জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

June 17th, 09:52 pm

অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা বৃষ্টির জল ধরে রাখার প্রয়োজনের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে পুতুল নাটিকার আয়োজন করেছে । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ।