পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

June 20th, 05:13 pm

বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 20th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

TMC government is run either by goons or only after High Court and Supreme Court orders: PM Modi in Arambagh, West Bengal

April 26th, 01:50 pm

Addressing a Vijay Sankalp rally in Arambagh, West Bengal, PM Modi remarked that after 15 years of intimidation, the people of Bengal are now determined to defeat injustice. He noted that the TMC government acts only after the court intervention. He concluded by urging people to vote decisively for BJP, stating that only a government free from fear, corruption and syndicate control can unlock Bengal’s true potential.

The expiry date of this 15-year syndicate TMC raj is 4 May: PM Modi in Bangaon, West Bengal

April 26th, 01:30 pm

Addressing a massive public rally in Bangaon, West Bengal, PM Modi delivered a sharp message against TMC’s corruption, syndicate raj and fear politics. Stating that “Nari Shakti” has been the worst affected under TMC rule, he called upon women to lead the change. He also outlined BJP’s roadmap for development, security and prosperity in West Bengal and recalled the legacy of Syama Prasad Mookerjee.

PM Modi’s impactful rallies in Bangaon and Arambagh, West Bengal

April 26th, 01:24 pm

PM Modi addressed massive public gatherings in Bangaon and Arambagh, delivering a sharp message against TMC’s corruption, syndicate raj and fear politics, while presenting BJP’s roadmap for development, security and prosperity in West Bengal.

প্রধানমন্ত্রী মোদী মন কি বাত-এ ডিজিটাল জনগণনা ২০২৭-কে সফল করতে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন

April 26th, 11:30 am

এই মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পরমাণু এবং বায়ুশক্তি ক্ষেত্রে ভারতের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি ভগবান বুদ্ধের আদর্শ, ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, প্রকৃতি সংরক্ষণ, বাঁশ শিল্প, প্রাচীন শাস্ত্র এবং গাণিতিক অলিম্পিয়াড কর্মসূচির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বর্তমানে চলমান ‘ডিজিটাল জনগণনা’ অভিযান নিয়েও কথা বলেন এবং এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

Criminals who have been sheltered under TMC will be punished: PM Modi in Jadavpur, West Bengal

April 24th, 11:45 am

Addressing a massive public meeting in Jadavpur, West Bengal, PM Modi highlighted the scale of participation in the first phase of polling. He asserted that TMC may not even open its account in the first phase and urged voters in the second phase to give a decisive mandate for BJP for a developed Bengal. He also raised concerns about the situation in Jadavpur University and touched upon local issues affecting people.

Bengal’s industries and MSMEs have been destroyed under TMC: PM Modi in Dum Dum

April 24th, 11:35 am

Prime Minister Narendra Modi today addressed a massive public gathering in Dum Dum, West Bengal, delivering a high-energy speech that resonated strongly with the people of Bengal. He congratulated the citizens for the visible wave of change and asserted that the first phase of polling had already signaled a decisive shift in the state’s political landscape.

PM Modi ignites Dum Dum and Jadavpur with fiery addresses

April 24th, 11:30 am

Prime Minister Narendra Modi today addressed two massive public gatherings in Dum Dum and Jadavpur, West Bengal, delivering high-energy speeches that resonated strongly with the people of the state. He congratulated the citizens on the visible wave of change and asserted that the first phase of polling had already signaled a decisive shift in the state’s political landscape.

“মা, মাটি, মানুষ”-এর নামে মিথ্যা বলে ক্ষমতায় এসেছে তৃণমূল: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে প্রধানমন্ত্রী মোদী

April 11th, 11:40 am

প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি, মহিলা পুলিশ নিয়োগ বৃদ্ধি এবং আর্থিক সহায়তা উদ্যোগের মতো পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, বিজেপি যদিও 'সবকা সাথ, সবকা বিকাশ'-এ বিশ্বাসী, তবুও এটি নিশ্চিত করবে যাতে পশ্চিমবঙ্গে প্রতিটি অন্যায়ের 'হিসাব' পূরণ করা হয়।

বিজেপির সংকল্প হলো তৃণমূলের জঙ্গলরাজ এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটানোর ঘোষণা: পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে প্রধানমন্ত্রী মোদী

April 11th, 11:38 am

প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি বিজেপির নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেন এবং ছয়টি মূল গ্যারান্টির রূপরেখা তুলে ধরেন। এই গ্যারান্টিগুলোর মূল লক্ষ্য হলো সিন্ডিকেট রাজের অবসান ঘটানো, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন এবং স্বচ্ছ শাসনব্যবস্থা প্রদান করা। এছাড়াও তিনি কর্মসংস্থানের সুযোগ এবং সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন।

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, জঙ্গিপুর ও দক্ষিণ দিনাজপুরে বিশাল জনসভা

April 11th, 11:30 am

পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়তে থাকা জনজোয়ারকে কাজে লাগিয়ে, প্রধানমন্ত্রী মোদী পূর্ব বর্ধমানে এক বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি একটি ‘ভয়মুক্ত ও বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপির রূপরেখা তুলে ধরার পাশাপাশি, দুর্নীতি, অরাজকতা এবং তোষণ রাজনীতির ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন।

আজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী

April 06th, 12:30 pm

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।

প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন

April 06th, 12:00 pm

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।

The days of TMC’s hooliganism are coming to an end: PM Modi in Kolkata, West Bengal

March 14th, 03:30 pm

Addressing a massive public meeting at the historic Brigade Parade Ground in Kolkata, Prime Minister Narendra Modi said, “This historic land of Bengal, this historic ground of Brigade Parade and this sea of people reflect the enthusiasm and spirit of the people. If anyone wants to know what Bengal is thinking and what lies in the hearts of its people, they should just look at these scenes.” He also gave a clarion call from Brigade Ground, “Paltano Dorkaar, Chai BJP Sorkaar.”

PM Modi’s fiery speech electrifies the crowd in Kolkata

March 14th, 03:00 pm

Addressing a massive public meeting at the historic Brigade Parade Ground in Kolkata, Prime Minister Narendra Modi said, “This historic land of Bengal, this historic ground of Brigade Parade and this sea of people reflect the enthusiasm and spirit of the people. If anyone wants to know what Bengal is thinking and what lies in the hearts of its people, they should just look at these scenes.” He also gave a clarion call from Brigade Ground, “Paltano Dorkaar, Chai BJP Sorkaar.”

প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্টজনেদের সঙ্গে কথা বললেন

February 08th, 02:48 pm

প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়ার মন্ত্রী, সেনেটর, সাংসদ এবং আজাদহিন্দ ফৌজের প্রাক্তনী সহ নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত নেতাদের সঙ্গে কথা বললেন। এর মধ্যে ছিলেন, ডিজিটাল মন্ত্রী টুয়ান গোবিন্দ সিং দেও, মানবসম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানন রামকৃষ্ণণ, প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী টুয়ান এম কুলোশেগরণ এবং জাতীয় ঐক্য উপমন্ত্রী টুয়ান আর ইউনেশ্বরণ এবং অন্যরা।

মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

February 07th, 03:59 pm

আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন

February 07th, 03:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 05:15 pm

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অ্যাডমিরাল ডি.কে. জোশী, নেতাজি সুভাষ চন্দ্র বসু আইএনএ ট্রাস্টের সভাপতি ব্রিগেডিয়ার আর. এস. চিক্কারা জি, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এবং আইএনএ-র চিরন্তন ব্যক্তিত্ব লেফটেন্যান্ট আর মাধবন জি।