মন কি বাত-এ ভারতের প্রতিরক্ষা শক্তি, উদ্ভাবন ও সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

July 26th, 11:30 am

Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.

পিএম মুদ্রা যোজনার একাদশ বার্ষিকীতে এর সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী

April 08th, 01:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পিএম মুদ্রা যোজনা'-র সাফল্যের কথা তুলে ধরে এই প্রকল্পটি কীভাবে লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখার আত্মবিশ্বাস ও সেই স্বপ্ন পূরণের উপায় জুগিয়েছে, তার কিছু ঝলক শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১১তম রূপান্তরমূলক বছরের উল্লেখ প্রধানমন্ত্রীর

August 28th, 01:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম জন ধন যোজনার (পিএমজেডিওয়াই)১১তম রূপান্তরমূলক বছরকে আজ তুলে ধরেন। এটি এমন এক রূপান্তরমূলক উদ্যোগ যা সমগ্র ভারত জুড়ে আর্থিক অন্তর্ভুক্তিকরণকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। শ্রী মোদী জোরের সঙ্গে বলেন, পিএমজেডিওয়াই মানুষের মর্যাদা বৃদ্ধি করেছে এবং প্রান্তিক মানুষের কাছে আর্থিক অন্তর্ভুক্তিকরণের সাফল্য পৌঁছে দিয়ে মানুষকে নিজের ভাগ্য রচনার অধিকার গড়ে দিয়েছে।

ভারত মহাকাশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে; সংস্কারগুলি তরুণদের এবং স্টার্টআপগুলিকে নতুন সীমানা অন্বেষণে উৎসাহিত করছে: প্রধানমন্ত্রী

August 23rd, 01:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ১৪০ কোটি ভারতবাসীর দক্ষতা এবং প্রতিভা দিয়ে ভারত মহাকাশ জগতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।

২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য পথ স্বনির্ভরতার ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

July 27th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’ এ আবার একবার কথা হবে দেশের সাফল্য, দেশবাসীর অভিজ্ঞতা নিয়ে। গত কয়েক সপ্তাহে sports, science, সংস্কৃতি ইত্যাদি অনেক বিষয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেক ভারতবাসী গর্বিত। অতি সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন নিয়ে দেশে জোরদার আলোচনা হয়েছে। যখন শুভাংশু সুরক্ষিতভাবে পৃথিবীতে অবতরণ করেছেন, লোকজন উৎসাহে ফেটে পড়েছে। তাদের মনে খুশির ঢেউ উঠেছে। পুরো দেশ গর্বে ভরে গেছে। আমার মনে আছে, ২০২৩ সালের অগাস্ট মাসে যখন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ হয়েছিল, তখন দেশে এক নতুন উদ্দীপনা তৈরী হয়েছিল। Science নিয়ে, space নিয়ে বাচ্চাদের মধ্যে এক নতুন কৌতুহল জেগে উঠেছিল। এখন ছোট ছোট বাচ্চারা বলে আমিও space এ যাবো, আমিও চাঁদে অবতরণ করবো, space scientist হবো।

গত ১১ বছরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের অভূতপূর্ব সুদৃঢ়করণ, আত্মনির্ভরতা এবং আধুনিকীকরণকে শক্তিশালী করার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

June 10th, 09:47 am

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৫, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১১ বছরে ভারত তার প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করেছে, যার মধ্যে আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতার উপর দৃঢ় মনোযোগ প্রদান করা হয়েছে৷

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২০ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

March 30th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ অত্যন্ত পবিত্র দিনে আপনাদের সঙ্গে মন কি বাত করার সুযোগ পেলাম। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে। আজ থেকে ভারতীয় নববর্ষেরও সূচনা। এবার বিক্রম সম্বৎ ২০৮২ শুরু হচ্ছে। এই সময় আমার সামনে আপনাদের পাঠানো অনেক চিঠি রাখা আছে। কোনোটি বিহার থেকে, কোনোটি বাংলা থেকে, কোনোটি তামিলনাড়ু থেকে কোনোটি বা গুজরাত থেকে। এই চিঠিগুলিতে মানুষ তাদের মনের কথা অত্যন্ত উপভোগ্য ভাবে লিখে পাঠিয়েছেন। বেশ কিছু চিঠিতে শুভেচ্ছা, অভিনন্দন বার্তাও রয়েছে। আজ আমার ইচ্ছে করছে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের শোনাতে।

আমরা অমাদের অন্নদাতাদের জন্য গর্বিত তাঁদের জীবনে উন্নতি আনার জন্য আমরা দায়বদ্ধ : প্রধানমন্ত্রী

February 24th, 10:01 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন যে, সরকার ভারতের অন্নদাতাদের জন্য গর্বিত এবং তাঁদের জীবনে উন্নতি ঘটানোর জন্য দায়বদ্ধ। এক্স-এ মাইগভইন্ডিয়া-র একটি পোস্টের জবাবে তিনি বলেছেন :

প্রবাসী ভারতীয়রা অন্য অন্য দেশে নিজের পরিচয় তৈরি করেছেন: মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী

November 24th, 11:30 am

মন কি বাত-এর ১১৬তম পর্বে প্রধানমন্ত্রী মোদী এনসিসি ক্যাডেটদের বৃদ্ধি এবং দুর্যোগের সময় তাদের ভূমিকার কথা তুলে ধরে এনসিসি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি উন্নত ভারতের জন্য যুব ক্ষমতায়নের ওপর জোর দেন এবং 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ'-এর কথা বলেন। তিনি প্রবীণ নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাবহার করতে সহায়তা করার কথা বলেন এবং এক পেড় মা কে নাম অভিযানের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পগুলিও শেয়ার করেন।

‘হর ঘর তিরঙ্গা অভিযান’ – আমাদের তেরঙার প্রতি গর্ববোধ করার এক ইউনিক ফেস্টিভ্যাল হয়ে উঠেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

July 28th, 11:30 am

‘হর ঘর তিরঙ্গা অভিযান’ – আমাদের তেরঙার প্রতি গর্ববোধ করার এক ইউনিক ফেস্টিভ্যাল হয়ে উঠেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

MyGov ডিজিটাল মঞ্চটির দশম বর্ষপূর্তির ঘটনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

July 26th, 06:50 pm

‘MyGov’ মঞ্চটির ১০ বছর পূর্ণ হল। এই ঘটনাকে আনন্দের সঙ্গেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

মন কি বাত: ‘আমার প্রথম ভোট – দেশের জন্য’...প্রথম ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

February 25th, 11:00 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতের ১১০ তম পর্বে আমি আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বারের মতো এবারও আমরা আপনাদের অনেক পরামর্শ, ইনপুটস এবং কমেন্টস পেয়েছি। আর প্রতিবারের মতোই এবারও কোন্ কোন্ বিষয়কে এপিসোডে অন্তর্ভুক্ত করা হবে তা ঠিক করা একটা চ্যালেঞ্জ ছিল। আমি পজিটিভিটিতে ভরপুর, একে অন্যকে টেক্কা দেয় এমন বহু ইনপুট পেয়েছি। তাতে এমন অনেক দেশবাসীর কথা আছে যাঁরা অন্যদের কাছে আশার আলো হয়ে তাদের জীবন উন্নততর করার কাজে যুক্ত।

এনসিসি এক ভারত শ্রেষ্ঠ ভারত ধারণা তুলে ধরে: প্রধানমন্ত্রী মোদী

January 27th, 05:00 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির কারিয়াপ্পা ময়দানে বার্ষিক এনসিসি র‍্যালিতে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং সেরা ক্যাডেট পুরস্কার প্রদান করেন। ঝাঁসি থেকে দিল্লি পর্যন্ত এনসিসি গার্লসের মেগা সাইক্লোথন এবং নারী শক্তি বন্দন দৌড়ের (এনএসআরভি) সূচনা করেন। এনসিসি ক্যাডেটদের মধ্যে উপস্থিত থাকা এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাবনাকে তুলে ধরে, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাডেটদের উপস্থিতি পর্যবেক্ষণ করার সময় বলেছেন।

