আসামের নামরূপে ইউরিয়া কারখানার ভূমি পূজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ

December 21st, 04:25 pm

আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রে আমার সহকর্মী এবং আপনাদের প্রতিনিধি, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জি, আসাম সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমাদের আশীর্বাদ করতে বিপুল সংখ্যায় আসা আমার সকল ভাইবোন, আমি মণ্ডপের বাইরে আসলে ভেতরে যত মানুষ আছে তার চেয়েও বেশি মানুষ দেখতে পাচ্ছি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আসামের নামরূপে আসাম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

December 21st, 12:00 pm

শ্রী মোদী বলেন, তিনি সামনে বিপুল সংখ্যক মানুষকে সমবেত হতে দেখছেন, যারা তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। তিনি বিশেষ করে মা ও বোনেদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, তাঁরা যে ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছেন তা অসাধারণ। তিনি বলেন, অনেক বোন আসামের চা বাগানের সুগন্ধ নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই সুগন্ধ আসামের সঙ্গে তাঁর সম্পর্কে এক অনন্য অনুভূতি তৈরি করে। তিনি উপস্থিত সকলকে প্রণাম জানান এবং তাঁদের ভালোবাসা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

November 19th, 07:01 pm

তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী এল. মুরুগানজি, তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. কে. রামাস্বামীজি, বিভিন্ন কৃষি সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি, আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগদানকারী দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক! আমি আপনাদের সকলকে ভানাক্কম এবং নমস্কার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আপনাদের সকলের কাছে এবং সারা দেশের কৃষক ভাই-বোনেদের কাছে ক্ষমা চাইছি। আজ সকালে আমি সত্য সাই বাবার প্রতি নিবেদিত একটি অনুষ্ঠানে যোগদানের জন্য পুট্টাপার্থিতে ছিলাম এবং সেখানে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের থেকে বেশিক্ষণ ধরে চলায় আমার এখানে পৌঁছতে প্রায় এক ঘন্টা দেরি হয়েছে। এর ফলে আপনাদের যেকোনো অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সারা দেশের অনেক মানুষ অপেক্ষা করছেন, আমি আরো একবার আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলন ২০২৫-এ ভাষণ দেন

November 19th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন। এই উপলক্ষে জনসভায় ভাষণে শ্রী মোদী কোয়েম্বাটোরের পবিত্র ভূমিতে মারুধামালাইয়ের ভগবান মুরুগানকে প্রণাম জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি কোয়েম্বাটোরকে সংস্কৃতি, করুণা এবং সৃজনশীলতার ভূমি হিসাবে বর্ণনা করেন এবং এটিকে দক্ষিণ ভারতের উদ্যোক্তা শক্তির শক্তি কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেন। তিনি বলেন যে শহরের টেক্সটাইল ক্ষেত্র জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রধানমন্ত্রী বলেন, কোয়েম্বাটোর এখন আরও বিশেষ মর্যাদা অর্জন করেছে, কারণ এর প্রাক্তন সাংসদ, শ্রী সিপি রাধাকৃষ্ণণ এখন উপরাষ্ট্রপতির ভূমিকায় দেশকে পথ দেখাচ্ছেন।

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে একটি বিশেষ কৃষি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন

October 10th, 06:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০ টা ৩০ মিনিটে নতুন দিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কৃষি বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। এরপর তিনি এই উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশকে ভাষণ দেবেন।

প্রাকৃতিক উপায়ে চাষাবাদ নিয়ে জাতীয় মিশনের সূচনা

November 25th, 08:39 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে স্বতন্ত্র কেন্দ্রীয় প্রকল্প হিসেবে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং (এনএমএনএফ) চালু করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।