দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 08th, 03:54 pm
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনোহর লাল জি, হর্ষ মালহোত্রা জি, টোখন সাহু জি, রাজ্য সরকারের সকল মন্ত্রী, সকল সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত বিধায়ক এবং আমার দিল্লির প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
March 08th, 10:26 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, “আজ আমরা সকলেই দিল্লির উন্নয়নে নতুন গতি আনতে এখানে একত্রিত হয়েছি,”।সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 06:55 pm
কেন্দ্রীয় সরকারের সম্মানিত মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, সরকারি কর্মচারীগণ, বিশিষ্ট অতিথিগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন
February 13th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, আজ সকলেই একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০৮২ সালের বিক্রম সংবৎ, ফাল্গুন কৃষ্ণপক্ষে, বিজয়া একাদশীর শুভ তিথিতে, মাঘ ২৪ তারিখে এবং ১৯৪৭ সালের শক সংবৎ, যা বর্তমান ক্যালেন্ডারে ১৩ ফেব্রুয়ারী ২০২৬, এই দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন সূচনার সাক্ষী হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাস্ত্রে বিজয়া একাদশীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৃহীত সংকল্প সর্বদা বিজয়ের দিকে পরিচালিত করে। শ্রী মোদী বলেন যে, আজ, একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সকলেই সেবা তীর্থ এবং কর্তব্য ভবনে প্রবেশ করছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্যে বিজয়ের জন্য ঐশ্বরিক আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে। তিনি সেবা তীর্থ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দল, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সকল প্রকৌশলী এবং কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ
October 31st, 07:00 pm
শুরুতেই, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আজ সর্দার সাহেবের ১৫০তম জন্মবার্ষিকী। একতা নগরের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের কারণে আমি এখানে পৌঁছাতে দেরি করেছি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনুষ্ঠানের শুরুতে আমরা যে মন্ত্রগুলি শুনেছি সেগুলির শক্তি এবং প্রাণশক্তি এখনও আমাদের সকলের মধ্যে অনুভূত হচ্ছে। যখনই আমি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি, তখনই এই শক্তি আমাকে একটি ঐশ্বরিক এবং অসাধারণ অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। এটি স্বামী দয়ানন্দজির আশীর্বাদ, এটি তাঁর আদর্শের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা, এবং তা আপনাদের মতো সকল চিন্তাবিদদের সঙ্গে আমার অনেক দশকের দীর্ঘ ব্যক্তিগত বন্ধনের ফল যে আমি আপনাদের মধ্যে থাকার সুযোগ পাচ্ছি। যখনই আমি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা বলি, তখনই আমি এক অনন্য শক্তি এবং অনুপ্রেরণায় ভরে উঠি। আমাকে আরও জানানো হয়েছে যে এরকম আরও নয়টি হল তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমস্ত আর্য সমাজের সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন। যদিও আমি তাঁদের দেখতে পাচ্ছি না, তবুও এখান থেকে তাঁদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি।কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 31st, 09:00 am
সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী এক ঐতিহাসিক উপলক্ষ। একতানগরের এই মনোরম সকাল, এই মনোরম দৃশ্য, সর্দার সাহেবের চরণে আমাদের উপস্থিতি সব মিলে আজ আমরা সকলেই এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐক্যের দৌড়, কোটি কোটি ভারতবাসীর উৎসাহে, আমরা নতুন ভারতের সংকল্প অনুভব করছি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত অসাধারণ উপস্থাপনা সহ সম্প্রতি এখানে যে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়েছিল, তাতে অতীতের ঐতিহ্য, বর্তমানের কঠোর পরিশ্রম এবং সাহসিকতা ও ভবিষ্যতের সাফল্যের এক ঝলক ছিল। সর্দার সাহেবের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সর্দার সাহেবের জন্মবার্ষিকী এবং জাতীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) উপলক্ষে আমি ১৪০ কোটি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
October 31st, 08:44 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীকে ঐতিহাসিক এক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে একতা নগরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্দার প্যাটেলের পদতলে বিপুল এই জনসমাগমের মধ্য দিয়ে দেশ এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করছে। দেশজুড়ে একতার দৌড় আয়োজন করা হয়েছে। কোটি কোটি উৎসাহী ভারতবাসী এই উদ্যোগে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ার সংকল্প অনুভূত হচ্ছে। এই একইস্থানে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অতীতের ঐতিহ্য, বর্তমানের শ্রম ও শৌর্য্য এবং ভবিষ্যতের সাফল্য অনুভূত হচ্ছে। তিনি জানান, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 06th, 07:00 pm
অগাস্ট মাস বিপ্লবের মাস এবং ১৫ অগাস্টের আগে এই ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা একের পর এক আধুনিক ভারত নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত সাফল্য প্রত্যক্ষ করছি। জাতীয় রাজধানী দিল্লিতে কর্তব্য পথ এখানে দেশের নতুন সংসদ ভবন, নতুন রক্ষা ভবন, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা জাতীয় যুদ্ধস্মারক, নেতাজী সুভাশ চন্দ্র বসুর মূর্তি এবং বর্তমানে এই কর্তব্য ভবন। এগুলি কেবলমাত্র কিছু নতুন ভবন বা পরিকাঠামো নয়, এই ভবনগুলির মধ্য থেকেই অমৃতকালে বিকশিত ভারতের নীতি প্রণয়ন হবে, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী দশকে এখান থেকেই দেশের উন্নয়নের দিশা-নির্দেশ তৈরি হবে। সকল দেশবাসীকে কর্তব্য ভবন উদ্বোধনের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এর নির্মাণের সঙ্গে যুক্ত সব ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই।নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
August 06th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন থ্রি-র উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, অগাস্ট, বিপ্লবের মাস, ১৫ অগাস্টের আগে আরও একটি ঐতিহাসিক মাইলফলক এনেছে। তিনি বলেন, ভারত সাক্ষী থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সাফল্যের যা আধুনিক ভারত গঠনের সঙ্গে সম্পর্কিত। নতুন দিল্লির উল্লেখ করে শ্রী মোদী সেখানে সাম্প্রতিক কিছু পরিকাঠামোগত কাজের তালিকা দেন : কর্তব্য পথ, নতুন সংসদ ভবন, নতুন প্রতিরক্ষা কার্যালয় প্রাঙ্গণ, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের প্রতি উৎসর্গীকৃত জাতীয় যুদ্ধ স্মারক এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের মূর্তি এবং এই কর্তব্য ভবন। তিনি বলেন, এগুলি শুধুমাত্র নতুন ভবন বা সাধারণ পরিকাঠামো নয়। অমৃতকালে উন্নত ভারত গঠনে যে নীতি বাস্তবায়িত হচ্ছে, তা এইসব কাঠামো থেকেই উদ্ভূত এবং আগামী দশকগুলিতে দেশের গতিপথ নির্ধারিত হবে এই প্রতিষ্ঠানগুলি থেকেই। কর্তব্য ভবনের উদ্বোধনের জন্য তিনি সকল দেশবাসীকে অভিনন্দন জানান এবং এটির নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার এবং শ্রমজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।দিল্লির প্রত্যেক নাগরিক বলছেন-আপ-দা নেহি সাহেংগে। বদল কে রাহেংগে: প্রধানমন্ত্রী মোদী
January 05th, 01:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির রোহিণীতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন, যেখানে তিনি বিজেপির শাসনের অধীনে শহরের ভবিষ্যতের জন্য একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জনতার উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী দিল্লির জনগণকে এক দশকের প্রশাসনিক ব্যর্থতার অবসান ঘটিয়ে এবং রাজধানীকে নগর উন্নয়নের বৈশ্বিক মডেলে রূপান্তরিত করতে 'ডবল ইঞ্জিন সরকার'-এর ক্ষমতায়নের মাধ্যমে সুশাসনের যুগের সূচনা করার আহ্বান জানান।দিল্লিকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, সুপ্রশাসনের জন্য বিজেপির দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন
January 05th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির রোহিণীতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন, যেখানে তিনি বিজেপির শাসনের অধীনে শহরের ভবিষ্যতের জন্য একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জনতার উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী দিল্লির জনগণকে এক দশকের প্রশাসনিক ব্যর্থতার অবসান ঘটিয়ে এবং রাজধানীকে নগর উন্নয়নের বৈশ্বিক মডেলে রূপান্তরিত করতে 'ডবল ইঞ্জিন সরকার'-এর ক্ষমতায়নের মাধ্যমে সুশাসনের যুগের সূচনা করার আহ্বান জানান।দেশের সমস্ত পরিবারবাদী দলের কর্মীরা হতাশার শীর্ষে রয়েছে: ওড়িশার কেন্দ্রপাড়ায় প্রধানমন্ত্রী মোদী
May 29th, 01:45 pm
ওড়িশা প্রতিটি পর্বে বিজেপির সাংসদ এবং বিধায়কদের পক্ষে ভোট দিয়েছে: ওড়িশার কেন্দ্রপাড়ায় প্রধানমন্ত্রী মোদীপ্রধানমন্ত্রী মোদী ওড়িশার ময়ূরভঞ্জ, বালেশ্বর এবং কেন্দ্রপাড়ায় জনসভায় ভাষণ দিয়েছেন