প্রধানমন্ত্রী মোদী কারিয়াপ্পা ময়দানে এনসিসি র‍্যালিতে যোগ দিয়েছেন

January 27th, 04:30 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির কারিয়াপ্পা ময়দানে বার্ষিক এনসিসি র‍্যালিতে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং সেরা ক্যাডেট পুরস্কার প্রদান করেন। ঝাঁসি থেকে দিল্লি পর্যন্ত এনসিসি গার্লসের মেগা সাইক্লোথন এবং নারী শক্তি বন্দন দৌড়ের (এনএসআরভি) সূচনা করেন। এনসিসি ক্যাডেটদের মধ্যে উপস্থিত থাকা এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাবনাকে তুলে ধরে, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাডেটদের উপস্থিতি পর্যবেক্ষণ করার সময় বলেছেন।

বীর বাল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

December 26th, 12:03 pm

আজ দেশ বীর সাহিবজাদাদের (গুরু গোবিন্দ সিংহ – এর চার পুত্র সাহিবজাদা অজিত সিংহ, জুঝার সিংহ, জোরাওরার সিংহ এবং ফতেহ সিংহ) অমর আত্মবলিদানকে স্মরণ করছে, তাঁদের থেকে প্রেরণা নিচ্ছে। স্বাধীনতার অমৃতকালে আমরা জাতীয় ক্ষেত্রে বাল দিবস রূপে একটি নতুন অধ্যায় শুরু করেছি। গত বছর দেশ প্রথমবার এই ২৬ ডিসেম্বর তারিখে বীর বাল দিবস উদযাপন করেছে। তখন গোটা দেশে সমস্ত নাগরিক ভাববিভোর হয়ে এই সাহিবজাদাদের বীরগাথা শুনেছে। বীর বাল দিবস আমাদের ভারতীয়ত্ব রক্ষার জন্য যে কোনও কিছু, যে কোনও প্রকার আত্মোৎসর্গ করার সংকল্পের প্রতীক। এই দিনটি আমাদের মনে করায় যে, যাঁরা শৌর্যের প্রতীক হন, তাঁদের বয়স কম না বেশি – তাতে কিছু যায়-আসে না। আজকের এই উৎসব সেই মহান ঐতিহ্যের উৎসব, যেখানে গুরু বলেছেন, “সূরা সো পেহেচানিয়ে, জো লর‍্যে দীন কে হেত, পুরজা পুরজা কাট মর‍্যে, কবহু না ছাডে খেত”!

‘বীর বাল দিবস’ পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

December 26th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ‘বীর বাল দিবস’ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রীর সামনে আবৃত্তি পরিবেশন এবং মার্শাল আর্ট প্রদর্শন করে শিশুরা। এই উপলক্ষে দিল্লিতে তরুণদের এক কুচকাওয়াজেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।

কাশী বিশ্বনাথ করিডরের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ

December 14th, 03:00 pm

কাশী বিশ্বনাথ করিডরের দুই বছর পূর্তিতে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিকশিত ভারত ২০৪৭ – যুব সম্প্রদায়ের কন্ঠস্বর- এর সূচনায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

December 11th, 10:35 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ধর্মেন্দ্র প্রধান, দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

‘বিকশিত ভারত @2047 : ভয়েস অফ ইউথ’- এর আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী

December 11th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে‘বিকশিত ভারত @2047 : ভয়েস অফ ইউথ’-এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। দেশ জুড়ে সব রাজভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রতিষ্ঠানের প্রধান এবং কর্মশালার সব সদস্যবৃন্দের উদ্দেশ্যে ভাষণ দেন।

দেশের ১৪০ কোটি জনগণের নেতৃত্বে অনেক পরিবর্তন হচ্ছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

November 26th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাতে’ স্বাগত জানাই আপনাদের। কিন্তু আজ, ২৬শে নভেম্বরকে কখনই ভুলতে পারব না আমরা। আজকের দিনেই দেশের উপর সবথেকে জঘন্য আতঙ্কবাদী হামলা হয়েছিল। আতঙ্কবাদীরা মুম্বাইকে, পুরো দেশকে স্থবির করে দিয়েছিল। কিন্তু এটা ভারতের সামর্থ্য যে আমরা সেই হামলা থেকে বেরিয়ে এসেছি আর এখন পুরো শক্তি দিয়ে আতঙ্কের বিনাশও করছি। মুম্বাই হামলায় নিজেদের প্রাণ হারানো প্রত্যেক ব্যক্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি আমি। এই হামলায় প্রাণের আহুতি দেওয়া আমাদের যে সব সন্তান, বীরের পরিণতি পেয়েছে তাঁদের আজ স্মরণ করছে দেশ।