৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন

August 15th, 07:26 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয়, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

March 12th, 03:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 03:00 pm

মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান আমাকে দেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের পাওয়া সম্মান। ভারত ও মরিশাসের মধ্যে যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ রয়েছে, এই সম্মান তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আঞ্চলিক শান্তি, প্রগতি, নিরাপত্তা ও সুস্থিত উন্নয়ন নিয়ে আমাদের অভিন্ন অঙ্গীকারের এ এক স্বীকৃতি। একইসঙ্গে, এই সম্মান উন্নয়নশীল দেশগুলির অভিন্ন আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি নতমস্তকে কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। কয়েক শতাব্দী আগে আপনাদের যে পূর্বপুরুষেরা ভারত থেকে মরিশাসে এসেছিলেন, তাঁদের এবং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই সম্মান উৎসর্গ করছি। তাঁদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁরা মরিশাসের উন্নয়নের সোনালী অধ্যায়ের সূচনা করেছেন, এর প্রাণবন্ত বৈচিত্র্যে অবদান রেখেছেন। এই সম্মানকে আমি এক দায়িত্ব হিসেবেও গ্রহণ করছি। ভারত ও মরিশাসের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বতো প্রয়াস চালানোর অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি।

ভারত-মরিশাস যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

March 12th, 12:30 pm

১৪০ কোটি ভারতীয়ের হয়ে আমি মরিশাসের মানুষকে তাদের জাতীয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতীয় দিবস উপলক্ষে মরিশাসে আবার আসার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই জন্য আমি প্রধানমন্ত্রী নবীন রামগুলামজি এবং মরিশাস সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

মরিশাসের প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 12th, 06:15 am

প্রথমেই আমি প্রধানমন্ত্রীর আবেগপূর্ণ ও প্রেরণাদায়ক চিন্তাভাবনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে এবং যে অসাধারণ আতিথেয়তা আমি পাচ্ছি, সেজন্য প্রধানমন্ত্রী, মরিশাস সরকার এবং এখানকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে মরিশাস সফর সব সময়েই একটি বিশেষ সফর। এটি কেবল এক কূটনৈতিক সফর নয়, বরং নিজের পরিবারের সঙ্গে দেখা করার এক সুযোগ। মরিশাসে পা দেওয়া মাত্রই আমি এটা অনুভব করছি। সর্বত্রই এক ধরনের আত্মীয়তার অনুভূতি রয়েছে। প্রোটোকলের কোনো বাধা নেই। মরিশাসের জাতীয় দিবসের প্রধান অতিথি হিসেবে আবারও আমন্ত্রণ পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয়। এই উপলক্ষ্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 06:07 am

১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।

মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর

March 11th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।

নির্বাচনী জয়ে ডঃ রামগুলামকে অভিনন্দন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

November 11th, 08:57 pm

মরিশাসের ঐতিহাসিক নির্বাচনী জয়ে ডঃ নবীনচন্দ্র রামগুলামকে আজ অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।