প্রধানমন্ত্রী দমনে নমো হাসপাতালের উদ্বোধন করলেন
June 05th, 10:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ 'নমো হাসপাতাল'-এর উদ্বোধন করেছেন। তিনি উল্লেখ করেন যে, জনগণের জন্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানের যে প্রচেষ্টা চলছে, এটি তারই একটি অংশ। হাসপাতালটিতে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এবং এটি কেন্দ্রশাসিত অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকার স্বাস্থ্যসেবা সংক্রান্ত চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রধানমন্ত্রী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন
March 07th, 07:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন। তিনি ৭ মার্চ দুপুর ২টো নাগাদ সিলভাসায় নমো হাসপাতালের প্রথম পর্বের উদ্বোধন করবেন। এরপর, সেখানে তিনি দুপুর ২-৪৫ মিনিট নাগাদ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের বহুবিধ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি বিকেল ৫টা নাগাদ সুরাট পৌঁছবেন এবং সুরাট খাদ্য সুরক্ষা স্যাচুরেশন অভিযানের সূচনা করবেন। ৮ তারিখ সকাল ১১-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নভসারি সফর করবেন। সেখানে তিনি ‘লাখপতি দিদি’দের সঙ্গে মতবিনিময়ে করবেন। এরপর, বিভিন্ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী মোদী।