জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিষ্ঠা দিবসে সাহসী কর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী
January 19th, 09:30 am
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহসী কর্মীদের শৌর্য, নিষ্ঠা এবং স্বার্থহীন সেবার প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তাঁদের শুভেচ্ছা জানালেন।নতুন দিল্লিতে এক কৃষি বিষয়ক অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
October 12th, 06:45 pm
কৃষক- রাম রাম ! আমি হরিয়ানার হিসার জেলার। আমি কাবুলি চানা দিয়ে চাষাবাদ শুরু করি...৩৫,৪৪০ কোটি টাকা মূল্যের দুটি বৃহৎ কৃষি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন
October 12th, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা সংস্থায় কৃষকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। এই কর্মসূচির মাধ্যমে কৃষককল্যাণ, স্বনির্ভরতা এবং গ্রামাঞ্চলে পরিকাঠামোর মানোন্নয়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি পিএম ধন ধান্য কৃষি যোজনার সূচনা করেছেন। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৪,০০০ কোটি টাকা। এছাড়াও, ডালশস্যের আত্মনির্ভরতার জন্য আরও একটি মিশনেরও সূচনা করেন তিনি। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১১,৪৪০ কোটি টাকা। এছাড়াও, প্রধানমন্ত্রী কৃষি, পশু ও মৎস্যপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৫৪৫০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করেছেন। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সঙ্গে ৮১৫ কোটি টাকার শিলান্যাস করেন তিনি।উত্তরাখণ্ডে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রধানমন্ত্রী দেরাদুনে এক পর্যালোচনা বৈঠক করেছেন
September 11th, 06:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ সেপ্টেম্বর দেরাদুন সফর করেন। সফরকালে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বসের ফলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি সে রাজ্যে বন্যা পরিস্থিতির পর্যালোচনাও করেছেন।আকাশপথে পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও পরিস্থিতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী; অতিরিক্ত ১ হাজার ৬০০ কোটি টাকা সহায়তার ঘোষণা
September 09th, 05:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেন। এর আগে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ঐ রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করেন তিনি।হিমাচল প্রদেশে বন্যা ও অতিবৃষ্টি দুর্গত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন প্রধানমন্ত্রীর
September 09th, 03:01 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে বন্যা, মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বস দুর্গত এলাকাগুলি আজ আকাশপথে পরিদর্শন করেছেন। সামগ্রিক দুর্গত এলাকাগুলির অবস্থা পর্যালোচনার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর এই পরিদর্শন।