প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একাদশ বর্ষ পালন করেছেন

September 25th, 01:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একাদশ বার্ষিকী পালন করলেন। উদযাপন করলেন ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এবং উদ্যোগ পরিমণ্ডলের ওপর এর রূপান্তকারী প্রভাবের। মেক ইন ইন্ডিয়া ভারতের উদ্যোগপতিদের যেভাবে উৎসাহ যুগিয়েছে যাতে আন্তর্জাতিক মহলে প্রভাব তৈরি হয়েছে তার প্রশংসা করেছেন শ্রী মোদী।

আয়ুষ্মান ভারত – এর সপ্তম বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বার্তা

September 23rd, 12:52 pm

আয়ুষ্মান ভারত – এর সপ্তম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই প্রকল্প লক্ষ লক্ষ নাগরিকের কাছে সুলভে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে তাঁদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেছে। এরফলে, ভারতের জনস্বাস্থ্য ক্ষেত্রে যে বিপ্লব সংঠিত হয়েছে, তা উদাহরণ-স্বরূপ। মানুষের ক্ষমতায়নে এই প্রকল্প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী

September 16th, 02:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সফর করবেন। ধর-এ তিনি ‘সুস্থ নারী সশক্ত পরিবার’ এবং ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস’-এর সূচনা করবেন। এছাড়াও, বিভিন্ন উদ্যোগের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।

ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

July 01st, 09:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১০ বছরের যাত্রার সাফল্যে আনন্দিত। তিনি বলেছেন, অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে সামাজিক ক্ষমতায়নের অন্যতম অনুঘটক হয়ে উঠেছে এই উদ্যোগ। ডিজিটাল লেনদেনের প্রসারে ভারতের সাফল্যের পেছনে রয়েছে ১৪০ কোটি ভারতীয়ের প্রয়াস।

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি

June 19th, 05:48 pm

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বন্যপ্রাণ সংরক্ষণে দেশের দায়বদ্ধতার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

March 03rd, 07:14 pm

বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে আজ বৈচিত্রপূর্ণ অরণ্য সম্পদ সংরক্ষণে দেশের দায়বদ্ধতার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

যে পরীক্ষার্থী যোদ্ধারা পরীক্ষার চাপ ও উদ্বেগকে কাটিয়ে উঠতে সফল হয়েছে, তাদের মুখ থেকে সরাসরি শুনুন : প্রধানমন্ত্রী

February 17th, 07:41 pm

পরীক্ষা পে চর্চা ২০২৫-এর একটি বিশেষ পর্ব ১৮ জানুয়ারি সকাল ১১টার সময়ে সম্প্রচারিত হবে। এতে যেসব তরুণ পরীক্ষার্থী যোদ্ধা সফলভাবে পরীক্ষার চাপ ও উদ্বেগ কাটিয়ে উঠেছেন তারা অংশগ্রহণ করবেন। এই পর্বে তাদের অভিজ্ঞতা, কৌশল এবং পরীক্ষার চাপ ও উদ্বেগের মধ্যেও নিজেদের শান্ত রাখার বিষয়ে অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়া হবে।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অন্যতম বড় সহায়ক হল ইতিবাচক মনোভাব :প্রধানমন্ত্রী

February 15th, 05:58 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষার প্রস্তুতির সময় ইতিবাচক মনোভাবের গুরুত্বকে প্রধান সহায়ক হিসেবে উল্লেখ করে সকলকে আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’-এর পর্বটি দেখার আহ্বান জানিয়েছেন।

Rural Land Digitisation is furthering rural empowerment by leveraging the power of technology and good governance: Prime Minister

January 18th, 10:54 am

The Prime Minister today remarked that Rural Land Digitisation was furthering rural empowerment by leveraging the power of technology and good governance.

‘স্বামীত্ব কর্মসূচি’র মাধ্যমে রূপান্তর প্রচেষ্টা সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 18th, 10:07 am

‘স্বামীত্ব কর্মসূচি’র মাধ্যমে রূপান্তর প্রচেষ্টার একটি তথ্য আজ সমাজমাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রতিভাবান যুবসমাজ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব বিকাশ ঘটিয়েছে: প্রধানমন্ত্রী

January 04th, 04:14 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেছেন এবং দেশের যুবসমাজের শক্তি ও প্রতিভাকে এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন।

Prime Minister Narendra Modi to participate in Veer Baal Diwas programme in New Delhi

December 25th, 01:58 pm

Prime Minister Shri Narendra Modi will participate in Veer Baal Diwas, a nationwide celebration honouring children as the foundation of India’s future, on 26 December 2024 at around 12 Noon at Bharat Mandapam, New Delhi. He will also address the gathering on the occasion.

Our Yuva Shakti can do wonders: Prime Minister

November 28th, 07:41 pm

Expressing confidence that India’s Yuva Shakti can do wonders, the Prime Minister Shri Narendra Modi reiterated the Government’s commitment to give them all the opportunities to make them shine and excel.

Prime Minister hails Make In India success story for global economic boost

July 16th, 10:28 pm

The Prime Minister, Shri Narendra Modi has hailed Make In India success story for global economic boost. Shri Modi has shared a glimpse of how Make In India is propelling India's economy onto the global stage.

ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের নয় বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনন্দ প্রকাশ

July 01st, 01:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের নয় বছর পূর্তি উপলক্ষে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া সক্ষম এক ভারতের প্রতীক, যা ‘ইজ অফ লিভিং’ এবং স্বচ্ছতাকে তুলে ধরে।

"প্রধানমন্ত্রী ব্যাঙ্কিং ক্ষেত্রের রূপান্তরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অবদানের প্রশংসা করেছেন "

June 19th, 08:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মাইগভ ইন্ডিয়ার একটি পোস্ট ভাগ করে নিয়েছেন এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে রূপান্তরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অবদানকে তুলে ধরেছেন।

জাতীয় সৃষ্টিকর্তা পুরস্কারের জন্য অংগ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

February 11th, 08:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় সৃষ্টিকর্তা পুরস্কারের জন্য অংশগ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন MyGov ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে।

২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

December 25th, 04:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর, ২০২৩ নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ সকাল ১০-৩০ মিনিটে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে দিল্লিতে তরুণদের এক কুচকাওয়াজেরও আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

সরকারি জনকল্যাণমুখী কর্মসূচিগুলি দেওয়ালি উদযাপনের মুহূর্তে দেশের প্রতিটি পরিবারে খুশির রোশনাই এনে দিয়েছে : প্রধানমন্ত্রী

November 10th, 03:03 pm

“দেশের জনকল্যাণমুখী কর্মসূচিগুলি প্রতিটি পরিবারেই দীপাবলি উদযাপনকালে খুশির রোশনাই এনে দিয়েছে। এই ঘটনায় আমি বিশেষভাবে সন্তুষ্ট #VocalForLocal।”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’, (১০৫ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

September 24th, 11:30 am

আমার প্রিয় পরিবারবর্গ, নমস্কার। ‘মন কি বাত’ এর আরও এক পর্বে দেশের সাফল্য, দেশবাসীর সফলতা, তাঁদের প্রেরণাদায়ক জীবনযাত্রা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি আমি। ইদানীং সবথেকে বেশি চিঠি, বার্তা যা আমি পেয়েছি, তা দুটো বিষয়ের ক্ষেত্রে সর্বাধিক। প্রথম বিষয় হল চন্দ্রযান ৩-এর সফল অবতরণ আর দ্বিতীয় বিষয় হল দিল্লীতে জি-টোয়েন্টির সফল আয়োজন। দেশের প্রতিটি অংশ থেকে, সমাজের প্রত্যেকটি শ্রেণী থেকে, আমি সব বয়সের মানুষের কাছ থেকে অগণিত চিঠি পেয়েছি। যখন চন্দ্রযান ৩-এর ল্যাণ্ডার চাঁদে নামতে যাচ্ছে, তখন কোটি-কোটি মানুষ নানা মাধ্যমে এই ঘটনার প্রতিটি মুহূর্তের সাক্ষী হচ্ছিলেন। ইসরোর ইউটিউব লাইভ চ্যানেলে আশি লক্ষেরও বেশি মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন – এটা এমনিতেই একটা রেকর্ড। এর থেকে বোঝা যায় যে চন্দ্রযান ৩-এর সঙ্গে কোটি-কোটি ভারতবাসীর কত গভীর বন্ধন রয়েছে। চন্দ্রযানের এই সাফল্য নিয়ে বর্তমানে দেশে এক চমৎকার ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে – প্রশ্নমালা আর তার নাম দেওয়া হয়েছে – ‘চন্দ্রযান-৩ মহাক্যুইজ’। মাইগভ পোর্টালে চলা এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত পনেরো লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছে। মাইগভ শুরু হওয়ার পর থেকে যে কোনও ক্যুইজে এটা সবথেকে বেশি অংশগ্রহণ। আমি তো আপনাদেরও বলব যে আপনারা যদি এখনও এতে অংশ না নিয়ে থাকেন তবে দেরি করবেন না, এখনও এটাতে আরও ছ’দিন সময় আছে। এই ক্যুইজে অবশ্যই অংশ নিন।