সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী, মা কাত্যায়নীর আশীর্বাদ প্রার্থনা
March 24th, 08:06 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মা কাত্যায়নীর আশীর্বাদ প্রার্থনা করে বলেছেন, মা জগদম্বার কাছে প্রার্থনা মনকে অসীম শক্তিতে ভরিয়ে তোলে।মা অম্বার অর্চনায় স্বর্গীয় পরিবেশ এবং আধ্যাত্মিক আনন্দের উপর আলোকপাত প্রধানমন্ত্রীর
March 23rd, 08:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রিতে তাঁর অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।নবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য এবং মা অম্বের প্রতি ভক্তির স্বর্গীয় পরিবেশের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
March 20th, 09:48 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রি ও মা অম্বেকে নিয়ে তাঁর ভাবনা প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন
March 19th, 09:48 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র নবরাত্রি উপলক্ষে সকলকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন এবং বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য প্রার্থনা জানিয়েছেন।আসামের গুয়াহাটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের করে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 13th, 05:30 pm
আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, উপস্থিত রাজ্য সরকারের সকল মন্ত্রী, জন-প্রতিনিধিগণ, সারা দেশ থেকে প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচির সঙ্গে যুক্ত আমাদের সকল কৃষক বন্ধু, চা-বাগানে কর্মরত আমার ভাই ও বোনেরা—এবং আমি দেখছি যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক বরিষ্ঠ মুখ্যমন্ত্রীও আজ এই কর্মসূচিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন—সকলকে জানাই আমার সশ্রদ্ধ অভিবাদন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে ১৯,৪৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন; দেশজুড়ে কোটি কোটি কৃষকের জন্য ১৮,০০০ কোটি টাকারও বেশি 'পিএম কিষাণ সম্মান নিধি' বিতরণ করলেন
March 13th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের গুয়াহাটিতে প্রায় ১৯,৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গুয়াহাটিতে আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শহরবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সারা দেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়া কৃষকদের পাশাপাশি চা বাগানে কর্মরত ভাই-বোনেদেরও শুভেচ্ছা জানান। নবরাত্রি শুরুর প্রাক্কালে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করায় প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, নবরাত্রি শুরুর ঠিক আগে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে আপনাদের দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যা আমার কাছে এক পরম আশীর্বাদ।অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 16th, 03:00 pm
অন্ধ্রপ্রদেশের মাননীয় রাজ্যপাল এস আব্দুল নাজিরজি, জনপ্রিয় ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডুজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কে রামমোহন নাইডুজী, চন্দ্রশেখর পেম্মাসানিজী, ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মাজি, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণজী, রাজ্যের মন্ত্রী নারা লোকেশজী, অন্য মন্ত্রীরা, বিজেপি রাজ্য সভাপতি পি ভি এম মাধবজি, সব সাংসদ ও বিধায়ক এবং আমার প্রিয় ভাই-বোনেরা যাঁরা বিপুল সংখ্যায় আজ আমাদের এখানে আশীর্বাদ করতে সমবেত হয়েছেন!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
October 16th, 02:30 pm
“সৌরাষ্ট্র সন্নাথ চ শ্রীশৈল মল্লিকার্জুনম” শীর্ষক দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হলেন ভগবান সোমনাথ এবং দ্বিতীয় ভগবান মল্লিকার্জুন। তিনি বলেন, গুজরাটে সোমনাথের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে, বাবা বিশ্বনাথের আঙিনা কাশীর পবিত্র ভূমির সেবা করার সুযোগ পেয়ে এবং আজ শ্রীশৈলমের আশীর্বাদ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রধানমন্ত্রী শ্রীশৈলমের পর শিবাজি স্ফূর্তি কেন্দ্রে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঞ্চ থেকে তিনি ছত্রপতি শিবাজি মহারাজের উদ্দেশে প্রণাম জানান। শ্রদ্ধা নিবেদন করেন আল্লামা প্রভু এবং আক্কা মহাদেবীর মতো শিবভক্তদের প্রতি। তিনি শ্রী ওয়ালাওয়াড়া নরসিংহ রেড্ডি এবং হরি সর্বোত্তম রাওয়ের মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা অর্পণ করেন।মহানবমী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
October 01st, 09:26 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহানবমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।মহা অষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
September 30th, 09:11 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র মহা অষ্টমীতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন এই পবিত্র উৎসব সকলের জীবনে আনন্দ, শান্তি নিয়ে আসুক। প্রত্যেকে সুস্বাস্থ্যের অধিকারী হোন। তিনি মা দুর্গার একটি স্তোত্র সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।BJP’s connection with Delhi goes back to the Jana Sangh days and is built on trust and commitment to the city: PM Modi
September 29th, 08:40 pm
Inaugurating the Delhi BJP’s new office, PM Modi said, “On this auspicious occasion of Navratri, Delhi BJP has received its new office today. It is a moment filled with new dreams and fresh resolutions.” He added, “For us, every BJP office is no less than a shrine, no less than a temple. A BJP office is not merely a building. It is a strong link that connects the Party with the grassroots and with people’s aspirations.”PM Modi inaugurates Delhi BJP’s new office at Deendayal Upadhyaya Marg
September 29th, 05:00 pm
Inaugurating the Delhi BJP’s new office, PM Modi said, “On this auspicious occasion of Navratri, Delhi BJP has received its new office today. It is a moment filled with new dreams and fresh resolutions.” He added, “For us, every BJP office is no less than a shrine, no less than a temple. A BJP office is not merely a building. It is a strong link that connects the Party with the grassroots and with people’s aspirations.”প্রধানমন্ত্রী দেবী মা-র কাছে প্রার্থনা জানিয়েছেন, সকলের কল্যাণ কামনা করেছেন
September 29th, 09:43 am
নবরাত্রির পবিত্র লগ্নে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেবী মা-কে তাঁর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন। সকল নাগরিকের কল্যাণ এবং উন্নতির জন্য তাঁর স্বর্গীয় আশীর্বাদ প্রার্থনা করেছেন।প্রধানমন্ত্রী দেবী মায়ের কাছে প্রার্থনা করলেন, সকলের জন্য শক্তি ও মঙ্গল কামনা করলেন
September 28th, 09:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেবী মায়ের চরণে আন্তরিক প্রণাম করলেন, জাতির জন্য তাঁর ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করলেন। আধ্যাত্মিক উৎসাহ এবং সম্মিলিত সদিচ্ছার প্রতিধ্বনিতে প্রধানমন্ত্রী সকল নাগরিকের মঙ্গল, সাহস এবং অভ্যন্তরীণ শক্তির জন্য প্রার্থনা করলেন।নবরাত্রি উপলক্ষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা প্রধানমন্ত্রীর
September 27th, 08:42 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেছেন।ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 26th, 11:30 am
নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে, বিহারের নারীশক্তির আনন্দে শামিল হওয়ার সুযোগ আমার হয়েছে। আমি এখানে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম, লক্ষ লক্ষ মহিলাদের, বোনেদের দেখতে পেলাম। নবরাত্রির এই পবিত্র উৎসবে আপনাদের আশীর্বাদ আমাদের সকলের জন্য এক বিরাট শক্তি। আজ আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আজ থেকে 'মুখ্যমন্ত্রী নারী কর্মসংস্থান প্রকল্প' চালু হচ্ছে। যেমনটি আমাকে বলা হয়েছিল, ৭৫ লক্ষ বোন ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছেন। এইমাত্র, এই ৭৫ লক্ষ বোনের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে পাঠানো হয়েছে।বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
September 26th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিহারে মুখ্যমন্ত্রী রোজগার যোজনার সূচনা করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানান। উৎসবের এই লগ্নে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগে ইতিমধ্যেই ৭৫ লক্ষ মহিলা যোগ দিয়েছেন। তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পৌঁছে গেছে।নবরাত্রির প্রার্থনায় নাগরিকদের জন্য সমৃদ্ধি ও আনন্দ কামনা করলেন প্রধানমন্ত্রী
September 26th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির পবিত্র লগ্নে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন।প্রধানমন্ত্রী নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার কাছে প্রার্থনা জানিয়েছেন
September 25th, 08:08 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার কাছে প্রার্থনা করেছেন।নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টা-র প্রতি প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী
September 24th, 08:43 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টা-র প্রতি প্রার্থনা জানালেন। দেবীর কৃপায় সকলে ভালো থাকুন এমনটাই চেয়েছেন তিনি।