জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

June 17th, 12:36 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ-তে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

মহারাষ্ট্রের সোলাপুর রুরালে মর্মন্তুদ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

June 14th, 11:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সোলাপুর রুরালে মর্মন্তুদ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

May 28th, 01:59 pm

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

সাইপ্রাসের রাষ্ট্রপতির সরকারি ভারত সফরে ফলাফলের তালিকা

May 22nd, 04:11 pm

সন্ত্রাস দমনে যৌথ কর্মীগোষ্ঠী স্থাপন নিয়ে সমঝোতাপত্র

ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি

May 06th, 05:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

May 01st, 09:14 am

মহারাষ্ট্র দিবস উপলক্ষে আমার মহারাষ্ট্রের ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সামাজিক জাগরণ, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে মহারাষ্ট্রের। সাহিত্য, নাট্যকলা, সঙ্গীত ও চলচ্চিত্র থেকে শুরু করে শিল্প, শিক্ষা, বিজ্ঞান এবং জনসেবা সবক্ষেত্রেই ভারতের অগ্রগতিতে এই রাজ্য এক অবিস্মরণীয় অবদান রেখেছে। আমি মহারাষ্ট্রের ধারাবাহিক উন্নয়ন এবং এই রাজ্যের জনগণের মঙ্গল কামনা করি।

২৮-২৯ এপ্রিল উত্তর প্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

April 26th, 03:46 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ ও ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ সফর করবেন। ২৮ এপ্রিল বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী একটি 'মহিমা সম্মেলনে' অংশগ্রহণ করবেন; সেখানে তিনি বারাণসীতে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রী মোদী মন কি বাত-এ ডিজিটাল জনগণনা ২০২৭-কে সফল করতে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন

April 26th, 11:30 am

এই মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পরমাণু এবং বায়ুশক্তি ক্ষেত্রে ভারতের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি ভগবান বুদ্ধের আদর্শ, ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, প্রকৃতি সংরক্ষণ, বাঁশ শিল্প, প্রাচীন শাস্ত্র এবং গাণিতিক অলিম্পিয়াড কর্মসূচির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বর্তমানে চলমান ‘ডিজিটাল জনগণনা’ অভিযান নিয়েও কথা বলেন এবং এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত সার্বিক অংশীদারিত্ব

April 20th, 10:51 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিয়ুং-এর মধ্যে বৈঠকে উভয় পক্ষ জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 07th, 03:15 pm

কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।

কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 02:45 pm

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃত

ভারত-কানাডা সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 02nd, 02:30 pm

কানাডার মাননীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি, দু’দেশের বাণিজ্য জগতের কুশীলবরা এবং সমবেত অভ্যাগতবৃন্দ, অনেক শুভেচ্ছা!

মহারাষ্ট্রের নাগপুরে কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

March 01st, 12:09 pm

মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় বিস্ফোরণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর

February 26th, 10:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ সরকারি সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে কার্নির এই প্রথম সরকারিভাবে ভারত সফর।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত-ফ্রান্স উদ্ভাবন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 18th, 12:07 pm

আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ম্যাক্রোঁ, দুই দেশের উদ্ভাবকদের শুভেচ্ছা জানাই! বোজোঁ!

ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি

February 18th, 08:10 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।

প্রাপ্তির তালিকা : ফ্রান্সের প্রেসিডেন্টের ভারত সফর

February 17th, 07:00 pm

ভারত-ফ্রান্স সহযোগিতাকে “বিশেষ বিশ্ব কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করার সিদ্ধান্ত

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

February 17th, 04:00 pm

মুম্বইতে আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রঁকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর, তিনি আমাকে এআই অ্যাকশন সামিটের জন্য ফ্রান্সে আমন্ত্রণ জানিয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার উপর গুরুত্ব

February 17th, 09:57 am

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে আজ উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

February 16th, 09:02 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারত আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট – এ যোগ দিতে ফরাসী প্রেসিডেন্ট সরকারি সফরে ভারতে আসছেন ১৭ ফেব্রুয়ারি।১৯ তারিখ তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুম্বাইয়ে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই নিয়ে চতুর্থবার ভারত সফর। তবে, মুম্বাইয়ে আসছেন এই প্রথম।