public Infrastructure led revolution is making financial services more accessible and affordable”, Shri Modi remarked. Shri Modi reiterated India’s commitments to sharing its experience with partner countries across the world.

প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন

May 31st, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।

‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:15 am

আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন

May 23rd, 11:00 am

সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”

ফলাফলের তালিকা : নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রীর সফর

May 17th, 02:47 am

ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]

প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা

May 17th, 02:35 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হেগ-এ অবস্থিত ডাচ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (ক্যাটশুইস)-এ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে প্রতিনিধিদল-পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

May 16th, 11:58 pm

আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় এক দশক পর নেদারল্যান্ডস সফর করতে পেরে আমি আনন্দিত। গত দশকে ভারত-নেদারল্যান্ডস অংশীদারিত্ব উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।

সেমিকন্ডাক্টর উৎপাদনের লক্ষ্যে এএসএমএল ও টাটা ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

May 16th, 10:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, নেদারল্যান্ডসের মহামান্য প্রধানমন্ত্রী রব জেটেন-এর উপস্থিতিতে, আজ গুজরাটের ধলেরায় একটি সেমিকন্ডাক্টর 'ফ্যাব' স্থাপনে সহায়তার লক্ষ্যে টাটা ইলেকট্রনিক্স এবং এএসএমএল-এর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি প্রত্যক্ষ করেন।

চোল তাম্রলিপি প্রত্যর্পণ

May 16th, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের মহামান্য প্রধানমন্ত্রী রব জেটেন-এর উপস্থিতিতে, আজ লাইডেন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার একাদশ শতাব্দীর 'চোল তাম্রলিপি'গুলো ভারত সরকারের কাছে প্রত্যর্পণ করেছে।

নেদারল্যান্ডসে সিইওদের গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য

May 16th, 10:00 pm

বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির নেতৃবৃন্দের মাঝে আজ এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ, ৩০০-রও বেশি ডাচ সংস্থা ভারতের যাত্রার অংশ। আপনাদের দূরদৃষ্টি এবং ভারতের প্রতি আস্থার কারণেই নেদারল্যান্ডস ইউরোপ থেকে ভারতের বৃহত্তম বিনিয়োগকারী এবং দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে।

নেদারল্যান্ডসের রাজা মহামহিম উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

May 16th, 08:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হেগের ‘প্যালেস হুইস টেন বস’-এ নেদারল্যান্ডসের রাজা মহামহিম উইলেম-আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী মোদী নেদারল্যান্ডসে এসে পৌঁছেছেন

May 15th, 11:35 pm

প্রধানমন্ত্রী মোদী তাঁর পাঁচ-দেশ সফরের দ্বিতীয় পর্বে নেদারল্যান্ডসে এসে পৌঁছেছেন। সেখানে পৌঁছাতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।

May 15th, 07:56 am

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)

May 11th, 09:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

March 30th, 09:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে কথা বলেন।

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণে রব জেট্টেন’কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

February 24th, 02:33 pm

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় রব জেট্টেন’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

Visit of H.E. Mr. Dick Schoof, Prime Minister of the Netherlands, to India

February 19th, 08:47 pm

PM Modi held a bilateral meeting with H.E. Mr. Dick Schoof, Prime Minister of the Netherlands. Prime Minister Schoof underscored the importance of the Summit and expressed confidence that the Summit Declaration will steer future policy discussions. Reviewing the bilateral relationship, both leaders welcomed the steady progress in the India-Netherlands partnership.

প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন

February 15th, 02:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ বিকেল ৫টায় নয়াদিল্লির ভারত মন্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ-এর

December 18th, 06:51 pm

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।

নেদারল্যান্ডস-এর নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

July 02nd, 08:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসের নতুন প্রধানমন্ত্রী ডিক স্কুফ-কে অভিনন্দন জানিয়েছেন।