নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ

January 28th, 04:00 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।

দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ

January 28th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

January 25th, 11:30 am

জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

January 25th, 10:24 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণ

January 24th, 11:30 am

আমার সকল তরুণ বন্ধুদের শুভেচ্ছা! ২০২৬ সালের শুরু আপনাদের জীবনে নতুন আনন্দের সূচনা করছে। তাছাড়া, গতকাল বসন্ত পঞ্চমীর পাশাপাশি কর্তব্যের সঙ্গেও সংযুক্ত করে। কাকতালীয়ভাবে, দেশে বর্তমানে মহা প্রজাতন্ত্র দিবস চলছে। গতকাল, ২৩শে জানুয়ারি, আমরা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করেছি, এবং এখন আগামীকাল, ২৫শে জানুয়ারি, জাতীয় ভোটার দিবস, এবং তারপরে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজও একটি বিশেষ দিন। এই দিনে, আমাদের সংবিধান জন গণ মন কে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম কে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ দিনে, সারা দেশের ৬১,০০০ এরও বেশি তরুণ-তরুণী একটি নতুন জীবনের সূচনা করছে। আজ, আপনারা সকলেই সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পাচ্ছেন। এটি এক অর্থে জাতি গঠনের জন্য একটি আমন্ত্রণপত্র। এটি একটি উন্নত ভারতের নির্মাণকে ত্বরান্বিত করার অঙ্গীকার।

১৮-তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

January 24th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৮তম রোজগার মেলায় ভাষণ দেন। তাঁর ভাষণে শ্রী মোদী এই পর্বে একাধিক উৎসব উদযাপনের সমাপতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করা হয়। আগামীকাল ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। তার পরদিনই প্রজাতন্ত্র দিবস। প্রধানমন্ত্রী আজকের দিনটিকেও বিশেষ উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করে বলেন, আজকের এই দিনেই সংবিধানে ‘জন গন মন’কে জাতীয় সঙ্গীত এবং ‘বন্দে মাতরম’কে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। আজকের এই বিশেষ দিনেই ৬১ হাজারের বেশি তরুণ সরকারি চাকরির নিয়োগ পত্র পেয়ে তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। তিনি এই নিয়োগ পত্রকে দেশ গড়ার আমন্ত্রণ এবং উন্নত ভারত সৃষ্টির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তরুণদের অনেকে দেশের সুরক্ষাকে মজবুত করবেন, শিক্ষা ও স্বাস্থ্য পরিচর্যার পরিমণ্ডলকে সশক্ত করবেন, আর্থিক ও শক্তি সুরক্ষাকে আরও মজবুত করবেন এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি র‍্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ

January 27th, 05:00 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী রাজনাথ সিং-জি, শ্রী সঞ্জয় শেঠজি, সিডিএস-জেনারেল অনিল চৌহানজি, তিন সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব, এনসিসি-র মহানির্দেশক, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর আমার প্রিয় বন্ধুরা! এনসিসি দিবস উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ ১৮টি বন্ধু রাষ্ট্রের প্রায় ১৫০ জন ক্যাডেট এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তাঁদের সকলকে স্বাগত জানাই। একইসঙ্গে, ‘মেরা যুব ভারত’, ‘MY Bharat’ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে বক্তব্য রেখেছেন

January 27th, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আজ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র বার্ষিক পিএম র‍্যালিতে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি প্রত্যক্ষ করেন। ওই অনুষ্ঠানে সেরা ক্যাডেট পুরস্কার প্রদান করা হয়। এনসিসি দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৮টি বন্ধু রাষ্ট্রের থেকে ১৫০ জন ক্যাডেট এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি তাঁদের স্বাগত জানান। ‘মেরা যুব ভারত’ (MY Bharat) পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা যুবক-যুবতীদেরও তিনি অভিনন্দন জানান। তাঁর ভাষণে প্রধানম্নত্রী বলেন, “সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হওয়া একটি সাফল্যের বিষয়”। এ বছরের কুচকাওয়াজ আরও তাৎপর্যপূর্ণ কারণ, আমাদের রিপাবলিক-এর ৭৫ বছর পূর্তি হল। অংশগ্রহণকারী প্রত্যেকের জীবনে এই স্মৃতিগুলি অমলিন হয়ে থাকবে। যাঁরা শ্রেষ্ঠ ক্যাডেটের পুরস্কার পেয়েছেন তাঁদেরকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। এনসিসি-র বেশ কয়েকটি কার্যক্রমের সূচনা করার সৌভাগ্য আজ তাঁর হয়েছে বলে জানান শ্রী মোদী। এই উদ্যোগগুলি জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র সঙ্গে ভারতের ঐতিহ্যের এবং যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে মেলবন্ধন ঘটাবে। এই কর্মসূচিগুলির সঙ্গে যেসব ক্যাডেটরা যুক্ত, তাঁদের সকলকে তিনি শুভেচ্ছা জানান।

জাতীয় ভোটার দিবস হল আমাদের প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থার এক বিশেষ উদযাপন : প্রধানমন্ত্রী

January 25th, 08:45 am

জাতীয় ভোটার দিবস হল আমাদের প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থার এক বিশেষ উদযাপন। এর মধ্য দিয়ে দেশের প্রতিটি নাগরিক যাতে ভোটদানের অধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে তাঁদের ক্ষমতায়নের প্রসার ঘটে।

মন কি বাত: ‘আমার প্রথম ভোট – দেশের জন্য’...প্রথম ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

February 25th, 11:00 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতের ১১০ তম পর্বে আমি আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বারের মতো এবারও আমরা আপনাদের অনেক পরামর্শ, ইনপুটস এবং কমেন্টস পেয়েছি। আর প্রতিবারের মতোই এবারও কোন্ কোন্ বিষয়কে এপিসোডে অন্তর্ভুক্ত করা হবে তা ঠিক করা একটা চ্যালেঞ্জ ছিল। আমি পজিটিভিটিতে ভরপুর, একে অন্যকে টেক্কা দেয় এমন বহু ইনপুট পেয়েছি। তাতে এমন অনেক দেশবাসীর কথা আছে যাঁরা অন্যদের কাছে আশার আলো হয়ে তাদের জীবন উন্নততর করার কাজে যুক্ত।

সবার হৃদয়ে রাম: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

January 28th, 11:30 am

বন্ধুরা, অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেশের কোটি-কোটি মানুষকে যেন এক সূত্রে গেঁথেছে। সবার ভাবনা এক, ভক্তি এক, সবার কথায় রাম, সবার হৃদয়ে রাম। দেশের অনেক মানুষ এই সময় রামের ভজন গেয়ে রামের চরণে সমর্পণ করেছেন। ২২শে জানুয়ারির সন্ধ্যায় গোটা দেশ রামজ্যোতি প্রজ্জ্বলিত করেছে, দীপাবলী উদযাপন করেছে। এই সময় দেশ ঐক্যের শক্তি দেখেছে, যা বিকশিত ভারত সম্পর্কে আমাদের সংকল্পের একটা খুব বড় ভিত্তি। আমি দেশের মানুষের কাছে অনুরোধ রেখেছিলাম যে মকর সংক্রান্তি থেকে ২২শে জানুয়ারি অবধি স্বচ্ছতার অভিযান চালানো হোক। আমার ভালো লেগেছে যে লক্ষ-লক্ষ মানুষ শ্রদ্ধার সঙ্গে নিজেদের এলাকার ধর্মীয় স্থান পরিষ্কার করেছে। কত মানুষ এ সম্পর্কিত ছবি পাঠিয়েছেন আমাকে, ভিডিও পাঠিয়েছেন – এই চিন্তা যেন রুদ্ধ না হয়, এই অভিযান না থামে। ঐক্যের এটাই শক্তি, আমাদের দেশের সাফল্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

The next 25 years are crucial to transform India into a 'Viksit Bharat': PM Modi

January 25th, 12:00 pm

PM Modi addressed the people of India at Nav Matdata Sammelan. He said, “The age between 18 to 25 shapes the life of a youth as they witness dynamic changes in their lives”. He added that along with these changes they also become a part of various responsibilities and during this Amrit Kaal, strengthening the democratic process of India is also the responsibility of India’s youth. He said, “The next 25 years are crucial for both India and its youth. It is the responsibility of the youth to transform India into a Viksit Bharat by 2047.”

