ইন্ডিয়া চিপ লিমিটেডের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:30 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, জিতিন প্রসাদ জি, উত্তরপ্রদেশের মন্ত্রীগণ, ফক্সকন সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন, এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনী নাদার জি, শিল্প জগতের নেতৃবৃন্দ, ভদ্রমহোদয় ও মহোদয়াগণ!উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার ভারতের যাত্রাপথে এই অনুষ্ঠান এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে ভারত দ্রুতগতিতে কাজ করে চলেছে। তিনি বলেন, “লালকেল্লার প্রাকার থেকে আমি বলেছি ভারতের থামার কোনও সময় নেই। ২০২৬-এর শুরু থেকেই ভারত তার গতি আরও বাড়িয়ে দিয়েছে।”স্টার্টআপ ইন্ডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
January 16th, 01:30 pm
আমার মন্ত্রিসভার সহকর্মী শ্রী পীযূষ গোয়েল জি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টার্টআপ ইকোসিস্টেমের বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!স্টার্ট-আপ ইন্ডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্টার্ট-আপ দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
January 16th, 09:28 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় স্টার্ট-আপ দিবসে স্টার্ট-আপ জগতের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর স্টার্ট-আপ ইন্ডিয়া উদ্যোগের ১০ বছর পূর্তি। তাই, এবার এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।জাতীয় স্টার্টআপ দিবসে প্রধানমন্ত্রী ১৬ জানুয়ারি স্টার্টআপ ইন্ডিয়া দশক উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন
January 15th, 09:00 am
জাতীয় স্টার্টআপ দিবস উপলক্ষে ১৬ জানুয়ারি ২০২৬-এ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বেলা ১টায় স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের দশক উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।