শ্রী এমটি বাসুদেবন নায়ারের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন
December 26th, 10:16 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মালয়ালাম চলচ্চিত্র ও সাহিত্যের অন্যতম সম্মানীয় ব্যক্তিত্ব শ্রী এমটি বাসুদেবন নায়ারের প্রয়াণে শোকব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী নায়ার জি মানুষের বিভিন্ন অবস্থায় যে আবেগ দেখা দেয় তা নিয়ে কাজ করেছেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।