স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 11th, 05:00 pm
আপনাদের নিশ্চয় স্মরণে আছে লাল কেল্লায় যে বিষয়ের আমি সবসময় উল্লেখ করি। আমি বলেছি যে ‘সবকা প্রয়াস’ (সকলের প্রচেষ্টা)-য় হল মূল। যে সমবেত প্রয়াসের মাধ্যমে আজকের ভারত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এই বিশ্বাসের উজ্জল দৃষ্টান্ত আজ। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্বের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের মতো তরুণ উদ্ভাবকদের মধ্যে যখনই আমার থাকার সুযোগ হয়েছে, তা আমাকে নতুন কিছু শেখার, বোঝার এবং নতুন অন্তর্দৃষ্টি প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। আপনাদের কাছে আমার অসীম প্রত্যাশা। একবিংশ শতাব্দীর ভারতকে নিয়ে আপনাদের তরুণ উদ্ভাবকদের অনেক নতুন দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে আপনারা যেসব সমাধানের পথ দেখাচ্ছেন তাও এককথায় অনন্য। আপনারা যখনই নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, নতুন উদ্ভাবনী সমাধানসূত্র নিয়ে আপনারা এগিয়ে আসেন। ইতিপূর্বে অনেকগুলি হ্যাকাথনে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা কখনই আমাকে নিরাশ করেন নি। যে সমস্ত দল ইতিপূর্বে অংশ নিয়েছেন এবং তাঁরা যে সমাধানের পথ দেখিয়েছেন, বিভিন্ন মন্ত্রকে তার কার্যকরী রূপায়ণ হয়েছে। এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্তের দলগুলি কি বিষয়ে কাজ করছে তা নিয়ে আমি জানতে আগ্রহী। আপনাদের উদ্ভাবন বিষয়ে জানতে আমি উদগ্রীব। ফলে শুরু করা যাক ! আপনাদের মধ্যে কে প্রথমে বলবেন?Prime Minister Shri Narendra Modi interacts with participants of Smart India Hackathon 2024
December 11th, 04:30 pm
PM Modi interacted with young innovators at the Grand Finale of Smart India Hackathon 2024 today, via video conferencing. He said that many solutions from the last seven hackathons were proving to be very useful for the people of the country.নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ আয়োজিত প্রথম ‘ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 08th, 10:46 am
এই কর্মসূচিতে উপস্থিত আমার মন্ত্রিসভার সদস্য শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, আজকের জুরি সদস্য ভাই প্রসূন যোশীজি, রূপালী গাঙ্গুলীজি, দেশের নানা প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন যত ‘কন্টেন্ট ক্রিয়েটর’ এবং দেশের নানা প্রান্তে বসে এই আয়োজন দেখছেন যত নবীন বন্ধু ও অন্য সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ - আপনাদের সকলকে স্বাগত, সবাই অভিনন্দন!প্রধানমন্ত্রী প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন
March 08th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ইতিবাচক পরিবর্তনের জন্য সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগাতে উৎসাহ দেওয়ার জন্য এই পুরস্কারের প্রবর্তন করা হয়েছে।