উত্তরাখন্ডের হরসিলে শীতকালীন পর্যটন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 06th, 02:07 pm
সর্বপ্রথম আমি কিছু দিন আগে এখানকার মানা গ্রামে যে ঘটনা ঘটেছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। ঐ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। সঙ্কটের এই মুহূর্তে দেশের জনগণ একজোট হয়ে লড়াই করেছেন। এতে করে ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সাহস পেয়েছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের হরসিলে শীতকালীন পর্যটন কর্মসূচিতে ভাষণ দিয়েছেন
March 06th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের হরসিলে একটি ট্রেক এবং বাইক র্যা লির উদ্বোধন করার পর শীতকালীন পর্যটন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি মুখওয়ায় মা গঙ্গার শীতকালীন আবাসে পূজা এবং দর্শন সারেন। সমাবেশে ভাষণে তিনি মানাগ্রামে দুঃখজনক ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেন এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সারা দেশের মানুষ এই সংকটের সময় তাঁদের পাশে আছে, যা পীড়িত পরিবারকে প্রবল শক্তি জোগাবে।প্রধানমন্ত্রী ৬ মার্চ উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন
March 05th, 11:18 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ মার্চ উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন। তিনি সকাল সাড়ে ৯টা নাগাদ মুখোয়া-য় মা গঙ্গার শীতকালীন বাসস্থান পরিদর্শন করবেন ও সেখানে প্রার্থনা করবেন। সকাল ১০.৪০ মিনিট নাগাদ তিনি একটি পদযাত্রা ও বাইক র্যালির সূচনা করবেন। হর্শিলে একটি জনসভায় ভাষণও দেবেন তিনি।