প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির চেয়ারম্যানের

June 03rd, 03:03 pm

নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির চেয়ারম্যান রবি লামিছানে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ

April 17th, 11:10 am

এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

April 17th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রী বলেন্দ্র শাহ-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

March 27th, 01:27 pm

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, “আপনার এই দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশেরই প্রতিফলন। আমাদের দুই দেশের জনসাধারণের পারস্পরিক কল্যাণে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি আগ্রহ সহকারে অপেক্ষা করে আছি”।

Cabinet approves 4 lane construction from Barabanki to Bahraich in Uttar Pradesh worth Rs.6969.04 crore

March 18th, 04:10 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Narendra Modi has approved construction of 4-Lane Access-Controlled National Highway-927 from Barabanki to Bahraich in Uttar Pradesh worth Rs.6969.04 crore. The project will bypass major habitations, increase average travel speeds, reduce travel time to about one hour, and improve overall road safety, fuel efficiency, and vehicle operating costs.

নেপালের নির্বাচনে সাফল্যের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

March 09th, 10:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের নির্বাচনে জয়ের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সভাপতি শ্রী রবি লামিছানে এবং দলের বর্ষীয়ান নেতা শ্রী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন।

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেখানকার মানুষ ও সরকারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

March 07th, 05:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেখানকার মানুষ ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষে ভগবান বুদ্ধ বিষয়ক্ বিশাল আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

January 03rd, 12:00 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গজেন্দ্র সিং শেখাওয়াত জি, কিরেন রিজিজু জি, রামদাস আঠাওয়ালে জি, রাও ইন্দ্রজিৎ জি, দিল্লির মুখ্যমন্ত্রী মহোদয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি চলে গেছেন, দিল্লির সকল মন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী সাক্সেনা জি, মাননীয় রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্যবৃন্দ, বৌদ্ধ পণ্ডিতগণ, ধর্মাবলম্বীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন

January 03rd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস : রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ শীর্ষক ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমবেতদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২৫ বছর অপেক্ষার পর ভারতের ঐতিহ্য ফিরে এসেছে, ভারতের উত্তরাধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আজ থেকে ভারতের মানুষ ভগবান বুদ্ধের এই পবিত্র ধ্বংসাবশেষ দর্শন করতে এবং তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। শ্রী মোদী এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ভিক্ষু ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে নতুন শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের শুরুতেই এই শুভ উদযাপন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভগবান বুদ্ধের আশীর্বাদে ২০২৬ সাল বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির এক নতুন যুগ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

October 05th, 04:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেপালে ভারী বৃষ্টিপাতের দরুণ প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই কঠিন সময়ে নেপালের জনগণ এবং সরকারের প্রতি ভারতের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শ্রী মোদী প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়ে, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং সংকটের সময়ে প্রথম প্রতিক্রিয়াশীল দেশ হিসেবে জাতির ভূমিকার উপর জোর দিয়েছেন।

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি-র সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

September 18th, 01:31 pm

প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ায় শ্রীমতি কার্কিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে সেখানকার সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

Manipur is the crown jewel adorning the crest of Mother India: PM Modi in Imphal

September 13th, 02:45 pm

At the inauguration of projects worth over ₹1,200 crore in Imphal, PM Modi said a new phase of infrastructure growth has begun in Manipur. He noted that women empowerment is a key pillar of India’s development and Atmanirbhar Bharat, a spirit visible in the state. The PM affirmed his government’s commitment to peace and stability, stressing that return to a normal life is the top priority. He urged Manipur to stay firmly on the path of peace and progress.

PM Modi inaugurates multiple development projects worth over Rs 1,200 crore at Imphal, Manipur

September 13th, 02:30 pm

At the inauguration of projects worth over ₹1,200 crore in Imphal, PM Modi said a new phase of infrastructure growth has begun in Manipur. He noted that women empowerment is a key pillar of India’s development and Atmanirbhar Bharat, a spirit visible in the state. The PM affirmed his government’s commitment to peace and stability, stressing that return to a normal life is the top priority. He urged Manipur to stay firmly on the path of peace and progress.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীমতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন

September 13th, 08:57 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রীমতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে, ভারত নেপালের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপালের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে সভাপতিত্ব প্রধানমন্ত্রীর

September 09th, 10:29 pm

হিমাচলপ্রদেশ এবং পাঞ্জাব সফর সেরে আজ দিল্লিতে ফিরেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। নেপালের হিংসা নিয়ে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেন শ্রী মোদী।

বিমস্টেক শীর্ষ বৈঠকের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর

April 04th, 04:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাঙ্ককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ নেপালের প্রধানমন্ত্রী মাননীয় কে পি শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করেন।

২০২৫ সালের ০৩-০৬ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর

April 02nd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফর করবেন (৩-৪ এপ্রিল, ২০২৫)। এরপর রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়কের আমন্ত্রণে তিনি শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে যাবেন (৪-৬ এপ্রিল, ২০২৫)।

থাইল্যান্ডে সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য

February 14th, 08:30 am

থাইল্যান্ডে সম্বাদ – এর এই পর্বে আপনাদের সঙ্গে যোগ দিতে পারে আমি গর্বিত। অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ভারত, জাপান ও থাইল্যান্ডের ব্যক্তিবর্গ এই কর্মসূচিকে সফল করে তুলতে কাজ করছেন। তাঁদের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। সেইসঙ্গে, অংশগ্রহণকারী সকলকে আমার শুভেচ্ছা।

থাইল্যান্ডে সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

February 14th, 08:10 am

থাইল্যান্ডে অনুষ্ঠিত সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভারত, জাপান ও থাইল্যান্ডের অগ্রণী প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে যোগ দিতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। অংশগ্রহণকারীদের তিনি শুভেচ্ছা জানান।