এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

August 31st, 04:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:00 am

আজ, যখন আমি রাইজিং নর্থইস্টের এই বিশাল মঞ্চে রয়েছি, তখন আমার হৃদয়ে গর্ব, আত্মীয়তা, আপনত্বেরর অনুভূতি জাগছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতের প্রতি দৃঢ় হচ্ছে অগাধ বিশ্বাস। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছি, আজ আমরা উত্তর-পূর্বে বিনিয়োগ উদযাপন করছি। এত বিপুল সংখ্যক শিল্পোদ্যোগের নেতা এখানে এসেছেন। এর থেকে বোঝা যায় যে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য সকলেই উৎসাহী, উত্তেজিত এবং নতুন স্বপ্ন দেখছে। এই কাজের জন্য আমি সমস্ত মন্ত্রক এবং সমস্ত রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদের প্রচেষ্টার ফলে এই এলাকায় বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে, আমি আপনাদের সকলকে নর্থ ইস্ট রাইজিং সামিটের সাফল্যের জন্য শুভকামনা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন

May 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যতের প্রতি অপরিসীম আস্থা প্রকাশ করেন। তিনি ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসবের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠান উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই শীর্ষ সম্মেলনে শিল্প নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেন, যা এই অঞ্চলে সুযোগ-সুবিধা তৈরিতে উৎসাহ যোগাবে। একটি সমৃদ্ধ বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী সব মন্ত্রক এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানান। এই সম্মেলনের প্রশংসা করে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ অব্যাহত রেখে উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

April 27th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।

ষষ্ঠ বিমস্টেক শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ

April 04th, 12:59 pm

এ ধরনের অনন্য সাধারণ শীর্ষ বৈঠকের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী মাননীয়া শিনওয়াত্রা এবং থাইল্যান্ড সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Prime Minister participates in the 6th BIMSTEC Summit, Thailand

April 04th, 12:54 pm

PM Modi attended the 6th BIMSTEC Summit in Thailand, announcing key India-led initiatives like disaster management, youth skilling, and economic cooperation. He emphasized cultural ties, proposing BIMSTEC Games 2027 and a music festival. The summit adopted the BIMSTEC Bangkok Vision 2030 and a Maritime Transport Agreement.

বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ২১ দফা কর্ম পরিকল্পনার প্রস্তাব প্রধানমন্ত্রীর

April 04th, 12:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ বৈঠকে বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ২১ দফা কর্ম পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। তিনি বিমস্টেক দেশগুলির মধ্যে বাণিজ্যকে শক্তিশালী করা এবং তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সাম্প্রতিক ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও তিনি মিলিতভাবে কাজ করার উপর জোর দেন। মহাকাশ ক্ষেত্রে একসঙ্গে কাজ করার পাশাপাশি নিরাপত্তা ক্ষেত্রকেও শক্তিশালী করার উপর জোর দেন তিনি।

PM Modi meets Senior General Min Aung Hlaing of Myanmar

April 04th, 09:43 am

PM Modi met Myanmar’s Senior General Min Aung Hlaing on the sidelines of the BIMSTEC Summit in Bangkok. He expressed condolences over the recent earthquake and assured India’s support. The leaders discussed boosting ties in connectivity, capacity building, infrastructure, and more.

২০২৫ সালের ০৩-০৬ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর

April 02nd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফর করবেন (৩-৪ এপ্রিল, ২০২৫)। এরপর রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়কের আমন্ত্রণে তিনি শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে যাবেন (৪-৬ এপ্রিল, ২০২৫)।

ভূমিকম্পের বিপর্যয়ের মধ্যেই মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন

March 29th, 01:41 pm

ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের সিনিয়র জেনারেল মহামান্য মিন অং হ্লাইং-এর সঙ্গে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। প্রধানমন্ত্রী এই সংকটের সময়ে মায়ানমারের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারতের দৃঢ় দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। এই বিপর্যয় মোকাবিলায়, ভারত সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাৎক্ষণিক ত্রাণ এবং সহায়তা প্রদানের উদ্যোগ ‘অপারেশন ব্রহ্ম’ শুরু করেছে।

মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পে প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

March 28th, 02:18 pm

মায়ানমার ও থাইল্যান্ডে আজ ভোরে বিধ্বংসী ভূমিকম্পে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক অভিধম্ম দিবসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

October 17th, 10:05 am

সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু জি, ভদন্ত রাহুল বোধি মহাথেরো জি, প্রণম্য ইয়াংচুক ছোদেন জি, মহাসঙ্ঘের সকল বিশিষ্ট সদস্যগণ, মাননীয়গণ, কূটনীতিক জগতের সদস্যগণ, বৌদ্ধ বিদ্বৎজন, ধম্মের অনুসরণকারীরা, মহোদয়া এবং মহোদয়গণ

আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং ধ্রুপদী ভাষা হিসেবে পালি-র স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 17th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং ধ্রুপদী ভাষা হিসেবে পালি-র স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অভিধম্ম দিবসের অর্থ, অভিধম্ম শিক্ষা দেওয়ার পরে ঐশ্বরিক সাম্রাজ্য থেকে ভগবান বুদ্ধের অবতরণ। সম্প্রতি পালি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ বছর অভিধম্ম দিবস উদযাপনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ, অভিধম্ম সংক্রান্ত ভগবান বুদ্ধের বাণী মূলত পালি ভাষায় পাওয়া যায়।

ডিজিটাল রূপান্তরের অগ্রগতির বিষয়ে আসিয়ান-ভারত যৌথ বিবৃতি

October 10th, 05:42 pm

আমরা, ২০২৪ সালের ১০ অক্টোবর লাও পিডিআর-এর ভিয়েনতিয়েনে ২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন উপলক্ষে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা (আসিয়ান) এবং ভারতীয় প্রজাতন্ত্রের সদস্য রাষ্ট্র।

সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

June 30th, 11:00 am

সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

দাউ আং সাং সুকি এবং এনএলডি-র নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

November 12th, 10:56 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মায়ানমারের নির্বাচনে দাউ আং সাং সু কি এবং এনএলডি-র জয়ে অভিনন্দন জানিয়েছেন।

Historic decisions taken by Cabinet to boost infrastructure across sectors

June 24th, 04:09 pm

Union Cabinet chaired by PM Narendra Modi took several landmark decisions, which will go a long way providing a much needed boost to infrastructure across sectors, which are crucial in the time of pandemic. The sectors include animal husbandry, urban infrastructure and energy sector.

Telephone conversation between Prime Minister and State Counsellor of Myanmar Daw Aung San Suu Kyi

April 30th, 04:15 pm

PM Narendra Modi had a telephonic conversation with Aung San Suu Kyi, the State Counsellor of Myanmar. The PM conveyed India's readiness to provide all possible support to Myanmar for mitigating the health and economic impact of COVID-19.

মায়ানমারের রাষ্ট্রপতির ভারত সফরের সময় স্বাক্ষরিত সমঝোতাপত্র

February 27th, 03:23 pm

মায়ানমারের রাষ্ট্রপতির ভারত সফরের সময় স্বাক্ষরিত সমঝোতাপত্র

মায়ানমারের রাষ্ট্রপতির ২৬-২৯ ফেব্রুয়ারি ভারত সফরের সময় ভারত-মায়ানমার যৌথ বিবৃতি

February 27th, 03:22 pm

মায়ানমারের রাষ্ট্রপতির ২৬-২৯ ফেব্রুয়ারি ভারত সফরের সময় ভারত-মায়ানমার যৌথ বিবৃতি