নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
July 11th, 08:09 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডের গভর্নমেন্ট হাউসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নমেন্ট হাউসে পৌঁছনোর পর তাঁকে ঐতিহ্যবাহী মাওরি রীতিতে স্বাগত জানানো হয়।ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতির সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 07th, 11:21 am
আজ সকালে আমাকে অত্যন্ত আদর, ভালবাসা ও সম্মানের সঙ্গে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর, এটি ইন্দোনেশিয়ার জনগণের আন্তরিক অনুভূতির প্রতীক এবং ভারত ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের স্বীকৃতি। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি
July 02nd, 10:14 pm
ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।সেশেলসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রীর বিবৃতি
June 28th, 02:02 pm
তাঁর দ্বারা 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন' উপাধিতে ভূষিত হওয়া আমার এবং ১৪০ কোটি ভারতীয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি এবং এটি সেই সমস্ত দেশকে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি পরিবেশ সুরক্ষাকে তাদের দায়িত্ব বলে মনে করে।স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
June 15th, 03:00 pm
আমার এই সফর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম স্লোভাকিয়া সফর। আমি আনন্দিত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের পারস্পরিক আস্থা, অভিন্ন অগ্রাধিকার এবং অভিন্ন ভবিষ্যতের প্রতীক।ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]
May 17th, 03:15 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।ফলাফলের তালিকা : নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রীর সফর
May 17th, 02:47 am
ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীর সফর
May 15th, 03:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফর করেছেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন।ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি
May 06th, 05:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর
May 06th, 03:44 pm
আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 06th, 01:00 pm
রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত সার্বিক অংশীদারিত্ব
April 20th, 10:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিয়ুং-এর মধ্যে বৈঠকে উভয় পক্ষ জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।প্রাপ্তির তালিকা : কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের ভারত সফর
April 20th, 03:57 pm
ভারত-কোরিয়া সাধারণতন্ত্র বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ উদ্যোগকোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
April 20th, 01:05 pm
প্রথমবার ভারত সফরে আসা প্রেসিডেন্ট লি-কে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর জীবন সেবা এবং কর্তব্যপরায়ণতার এক অনন্য উদাহরণ। প্রতিটি বাধাকেই অতিক্রম করে মানুষের সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত করার শপথ নিয়েছেন তিনি। ভারতে এটাই তাঁর প্রথম সফর হলেও, এদেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমি উপলব্ধি করতে পেরেছি তাঁর সঙ্গে আমার প্রথম বৈঠক থেকেই।অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
April 16th, 11:55 am
পরিকাঠামো, উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে ভারত ও অস্ট্রিয়া নির্ভরযোগ্য অংশীদার। দিল্লি মেট্রো হোক বা হিমালয়ের ১০,০০০ ফুট উচ্চতায় নির্মিত অটল টানেল সর্বত্রই অস্ট্রিয়ার টানেল নির্মাণের দক্ষতা এক শক্তিশালী ছাপ ফেলেছে।কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
March 02nd, 11:40 am
গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি আমাকে এবং আমাদের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। আজ তাঁকে স্বাগত জানাতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাঁদের দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে।বর্ধিত যোগাযোগের মাধ্যমে সুস্থায়িত্ব, অর্থনৈতিক বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভারত-সেশেলস যৌথ ভাবনা
February 09th, 03:28 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেশেলস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি ৫ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ভারতে সরকারি সফরে।সেশেলস –এর প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতির বঙ্গানুবাদ
February 09th, 01:00 pm
প্রেসিডেন্ট হারমিনি এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাতে পেরে গভীরভাবে আনন্দিত।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর
February 08th, 11:05 am
ভারত সাধারণতন্ত্রের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তি