৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের মূল দিকসমূহ
August 15th, 04:44 pm
প্রধানমন্ত্রী মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি গত ১২ বছরে উৎপাদন শিল্প, ডিজিটাল অগ্রগতি এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতের অগ্রগতির একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। এছাড়া, জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে সাতটি মূল খাত নিয়ে গঠিত রূপান্তরমূলক ‘সপ্ত ধারা’-রও তিনি উন্মোচন করেন।রূপান্তরের ১২ বছর: স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
August 15th, 01:18 pm
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে ভারতের রূপান্তরের ওপর আলোকপাত করেন এবং উৎপাদন, ডিজিটাল পরিকাঠামো, মৌলিক সুযোগ-সুবিধা, জ্বালানি নিরাপত্তা, যুব ক্ষমতায়ন, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্জিত অগ্রগতির রূপরেখা তুলে ধরেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 15th, 07:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
August 15th, 06:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।ভারত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে
August 15th, 06:45 am
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী ১৪০ কোটি ভারতীয়র শক্তি ও সংকল্পের ওপর ভিত্তি করে ২০৪৭ সালের মধ্যে একটি 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি 'শান্তি' আইন, রেলের বৈদ্যুতিকীকরণ, ভারতের বাণিজ্য চুক্তি, নকশালবাদের অবসান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয় উল্লেখ করেন। তিনি দেশবাসীকে 'শক্তি কি সপ্তধারা'-কে আপন করে নেওয়ার আহ্বান জানান।বিবেক স্মারক' আমাদের এক মহৎ উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করে: কর্ণাটকের মহীশূরে প্রধানমন্ত্রী মোদী
August 01st, 04:53 pm
প্রধানমন্ত্রী মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি দেশের পরিচ্ছন্নতম শহরগুলোর তালিকায় ধারাবাহিকভাবে স্থান করে নেওয়ার জন্য মহীশূর শহরের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এবং দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদন সক্ষমতা অর্জনের পেছনে তরুণদের বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা দেশের জন্য স্বামী বিবেকানন্দের সুদূরপ্রসারী ও মহান স্বপ্ন বাস্তবায়নের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেয়।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র - বিবেকা স্মারকা উদ্বোধন করেছেন
August 01st, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার' বা 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নাগরিককে অভিবাদন জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শহরের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডেশ্বরীর প্রতি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করেন।Cabinet approves revamped Khelo India Scheme and enhanced Assistance to National Sports Federations (ANSFs)
July 31st, 04:15 pm
The Union Cabinet chaired by PM Modi has approved an expanded Khelo India Scheme and enhanced Assistance to National Sports Federations (ANSFs) with a combined outlay of Rs.36,441 crore for the period 2026-27 to 2030-31. Aligned with the vision of Khelo Bharat Niti 2025 and the NEP 2020, the scheme integrates sports with education, fitness, technology and high-performance training.ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 06th, 06:47 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সহকর্মী অমিত ভাই শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত, পশ্চিমবঙ্গের কর্মচঞ্চল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রবীণ বিজেপি সদস্য এবং আমার মতো লক্ষ লক্ষ কর্মীর অনুপ্রেরণা শ্রী মাখনলাল জি, বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য, সম্মানীয় জনপ্রতিনিধিরা এবং অভ্যাগতবর্গ !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
July 06th, 06:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে এক সমাবেশে ভাষণ দেন। পূর্বনির্ধারিত সফরসূচির কারণে তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারার কথা উল্লেখ করে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে ভৌগোলিক দূরত্ব দূর করতে ডিজিটাল সংযোগের অসাধারণ শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন। শ্রী মোদি বলেন, “প্রযুক্তির সহায়তায় আমি এই ঐতিহাসিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি।”ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”পশ্চিমবঙ্গ আজও দুর্নীতি এবং "কাট মানি" সংস্কৃতির কবলে ধুঁকছে: মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:30 am
মেদিনীপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দ্রুত অগ্রগতির সাথে তৃণমূল শাসিত বাংলার স্থবিরতার তুলনা করেন এবং এর কারণ হিসেবে দুর্নীতি, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যার কথা তুলে ধরেন। একটি লুটমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়ে তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন— “পাল্টানো দরকার!” এছাড়াও তিনি বাংলার মৎস্য চাষের অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি নীল বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন।মান্ডি থেকে তৃণমূলের সিন্ডিকেট রাজ সরানো হবে যাতে শোষণ বন্ধ হয়: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:20 am
ঝাড়গ্রামে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী অনুপ্রবেশ এবং বাংলার পরিচিতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি চড়া বিদ্যুৎ বিল এবং লোডশেডিং-এর সমস্যাগুলো তুলে ধরেন এবং 'পিএম সূর্য ঘর' প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি কৃষক, আদিবাসী এবং যুবকদের জন্য বেশ কিছু গ্যারান্টি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তার, উন্নত স্কুল ও স্বাস্থ্য পরিষেবা এবং সিন্ডিকেট রাজ থেকে মুক্তি।তৃণমূল হাজার হাজার কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পে বাধা দিচ্ছে: পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:10 am
পুরুলিয়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী সেচ প্রকল্প থমকে থাকা এবং মান্ডি ও কোল্ড স্টোরেজগুলোতে সিন্ডিকেট রাজের কারণে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা বৃদ্ধি, সেচ সহায়তা এবং পিএম-কুসুম ও শস্য বিমার সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, কারখানা চলে ভরসায়, ভয়ে নয়।বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী মোদীর উৎসাহব্যঞ্জক জনসভা
April 19th, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জুড়ে বিশাল ও উদ্দীপনাপূর্ণ জনসভায় ভাষণ দিয়েছেন। সেখানে তিনি নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং পশ্চিমবঙ্গে এক নির্ণায়ক পরিবর্তনের বলিষ্ঠ ও সুসংগত বার্তা প্রদান করেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” মূল ভাবনার উপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়েছেন
March 09th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সবকা সাথ সবকা বিকাশ - জনগণের আকাঙ্ক্ষা পূরণ এই মূল ভাবনাকে কেন্দ্র করে বাজেট-পরবর্তী ধারাবাহিক ওয়েবিনারের চতুর্থ অনুষ্ঠানে ভাষণ দেন। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া এবং সংস্কৃতি - এই লক্ষ্যগুলি পূরণের প্রাথমিক মাধ্যম, তা তুলে ধরে শ্রী মোদী বাজেট ঘোষণার কার্যকর বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের আলোচনার জন্য স্বাগত জানান। শ্রী মোদী বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা কেবল একটি বিষয় নয়; এটি এই বাজেটের মূল লক্ষ্য এবং এই সরকারের সংকল্প”।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” মূল ভাবনার উপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়েছেন
March 09th, 10:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সবকা সাথ সবকা বিকাশ - জনগণের আকাঙ্ক্ষা পূরণ এই মূল ভাবনাকে কেন্দ্র করে বাজেট-পরবর্তী ধারাবাহিক ওয়েবিনারের চতুর্থ অনুষ্ঠানে ভাষণ দেন। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া এবং সংস্কৃতি - এই লক্ষ্যগুলি পূরণের প্রাথমিক মাধ্যম, তা তুলে ধরে শ্রী মোদী বাজেট ঘোষণার কার্যকর বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের আলোচনার জন্য স্বাগত জানান। শ্রী মোদী বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা কেবল একটি বিষয় নয়; এটি এই বাজেটের মূল লক্ষ্য এবং এই সরকারের সংকল্প”।বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
January 12th, 06:45 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, সাংসদগণ, বিকশিত ভারত ইয়ং লিডার্স চ্যালেঞ্জ জয়ীরা, অন্যান্য বিশিষ্টজনেরা এবং দেশ-বিদেশ থেকে আসা আমার তরুণ বন্ধুরা, প্রত্যেকে এখানে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আপনারা দু’দিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আপনারা নিশ্চয়ই ক্লান্ত। যাই হোক, ২০১৪’তে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই, তখন আপনাদের অনেকেই কৈশোরের গণ্ডি পেরোননি। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলাম, তখন আপনাদের অনেকেই জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, যাই হই না কেন, আমি সর্বদা তরুণ প্রজন্মের উপর প্রভূত আস্থা রেখে এসেছি। আপনাদের সক্ষমতা এবং প্রতিভা থেকে আমি সর্বদা শক্তি সঞ্চয় করি।