প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফরে প্রাপ্তির তালিকা

July 11th, 08:03 am

আলোচনা, সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং যৌথ কার্যক্রমের মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির কাঠামো গড়ে তুলবে।

ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 03:15 pm

ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।

ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।

ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক

June 14th, 08:37 pm

১৪ জুন ২০২৬ তারিখে নিস-এর ভিলা কেরিলোসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। চলতি বছরের শুরুর দিকে ভারত-ফ্রান্স সম্পর্ককে ‘বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব’-এর স্তরে উন্নীত করার পর দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।

গুজরাটের আহমেদাবাদ জেলাকে ঘিরে একটি নতুন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় ১৩৪ কিলোমিটার বাড়বে

May 13th, 03:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আজ রেল মন্ত্রকের প্রায় ২০,৬৬৭ কোটি টাকা ব্যয়ে আহমেদাবাদ (সরখেজ) – ঢোলেরা সেমি হাইস্পীড ডবল লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। এটাই হবে ভারতীয় রেলের প্রথম সেমি হাইস্পীড প্রকল্প। দেশজ প্রযুক্তিতে এটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর : ফলাফলের তালিকা

February 26th, 07:41 pm

ভূ-প্রাকৃতিক অনুসন্ধান ক্ষেত্রে যৌথ সহযোগিতা নিয়ে সমঝোতা পত্র

ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি

February 18th, 08:10 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য

January 12th, 12:49 pm

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ এক দারুণ সুযোগ। স্বামী বিবেকানন্দ ভারত এবং জার্মানির মধ্যে দর্শন, জ্ঞান ও আত্মার এক সেতুবন্ধ গড়ে তুলেছিলেন। আজ চ্যান্সেলর মার্ৎজ-এর এই সফর সেই সেতুকেই আরও শক্তিশালী করেছে, নতুন বিশ্বাস এবং নতুন সুযোগ তৈরি করেছে। চ্যান্সেলর হিসেবে এটি ওঁর শুধু প্রথম ভারত সফর নয়, এশিয়াতেও প্রথম সফর। এর থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উনি কতটা গুরুত্ব দেন। ওঁর ব্যক্তিগত উদ্যোগ ও অঙ্গীকারের জন্য আমি ধন্যবাদ জানাই। ভারত, জার্মানির সঙ্গে তার সৌহার্দ্য ও অংশীদারিত্বের সম্পর্ককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। গুজরাটি ভাষায় আমরা বলি – ‘আবকারো মিঠো আপজে রে’ অর্থাৎ, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে স্বাগত জানানো। এই ভাবনাকে পাথেয় করে আমরা চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে আন্তরিক অভিনন্দন জানাই।

কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 11th, 02:45 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন

January 11th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।

লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের কাজের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

September 20th, 09:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর গুজরাট সফর করবেন

September 19th, 05:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০ সেপ্টেম্বর গুজরাট সফর করবেন। সফরকালে তিনি ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও ৩৪,২০০ কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। ভাবনগরে সকাল ১০:৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের ফল

April 03rd, 08:36 pm

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব স্থাপন নিয়ে যৌথ ঘোষণাপত্র

The BJP government in Gujarat has prioritised water from the very beginning: PM Modi in Amreli

October 28th, 04:00 pm

PM Modi laid the foundation stone and inaugurated various development projects worth over Rs 4,900 crores in Amreli, Gujarat. The Prime Minister highlighted Gujarat's remarkable progress over the past two decades in ensuring water reaches every household and farm, setting an example for the entire nation. He said that the state's continuous efforts to provide water to every corner are ongoing and today's projects will further benefit millions of people in the region.

গুজরাটের আমরেলিতে ৪,৯০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

October 28th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমরেলিতে ৪,৯০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। রেল, সড়ক, পানীয় জল ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রাজ্যের আমরেলি, জামনগর, মোরবি, দেবভূমি দ্বারকা, জুনাগড়, পোরবন্দর, কচ্ছ এবং বোতাদ প্রভৃতি জেলায় সাধারণ মানুষের উপকারে লাগবে।

Prime Minister Shri Narendra Modi writes LinkedIn post on creation of National Maritime Heritage Complex at Lothal

October 15th, 03:37 pm

The Prime Minister Shri Narendra Modi today wrote a post on LinkedIn, elaborating on the advantages of developing a National Maritime Heritage Complex at Lothal in Gujarat.

কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের লোথালে জাতীয় সমুদ্রবর্তী ঐতিহ্য পরিসর (এনএমএইচসি) গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে

October 09th, 03:56 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের লোথালে জাতীয় সমুদ্রবর্তী ঐতিহ্য পরিসর (এনএমএইচসি) গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি রূপায়িত হবে দুটি পর্যায়ে।

গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 17th, 11:10 am

গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট এর তৃতীয় পর্বে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এর আগে যখন আমরা ২০২১ সালে মিলিত হয়েছিলাম, তখন গোটা বিশ্ব করোনা মহামারীর অনিশ্চয়তায় পরিবৃত ছিল। কেউ জানতেন না যে করোনার পর বিশ্ব কেমন হবে। কিন্তু আজ বিশ্বে একটি নতুন “ওয়ার্ল্ড অর্ডার” বা বিশ্বক্রম সাকার হচ্ছে। আর এই পরিবর্তিত বিশ্বক্রমে সমগ্র পৃথিবী ভারতের দিকে নতুন নতুন আকাঙ্খা নিয়ে তাকিয়ে রয়েছে। আর্থিক সংকটে পরিবৃত বিশ্বে ভারতের অর্থনীতি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। সেই দিন দূরে নেই যখন ভারত বিশ্বের শ্রেষ্ঠ তিনটি অর্থনৈতিক শক্তির অন্যতম হয়ে উঠবে। আমরা সবাই জানি যে বিশ্বের অধিকাংশ বাণিজ্য সমুদ্রপথেই হয়। করোনা পরবর্তী বিশ্বে আজ বিশ্ববাসী একটি বিশ্বস্ত এবং স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলের প্রয়োজনীয়তা অনুভব করছে। সেইজন্যই গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট-এর এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গ্লোবল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

October 17th, 10:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ মুম্বইয়ে তৃতীয় গ্লোবল মেরিটাইম ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেন। সেইসঙ্গে ভারতীয় মেরিটাইমের নীল নকশা ‘অমৃতকাল ভিশন ২০৪৭’- এর সূচনা করেন প্রধানমন্ত্রী। ভারতীয় মেরিটাইমের নীল নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে ২৩ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিলান্যাস করেন তিনি।

We stamped out terrorism in the last eight years with resolute actions: PM Modi in Jamnagar

November 28th, 02:15 pm

Addressing his third public meeting of the day, The Prime Minister said, “It is equally important for a developed India to be a self-reliant India. And that's why Gujarat's industries, MSMEs-small scale industries have a huge role to play. Jamnagar's brass industry and bandhani art have received a lot of support over the years. Today, Jamnagar produces everything from pins to aeroplane parts”.