অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় ১৪,১০৫.৮৩ কোটি টাকা ব্যয়ে ১,২০০ মেগাওয়াটের ‘কালাই-২’ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
April 08th, 04:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় লোহিত নদীর ওপর 'কালাই-২ জলবিদ্যুৎ প্রকল্প' নির্মাণের জন্য ১৪,১০৫.৮৩ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি সম্পন্ন হতে আনুমানিক ৭৮ মাস সময় লাগবে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল অংশীদার মহিলারা
November 30th, 01:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রেরও সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এইমস দেওঘরে ১০ হাজার তম জনৌষধী কেন্দ্র জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এ এক বিশেষ মাইলফলক। শ্রী মোদী জনৌষধী কেন্দ্রের সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করার একটি কর্মসূচিরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ড্রোন প্রদানের এই উদ্যোগ এবং জনৌষধী কেন্দ্রের সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করার ঘোষণা তিনি এ বছরের স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ করেছিলেন। এই কর্মসূচি তাঁর সেই প্রতিশ্রুতি পূরণের পরিচায়ক।