PM Modi’s address at the Nav Matdata Sammelan

January 25th, 11:23 am

PM Modi addressed the people of India at Nav Matdata Sammelan. He said, “The age between 18 to 25 shapes the life of a youth as they witness dynamic changes in their lives”. He added that along with these changes they also become a part of various responsibilities and during this Amrit Kaal, strengthening the democratic process of India is also the responsibility of India’s youth. He said, “The next 25 years are crucial for both India and its youth. It is the responsibility of the youth to transform India into a Viksit Bharat by 2047.”

জাতীয় ভোটদাতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন

January 25th, 09:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটদাতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

January 25th, 11:49 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

January 25th, 01:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন।

জাতীয় ভোটার দিবসে জনগণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

January 25th, 11:01 am

প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্রমোদী জাতীয় ভোটার দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় ভোটার দিবসে শুভেচ্ছা। আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আরও বেশি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে নিরন্তর ও ধারাবাহিক প্রচেষ্টাগ্রহণের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের গণতন্ত্রকে মজবুত করতে ভোটদাতাদের সচেতনতা ও আরও অধিক সংখ্যায় ভোটাধিকার প্রয়োগেরক্ষেত্রে একজোট হয়ে কাজ করতে এই দিনটি আমাদের অনুপ্রাণিত করুক”।

জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ (বাহান্ন তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

January 27th, 11:30 am

শ্রী সিদ্ধ গঙ্গা মঠের চিকিৎসক শ্রী শ্রী শিবকুমার স্বামী আর আমাদের মধ্যে নেই। শিবকুমার স্বামী তাঁর গোটা জীবনটি সমাজ সেবার কাজে সমর্পণ করেছিলেন। ভগবান বসবেশ্বর আমাদের শিখিয়েছেন —’কায়কবেকৈলাশ’ — অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করে যাওয়া, ভগবান শিবের নিবাস কৈলাশধামে পৌঁছোনরই সামিল। শিবকুমার স্বামী এই দর্শনে বিশ্বাসী ছিলেন এবং তিনি তাঁর ১১১বছরের জীবনকালে হাজার হাজার মানুষের সামাজিক, শিক্ষাগত এবং আর্থিক উন্নতির জন্যে কাজ করে গেছেন। তিনি এমনই একজন বিদ্বান মানুষ হিসেবে খ্যাত ছিলেন, একই সঙ্গে ইংরেজি, সংস্কৃত ও কন্নড় ভাষাতে যাঁর ছিল অদ্ভুত দখল। তিনি ছিলেন একজন সমাজ-সংস্কারক। মানুষের খাদ্য, আশ্রয়, শিক্ষা এবং আধ্যাত্মিকজ্ঞানের সংস্থানের জন্য তিনি তাঁর পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন। তাঁর প্রথম চাহিদাই ছিল কৃষকদের সার্বিক কল্যাণ সাধন। সিদ্ধ গঙ্গামঠ নিয়মিত পশু এবং কৃষিমেলার আয়োজন করে। আমার সৌভাগ্য হয়েছে বেশকয়েকবার পরম পূজনীয় স্বামীজীর আশীর্বাদ লাভ করার। ২০০৭ সালে শিবকুমার স্বামীর শতবর্ষ উপলক্ষে পূর্ববর্তী রাষ্ট্রপতি ডঃ এ. পি. জে. আবদুল কালাম টুমকুর গিয়েছিলেন। শ্রদ্ধেয় স্বামীজীর উদ্দেশে কালাম সাহেব একটি কবিতাও শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন —

জাতীয় ভোটদাতা দিবসে জনগণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

January 25th, 12:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটদাতা দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় ভোটার দিবসে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেতোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

January 25th, 10:56 am

জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর একবার্তায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলারআহ্বান জানিয়েছেন দেশের বৈধ ভোটদাতাদের উদ্দেশে।