গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”কংগ্রেসের ক্ষমতার বইয়ে সুশাসন বিষয়ক কোনো অধ্যায় নেই: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী
May 10th, 09:46 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন এবং দক্ষিণ ভারত জুড়ে বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন; তিনি জোর দিয়ে বলেন যে, দেশের মানুষ এখন অস্থিরতা ও দুর্নীতির পরিবর্তে ‘স্থিতিশীলতা, গতি ও সমাধান’-কেই বেছে নিচ্ছেন। তিনি বলেন, আজ বেঙ্গালুরুর এই পুণ্যভূমি থেকে এক ‘গেরুয়া সূর্য’-এর উদয় হয়েছে।প্রধানমন্ত্রী মোদী কর্নাটকের বেঙ্গালুরুতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন
May 10th, 09:45 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন এবং দক্ষিণ ভারত জুড়ে বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন; তিনি জোর দিয়ে বলেন যে, দেশের মানুষ এখন অস্থিরতা ও দুর্নীতির পরিবর্তে ‘স্থিতিশীলতা, গতি ও সমাধান’-কেই বেছে নিচ্ছেন। তিনি বলেন, আজ বেঙ্গালুরুর এই পুণ্যভূমি থেকে এক ‘গেরুয়া সূর্য’-এর উদয় হয়েছে।গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদী
May 04th, 07:01 pm
গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদীরাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী
May 04th, 07:00 pm
রাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদীউত্তর প্রদেশের বারাণসিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 28th, 05:30 pm
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, সংসদে আমার সহকর্মীবৃন্দ এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি, উত্তরপ্রদেশের সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রী পঙ্কজ চৌধুরজি, জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন বোন পুনম মৌর্যজি, মঞ্চে উপবিষ্ট কাশীর মহিলা কাউন্সিলর ও গ্রাম প্রধানরা, অন্যান্য জনপ্রতিনিধিরা, এবং এখানে উপস্থিত আমার অগণিত মা, বোনেরা, আপনাদের সকলকে নমস্কার ।বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রায় ৬,৩৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস
April 28th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মহিলাদের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন, সেখানে তিনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।পশ্চিমবঙ্গ আজও দুর্নীতি এবং "কাট মানি" সংস্কৃতির কবলে ধুঁকছে: মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:30 am
মেদিনীপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দ্রুত অগ্রগতির সাথে তৃণমূল শাসিত বাংলার স্থবিরতার তুলনা করেন এবং এর কারণ হিসেবে দুর্নীতি, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যার কথা তুলে ধরেন। একটি লুটমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়ে তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন— “পাল্টানো দরকার!” এছাড়াও তিনি বাংলার মৎস্য চাষের অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি নীল বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন।মান্ডি থেকে তৃণমূলের সিন্ডিকেট রাজ সরানো হবে যাতে শোষণ বন্ধ হয়: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:20 am
ঝাড়গ্রামে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী অনুপ্রবেশ এবং বাংলার পরিচিতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি চড়া বিদ্যুৎ বিল এবং লোডশেডিং-এর সমস্যাগুলো তুলে ধরেন এবং 'পিএম সূর্য ঘর' প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি কৃষক, আদিবাসী এবং যুবকদের জন্য বেশ কিছু গ্যারান্টি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তার, উন্নত স্কুল ও স্বাস্থ্য পরিষেবা এবং সিন্ডিকেট রাজ থেকে মুক্তি।তৃণমূল হাজার হাজার কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পে বাধা দিচ্ছে: পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:10 am
পুরুলিয়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী সেচ প্রকল্প থমকে থাকা এবং মান্ডি ও কোল্ড স্টোরেজগুলোতে সিন্ডিকেট রাজের কারণে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা বৃদ্ধি, সেচ সহায়তা এবং পিএম-কুসুম ও শস্য বিমার সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, কারখানা চলে ভরসায়, ভয়ে নয়।টিএমসি ধর্মের ভিত্তিতে সংরক্ষণের জন্য চাপ দিচ্ছে, সংবিধানের কণ্ঠরোধ করছে: পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:01 am
বিষ্ণুপুরের এই পবিত্র ভূমি থেকে ভাষণে প্রধানমন্ত্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন যে, নারী ক্ষমতায়ন এবং নারী নিরাপত্তাই হলো বিজেপির প্রধান পরিচয়। তিনি উল্লেখ করেন যে, কেন্দ্র সরকার যখন মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে, তখন কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এর বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী মোদীর উৎসাহব্যঞ্জক জনসভা
April 19th, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জুড়ে বিশাল ও উদ্দীপনাপূর্ণ জনসভায় ভাষণ দিয়েছেন। সেখানে তিনি নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং পশ্চিমবঙ্গে এক নির্ণায়ক পরিবর্তনের বলিষ্ঠ ও সুসংগত বার্তা প্রদান করেন।জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 18th, 08:45 pm
আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ করে দেশের মা-বোন ও কন্যাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ ভারতের প্রতিটি নাগরিক দেখছেন, কীভাবে ভারতের নারীশক্তির উড়ানকে থামিয়ে দেওয়া হয়েছে। তাঁদের স্বপ্নগুলো নির্মমভাবে পিষে ফেলা হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি—“নারী শক্তি বন্দন অধিনিয়ম”-এ সংশোধন করা সম্ভব হয়নি। আর এর জন্য আমি দেশের সমস্ত মা-বোনদের কাছে ক্ষমাপ্রার্থী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 18th, 08:30 pm
ভারতের মা, বোন ও কন্যাদের সঙ্গে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মহিলাদের অগ্রগতির পথে সৃষ্ট বাধার কারণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, সরকারের সর্বাত্মক ও আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' সংশোধনীটি পাস হতে ব্যর্থ হয়েছে, যা কার্যত দেশের নারী সমাজের ন্যায্য স্বপ্নগুলোকে চূর্ণ করে দিয়েছে। শ্রী মোদী বলেন, এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য আমি জাতির সকল মা ও বোনদের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি।