গুজরাটের দেদিয়াপাড়ায় ‘জনজাতিয় গৌরব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 15th, 03:15 pm

জয় জোহর! গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত জি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, গুজরাট সরকারের মন্ত্রী নরেশভাই প্যাটেল এবং জয়রামভাই গামিত জি, সংসদে আমার পুরনো সহকর্মী মনসুখভাই ভাসাভা জি, মঞ্চে উপস্থিত ভগবান বিরসা মুন্ডার পরিবারের সকল সদস্য, দেশের প্রতিটি কোণ থেকে এই কর্মসূচির অংশ হয়ে ওঠা আমার জনজাতি ভাই ও বোনেরা, অন্যান্য সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত অনেক মানুষ, কারণ এই সময়ে বেশ কয়েকটি জাতীয় কর্মসূচি চলছে। জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন

November 15th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতিয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি ৯,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মা নর্মদার পবিত্র ভূমি আজ আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে একথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ৩১শে অক্টোবর, ভারতের ঐক্য ও বৈচিত্র্য উদযাপনের জন্য এই একই স্থানে সর্দার প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী পালিত হয়েছিলে এবং ভারত পর্বের সূচনা হয়েছিল। আজ ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা ভারত পর্বের সমাপ্তি প্রত্যক্ষ করছি। তিনি এই উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং সমগ্র আদিবাসী অঞ্চলে স্বাধীনতার চেতনা জাগ্রতকারী গোবিন্দ গুরুর আশীর্বাদও এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গোবিন্দ গুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি আরও বলেন যে, কিছুক্ষণ আগে দেবমোগরা মাতার মন্দিরে যাওয়ার সৌভাগ্য তাঁর হয়েছিল এবং আবারও তাঁর চরণে প্রণাম করেছেন।

বিহারের জামুইতে জাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

November 13th, 06:59 pm

প্রধানমন্ত্রী মোদী ১৫ নভেম্বর জাতীয় গৌরব দিবস উপলক্ষে বিহারের জামুই সফর করবেন। এটি ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করে। তিনি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং এই অঞ্চলের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৬,৬৪০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ত্রিপুরার আগরতলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য

December 18th, 04:40 pm

অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরার রাজ্যপাল শ্রী সত্যদেব নারায়ণ আর্যজি, লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রতিমা ভৌমিকজি, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী রতন চক্রবর্তীজি, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মাজি, আমার বন্ধু তথা সাংসদ শ্রী বিপ্লব দেবজি, ত্রিপুরা সরকারের শ্রদ্ধেয় মন্ত্রীবৃন্দ এবং প্রিয় ত্রিপুরাবাসী!

ত্রিপুরার সার্বিক উন্নয়নে ৪,৩৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

December 18th, 04:29 pm

প্রধানমন্ত্রী আজ ত্রিপুরার আগরতলায় ৪,৩৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। কয়েকটি প্রকল্পকে জাতির উদ্দেশে উৎসর্গও করেন তিনি। প্রকল্পগুলি হল – প্রধানমন্ত্রী আবাস যোজনার (শহর ও গ্রামাঞ্চলের জন্য) আওতায় সুফলভোগীদের জন্য ‘গৃহ প্রবেশ’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা, ত্রিপুরার ৮ নম্বর জাতীয় মহাসড়ক বরাবর খয়েরপুর থেকে আমতলি পর্যন্ত আগরতলা বাইপাসকে আরও প্রশস্ত করে তোলার কর্মসূচি, প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনা-৩-এর আওতায় ত্রিপুরায় ২৩০ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৩২টি সড়কের শিলান্যাস এবং ৫৪০ কিলোমিটার দূরত্ব বরাবর সংযোগ রক্ষাকারী ১১২টি সড়কের উন্নয়ন সম্পর্কিত বিশেষ কর্মসূচি। এছাড়াও, রাজ্যের আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং আগরতলার সরকারি ডেন্টাল কলেজেরও এদিন উদ্বোধন করেন তিনি।

সোশ্যাল মিডিয়া কর্নার 17 সেপ্টেম্বর 2017

September 17th, 07:33 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

It is due of Sardar Patel's efforts that we are realising the dream of 'Ek Bharat, Shreshtha Bharat': PM Modi

September 17th, 12:26 pm

PM Modi today laid foundation stone for 'National Tribal Freedom Fighters' Museum in Gujarat's Dhaboi. Addressing a public meeting, PM Modi said, We remember our freedom fighters from the tribal communities who gave a strong fight to colonialism.

সর্দারসরোবর বাঁধ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী; যোগ দিলেন নর্মদামহোৎসব-এর সমাপ্তি অনুষ্ঠানে

September 17th, 12:25 pm

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী রবিবার সর্দার সরোবর বাঁধ প্রকল্পটি উৎসর্গ করেন জাতিরউদ্দেশে। কেভাড়িয়ায় এই প্রকল্প স্থলে প্রার্থনা ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে একবিশিষ্টতা লাভ করে এই অনুষ্ঠানটি। বাঁধটি জাতির উদ্দেশে উৎসর্গ অনুষ্ঠানকে স্মরণীয়করে রাখতে একটি ফলকেরও এদিন আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।