‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 28th, 11:30 am

বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

আইটিআই-গুলির উন্নয়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচি এবং ৫টি দক্ষতায়ন উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

May 07th, 02:07 pm

ভারতে বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থাপনাকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আইটিআই-গুলির উন্নয়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচি (ন্যাশনাল স্কিম ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট আপগ্রেডেশন) এবং ৫টি দক্ষতায়ন উৎকর্ষ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিলিং) গড়ে তোলায় অনুমোদন দিয়েছে।