May 29th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশার ময়ূরভঞ্জ, বালেশ্বর এবং কেন্দ্রপাড়ায় রাজ্য ও দেশের অভূতপূর্ব উন্নয়ন ও রূপান্তরের দৃষ্টিভঙ্গি নিয়ে উৎসাহী জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর নেতৃত্বে গত দশকের সাফল্যের উপর জোর দিয়েছেন এবং সমস্ত ভারতীয়দের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে আগামী পাঁচ বছরের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা তৈরি করেছিলেন।দিল্লিতে যখন অগ্রগতি হচ্ছে, তখন ইন্ডি জোট তার ধ্বংসের দিকে ঝুঁকছে: উত্তর-পূর্ব দিল্লির জনসভায় প্রধানমন্ত্রী মোদী
May 18th, 07:00 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী আজ তাঁর নির্বাচনী প্রচারের সময় অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রথমবার উত্তর-পূর্ব দিল্লিতে ভাষণ দেন। রাজধানী শহর হিসেবে দিল্লিকে অবশ্যই দুর্নীতিমুক্ত দেশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জোর দিয়ে তিনি এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেন।প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্ব দিল্লিতে একটি জনসভায় ভাষণ দিয়েছেন
May 18th, 06:30 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী আজ তাঁর নির্বাচনী প্রচারের সময় অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রথমবার উত্তর-পূর্ব দিল্লিতে ভাষণ দেন। রাজধানী শহর হিসেবে দিল্লিকে অবশ্যই দুর্নীতিমুক্ত দেশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জোর দিয়ে তিনি এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেন।The dreams of crores of women, poor and youth are Modi's resolve: PM Modi
February 18th, 01:00 pm
Addressing the BJP National Convention 2024 at Bharat Mandapam, Prime Minister Narendra Modi said, “Today is February 18th, and the youth who have reached the age of 18 in this era will vote in the country's 18th Lok Sabha election. In the next 100 days, you need to connect with every new voter, reach every beneficiary, every section, every community, and every person who believes in every religion. We need to gain the trust of everyone.PM Modi addresses BJP Karyakartas during BJP National Convention 2024
February 18th, 12:30 pm
Addressing the BJP National Convention 2024 at Bharat Mandapam, Prime Minister Narendra Modi said, “Today is February 18th, and the youth who have reached the age of 18 in this era will vote in the country's 18th Lok Sabha election. In the next 100 days, you need to connect with every new voter, reach every beneficiary, every section, every community, and every person who believes in every religion. We need to gain the trust of everyone.রাষ্ট্রীয় সমর স্মারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
January 26th, 03:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীর রাষ্ট্রীয় সমর স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন।নেশা মুক্তির কার্যক্রমে তরুণদের বেশি অংশগ্রহণ খুবই উৎসাহব্যঞ্জক: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
July 30th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। “মন কি বাতে” আপনাদের স্বাগত জানাই। জুলাই মাস মানে বর্ষা ঋতুর মাস, বৃষ্টির মাস। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, গত কিছু দিন উদ্বেগ আর সমস্যাসঙ্কুল হয়ে রয়েছে। যমুনা সমেত অনেক নদীতে বন্যার কারণে অনেক এলাকায় মানুষকে কষ্টের সম্মুখীন হতে হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে, দেশের পশ্চিম অংশে, কিছু দিন আগে গুজরাতে, ‘বিপর্যয়’ সাইক্লোনও এসেছিল। কিন্তু বন্ধুরা, এই সব বিপর্যয়ের মধ্যে, আমরা সব দেশবাসী আবার দেখিয়ে দিয়েছি, সম্মিলিত প্রয়াসের শক্তি কেমন হতে পারে। স্থানীয় মানুষজন, আমাদের এন-ডি-আর-এফের জওয়ানরা, স্থানীয় প্রশাসনের সদস্যরা, দিনরাত এক করে এই সব বিপর্যয়ের মোকাবিলা করেছেন। যে কোনও বিপর্যয়ের সঙ্গে লড়ার জন্য আমাদের সামর্থ্য আর ক্ষমতার ভূমিকা খুব বড় – কিন্তু এরই সঙ্গে, আমাদের সংবেদনশীলতা এবং অন্য একজনের হাত ধরার ভাবনা, ততটাই গুরুত্বপূর্ণ। সর্বজনের হিতের এই ভাবনা ভারতের পরিচয়ও বটে আর ভারতের শক্তিও বটে।নয়াদিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী-কাম-কনভেনশন সেন্টার (IECC) কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
July 26th, 11:28 pm
আজকের এই দিব্য ও অনিন্দ্যসুন্দর 'ভারত মণ্ডপম' দেখে প্রত্যেক ভারতবাসী খুশি, আনন্দে ভরপুর এবং গর্ব বোধ করছে। 'ভারত মণ্ডপম' হল ভারতের সম্ভাবনা, ভারতের নতুন শক্তির আহ্বান। 'ভারত মণ্ডপম' হল ভারতের মহিমা এবং ভারতের ইচ্ছাশক্তির একটি মূর্ত রূপ। করোনার কঠিন সময়ে যখন সর্বত্র কাজ বন্ধ ছিল, তখন আমাদের দেশের শ্রমজীবী মানুষ দিনরাত পরিশ্রম করে এর নির্মাণকাজ সম্পন্ন করেছে।