আত্মনির্ভর ভারত : শক্তিশালী এবং বিকশিত ভারতের ভিত্তি

August 15th, 10:20 am

৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের ধারণাকে বিকশিত ভারতের মূল ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিরক্ষা, প্রযুক্তি, শক্তি, মহাকাশ এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন তিনি। অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে এসে পড়া চ্যালেঞ্জের মোকাবিলায় কৌশলগত ক্ষেত্রে স্বাধীনতা এবং অভ্যন্তরীণ সক্ষমতা মূল কথা। দেশের শক্তি, মর্যাদা এবং ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলায় এই বিষয়গুলি মূল চালিকাশক্তি।